চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নয়ন জুড়ানো বাইসাইকেল কিকেই প্রথম হ্যাটট্রিক

নাজিম আল শমষের by নাজিম আল শমষের
8:27 অপরাহ্ন 21, সেপ্টেম্বর 2018
in ফুটবল, স্পোর্টস
A A
আনুচিং মগিনি বল দখলে হারিয়ে দিচ্ছেন প্রতিপক্ষকে (ছবি: বাফুফে)

আনুচিং মগিনি বল দখলে হারিয়ে দিচ্ছেন প্রতিপক্ষকে (ছবি: বাফুফে)

ছোট ক্যারিয়ারে আন্তর্জাতিক অনেক গোলই আছে আনুচিং মগিনির। আছে একাধিক জোড়া গোলের কীর্তিও। সেসব জোড়া গোলের একটিও অতীতে হ্যাটট্রিকে রূপান্তর হয়নি। অবশেষে আক্ষেপ কেটেছে মগিনি বোনদ্বয়ের ছোটজনের। সেটিও আবার সারাজীবন মনে রাখার মতো অনিন্দ্যসুন্দর বাইসাইকেল এক কিকে!

এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে সংযুক্ত আরব আমিরাতকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের কিশোরী ফুটবলাররা। শুক্রবারের সাত গোলের তিনটিই আনুচিংয়ের। তবে প্রথম হ্যাটট্রিক ছাপিয়ে সংবাদ সম্মেলনে বারবার ফিরে এলো তার তৃতীয় গোলের কথা, সেই বাইসাইকেল কিকের কাহিনী।

মাত্র ১০ মিনিটের এক ঝড়ে হ্যাটট্রিক পূর্ণ করেছে আনুচিং। ২৬ ও ৩৫ মিনিটে জোড়া গোল পাওয়ার পরের মিনিটেই আসে সেই কাঙ্ক্ষিত গোল।

প্রায় মাঝমাঠ থেকে বল পায়ে ছুটে এগোয় আনুচিংয়ের বড় বোন আনাই। মাঝখানে রোজিনা আক্তারের সঙ্গে বল দেয়া নেয়া করে আবারও আনাইয়ের পায়ে যায় বল। গতির টানে ডি-বক্সের ঢোকার মুখেই ছোট বোনের দিকে তখন বল বাড়িয়ে দেয়ার ক্ষণ।

তবে ছোট বোন সরাসরি বল পায়নি। প্রতিপক্ষ এক খেলোয়াড়ের হেডে বল ভাসে আকাশে। মাটিতে পড়ার আগেই উল্টো হয়ে ঘুরে বাতাসে গা ভাসিয়ে সেই বলে শট নেয় আনুচিং। প্রতিপক্ষ গোলরক্ষক কিছু বুঝে ওঠার সুযোগই পায়নি। বল জড়িয়ে যায় জালে। দৃষ্টিনন্দন এক গোল! তাতে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকও।

চ্যাম্পিয়ন্স লিগের গত মৌসুমে জুভেন্টাসের বিপক্ষে এমনই এক গোল করে উয়েফা বর্ষসেরা গোলের পুরস্কার জিতেছেন তখন রিয়াল মাদ্রিদে খেলা ক্রিস্টিয়ানো রোনালদো। সেই আসরের ফাইনালে একই ভঙ্গিমায় গোল পেয়েছিলেন রোনালদোর মাদ্রিদের সাবেক সতীর্থ গ্যারেথ বেলও। দুই গোল নিয়ে হইচই থামতে না থামতেই আনুচিংয়ের গোলটি নিয়ে আড্ডায় মাতার প্রসঙ্গ পেয়ে যাচ্ছে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা।

ভক্তরা আলোচনা করবেন কিনা সেটি আপাতত অজানা আনুচিংয়ের। তবে এমন গোল পেয়ে নিজের খুশির কথা জানাতে ভোলেননি তিনি। বোনের সঙ্গে নিজের বোঝাপড়ায় বেশ সন্তুষ্ট রাঙ্গামাটির এ কৃতিকন্যা, ‘আমার খুব খুশি লাগছে। আমিও গোল পেয়েছি। দিদিও(আনাই, ম্যাচে একটি গোল ছিল তারও) গোল পেয়েছে। তাই আমরা খুব খুশি। সামনে আরও ম্যাচ আছে। দোয়া করবেন আমরা যেন আরও ভালো করতে পারি।’

Tags: লিড স্পোর্টস
Previous Post

তৃতীয় লিঙ্গের শিল্পী জান্নাতের একক সঙ্গীত সন্ধ্যা

Next Post

মিরাজ-মাশরাফীর শেষের চেষ্টায় দেড়শ পার

Next Post

মিরাজ-মাশরাফীর শেষের চেষ্টায় দেড়শ পার

এশিয়া কাপের দলে সৌম্য-ইমরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT