চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৃতীয় লিঙ্গের শিল্পী জান্নাতের একক সঙ্গীত সন্ধ্যা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:19 অপরাহ্ন 21, সেপ্টেম্বর 2018
in বিনোদন
A A

বাবা ছিলেন বাউল শিল্পী। সেখান থেকেই গানের প্রতি আগ্রহ তার। তবে তৃতীয় লিঙ্গ হওয়ায় সমাজে সেভাবে স্থান হয়ে ওঠেনি জান্নাত জাহানের। কিন্ত তৃতীয় লিঙ্গ হিসেবে না বেঁচে সমাজের আর দশটা মানুষের মতোই বাঁচতে চায় জান্নাত। সেখান থেকেই তার উঠে আসার গল্প। আর সে গল্পের অংশ হিসেবেই অনুষ্ঠিত হয়ে গেলো তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের শিল্পী জান্নাতের একক সঙ্গীত সন্ধ্যা ‘জান্নাত গাইছে’।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গ্রীন রোডের বিন্দুধারীতে অনুষ্ঠিত এ আয়োজনে শিল্পী রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গানসহ বিভিন্ন সঙ্গীত পরিবেশন করেন। এর মধ্যে মায়াবন বিহারিনী হরিণী, ভেঙে মোর ঘরের চাবি, তুই যদি হইতি গলার মালা, আমি রাই বিনোদনী, আমরা মলয় বাতাসে ভেসে ভেসে যাবো, শাওন রাতে যদি, সহ বিভিন্ন গান অন্যতম। আয়োজনে শিল্পীর গানের মাঝে মাঝে নিজেদের জীবনমান উন্নয়ন নিয়ে কথা বলেন তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর বিভিন্ন জন।

রাজধানীতে তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন এবং সদাচারণ প্রশিক্ষণের লক্ষ্যে যৌথভাবে কাজ করে যাচ্ছে সমাজ সেবা অধিদপ্তর এবং রিথিংক। এ উদ্যোগের অংশ হিসেবে একজন তৃতীয় লিঙ্গ যে কাজে পারদর্শী বা আগ্রহী, তাকে সে কাজ শেখানোর মধ্য দিয়ে স্বাবলম্বী করে তোলা হচ্ছে। তারই ধারাবাহিকতায় সঙ্গীতে আগ্রহী জান্নাত’কে ছয় মাস ধরে সঙ্গীত প্রশিক্ষণ দিয়েছে রিথিংক। প্রশিক্ষণ শেষে শিল্পী জান্নাতের মঞ্চে শুভাগমন উপলক্ষ্যে রিথিংক আয়োজন করে তার একক সঙ্গীত সন্ধ্যা ‘জান্নাত গাইছে’।

আয়োজনের শুরুতেই দর্শক ও অতিথিদের উদ্দ্যেশে তিনি বলেন, তৃতীয় লিঙ্গ হলেও আমি মানুষের দ্বারে দ্বারে ঘুরতে চাই না। গান দিয়ে জীবনে প্রতিষ্ঠা পেতে চাই। একজন স্বাভাবিক মানুষ হিসেবে সমাজে সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার চাই। রিথিংক সেই প্লাটফর্মটা আমাকে তৈরী করে দিয়েছে, এজন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি চাই অন্য সকল ‍তৃতীয় লিঙ্গের মানুষ দ্বারে দ্বারে ঘোরা বাদ দিয়ে সমাজে কিছু করে প্রতিষ্ঠিত হোক।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন রি-থিংকের পরিচালক লুলু-আল-মারজান। তিনি বলেন, আমরা চাই তৃতীয় লিঙ্গদের সাংস্কৃতিক বিকাশ ঘটাতে। সে লক্ষ্যেই আজকের এ আয়োজন। আমরা চাই আপনারাও তাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানান এবং তাদের জীবনমান উন্নয়নে সাহায্য করেন। এর ফলে তাদের সাথে আমাদের দূরত্বটা যেন ঘুচে যায়।

আয়োজনে টিকেট বিক্রি করে দর্শকদের কাছ থেকে প্রাপ্ত সর্বোমোট ১০ হাজার টাকা শিল্পী জান্নাতের হাতে তুলে দেওয়া হয়।

Tags: তৃতীয় লিঙ্গ
Previous Post

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

Next Post

নয়ন জুড়ানো বাইসাইকেল কিকেই প্রথম হ্যাটট্রিক

Next Post
আনুচিং মগিনি বল দখলে হারিয়ে দিচ্ছেন প্রতিপক্ষকে (ছবি: বাফুফে)

নয়ন জুড়ানো বাইসাইকেল কিকেই প্রথম হ্যাটট্রিক

মিরাজ-মাশরাফীর শেষের চেষ্টায় দেড়শ পার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT