চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমার-এমবাপের ‘রহস্যঘেরা’ খবরে ফুঁসছে পিএসজি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:13 অপরাহ্ন 08, ডিসেম্বর 2018
in ফুটবল, স্পোর্টস
A A

নেইমার-এমবাপে ক্লাব ছাড়ছেন। তাদের বিক্রি করে দিচ্ছে পিএসজি। বেশ কয়েকবারই এমন খবর ছেপেছে পত্রিকাটি। সবশেষ শুক্রবার, নেইমার-এমবাপেকে নিয়ে আরও একটি প্রতিবেদন ছাপে ফরাসি পত্রিকা লে’কিপে। পত্রিকাটির এমন ‘রহস্যজনক’ খবরে রীতিমতো রাগে ফুঁসছে পিএসজি।

পিএসজির পক্ষ থেকে লে’কিপের কড়া সমালোচনা করা হয়েছে। পত্রিকাটির বিরুদ্ধে অসত্য ও মনগড়া প্রতিবেদন ছাপার অভিযোগও করেছে ফরাসি জায়ান্টরা।

কয়েকদিন আগে খবর বের হয়, উয়েফার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’র (এফএফপি) নিয়ম ভেঙে বাড়তি সুবিধে নিয়েছে পিএসজি। বলা হয়, শাস্তিস্বরূপ জরিমানা বা নিষেধাজ্ঞায় পড়তে পারে ফরাসি জায়ান্টরা। এমনকি নেইমার ও কাইলিয়ান এমবাপেকে ছেড়েও দিতে হতে পারে প্যারিস সাঁ সাঁকে।

শুক্রবার আবারও একই ধরনের একটি প্রতিবেদন করে লে’কিপে। যেখানে ক্লাবের ভেতরের নানা কথা তুলে ধরা হয়। তারপরই ক্ষেপেছে পিএসজি। ক্লাবের পক্ষ থেকে বিবৃতি দিয়ে তুলোধুনা করা হয়েছে দেশের অন্যতম প্রভাবশালী পত্রিকাকে।

পিএসজির বিবৃতিতে বলা হয়েছে, ‘সম্পূর্ণ ভুল এবং হাস্যকর প্রতিবেদনের ব্যাপারে আমরা কড়া প্রতিবাদ জানাচ্ছি। এই ধরনের অভিসন্ধিমূলক ও উদ্দেশ্যপূর্ণ খবর দুশ্চিন্তার পরিবেশ তৈরি করে। এই ধরনের রহস্যপূর্ণ প্রতিবেদনের উদ্দেশ্য ও সততা নিয়ে আমাদের প্রশ্ন আছে।’

২০১৭তে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোয় বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেন নেইমার। তারপরই দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিকে মোনাকো থেকে ব্রাজিলিয়ান তারকার সঙ্গে জুটি গড়েন এমবাপে।

নেইমার-এমবাপের সঙ্গে লে’পিকের আরও একটি দাবি উড়িয়ে দিয়েছে পিএসজি। পত্রিকাটি দাবি করেছে, ৭৫ মিলিয়ন ইউরো খরচ করে আয়াক্সের মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি জংকে দলে টানছে ফরাসি চ্যাম্পিয়নরা। পিএসজি সে খবরও উড়িয়ে দিয়েছে।

Tags: কাইলিয়ান এমবাপেনেইমারপিএসজিলিড স্পোর্টস
Previous Post

খোলা চিঠিতে যা লিখলেন শেখ হাসিনা

Next Post

কেন্দ্রীয় কার্যালয়ে তালার বিষয়ে কী বলছে বিএনপি

Next Post
বিএনপি

কেন্দ্রীয় কার্যালয়ে তালার বিষয়ে কী বলছে বিএনপি

দেবী’র পর প্রযোজক জয়ার নতুন ছবি ‘ফুড়ুৎ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT