চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেবী’র পর প্রযোজক জয়ার নতুন ছবি ‘ফুড়ুৎ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:21 অপরাহ্ন 08, ডিসেম্বর 2018
in বিনোদন
A A

২০১৮ সালের সফল ছবির তালিকা করলে সবার আগে যে নামটি আসবে সেটা হলো অনম বিশ্বাস পরিচালিত তারকাবহুল ‘দেবী’। প্রথমবার প্রযোজনায় নেমেই বাজিমাৎ করলেন অভিনেত্রী জয়া আহসান। প্রযোজনার এই ধারাবাহিকতা রক্ষা করতে চান তিনি। আর সেই ঘোষণাই দিলেন জয়া।

মুক্তির পর থেকেই আলোচনায় হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে মিসির আলিকে নিয়ে নির্মিত ‘দেবী’। সব শ্রেণির দর্শকের কাছে মন জয় করে নিয়েছে ছবিটি। শনিবার ছবিটি সগৌরবে ৫০তম দিন পার করছে। আর এই বিশেষ দিনেই বাংলা চলচ্চিত্রের জন্য আনন্দ সংবাদ দিলেন জয়া আহসান।

দেবীর সফলতায় যারা পাশে থেকেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ২০১৯ সালে নতুন ছবি করার ঘোষণা দিলেন জয়া। বললেন, ‘সি তে সিনেমা’ সাফল্যের যাত্রাপথ ধরে রাখতে চায় প্রতি বছর। বাংলা চলচ্চিত্রের দর্শকদের নিয়মিতভাবে শিল্পমান সম্পন্ন চলচ্চিত্র উপহার দিতে চায়। আর এই ধারাবাহিকতায় ২০১৯ সালে নতুন চলচ্চিত্র নিয়ে আসছি আমরা। নতুন ছবির নাম ‘ফুড়ুৎ’।

আপাতত ছবির নাম ঘোষণা ছাড়া আর কিছুই জানাননি জয়া। বললেন ‘ফুড়ুৎ’ নিয়ে বিস্তারিত শিগগির জানাবেন।

১৯ অক্টোবর মুক্তির প্রথম দিন থেকেই দেবীর জয়জয়কার শুরু। প্রথমদিন থেকে আজ অবধি প্রেক্ষাগৃহগুলোতে ‘দেবী’ নিয়ে মানুষের আগ্রহ বিন্দুমাত্র ভাটা পড়েনি।

হুমায়ূন আহমেদের জনপ্রিয় মিসির আলী সিরিজের ‘দেবী’ উপন্যাস থেকে নির্মিত হয়েছে সিনেমাটি। সরকারি অনুদানের ছবিটি প্রযোজনা করেছেন জয়া আহসান। ছবিতেও অভিনয়ও করেছেন তিনি। এছাড়া ছবিতে আছেন চঞ্চল চৌধুরী, অনিমেষ আইচ, শবনম ফারিয়া ও ইরেশ যাকের।

Tags: জয়া আহসানদেবীফুড়ুৎলিড বিনোদনসি-তে সিনেমা
Previous Post

কেন্দ্রীয় কার্যালয়ে তালার বিষয়ে কী বলছে বিএনপি

Next Post

অজিদের চোখ রাঙাচ্ছে কোহলির ভারত

Next Post

অজিদের চোখ রাঙাচ্ছে কোহলির ভারত

‘মনে পড়লে ভালো লাগবে একটা সময়’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT