চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারের ফেরার ম্যাচে ডি মারিয়ার জোড়া গোল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:15 অপরাহ্ন 04, আগস্ট 2018
in ফুটবল, স্পোর্টস
A A

ফ্রেঞ্চ সুপার কাপে ডি মারিয়ার জোড়া গোলে এএস মোনাকোকে ৪-০ গোলে হারিয়েছে পিএসজি। ফেব্রুয়ারির পর পিএসজির হয়ে নেইমার এদিন প্রথম মাঠে নামেন। এই জয়ে টানা ষষ্ঠবারের মতো ফরাসি সুপার কাপে চ্যাম্পিয়ন হল প্যারিসের ক্লাবটি।

পিএসজি ৪-৩-৩ ফর্মেশনে খেলা শুরু করে। আক্রমণভাগের ডান দিকে ডি মারিয়া, বাঁদিকে ক্রিস্টোফার কুন্কু। মাঝে টিমোথি উইয়াহ। ছন্দময় ফুটবল উপহার দিয়ে এই তিনজনই চারটি গোল করেছেন। নেইমারকে নামানো হয় বদলি হিসেবে, ৭৬তম মিনিটে। চলতি বছরের শুরুর দিকে মার্শেইয়ের বিপক্ষে বড় ধরনের ইনজুরিতে পড়েন। তারপর অস্ত্রোপচার করিয়ে সরাসরি বিশ্বকাপে খেলতে চলে যান।

পিএসজি এদিন শুরু থেকে আক্রমণে উঠতে থাকে। ছয় মিনিটের মাথায় এড্রিয়েন রাবিয়োটের কাছ থেকে বল পেয়ে দারুণ পজিশনে থেকেও গোল পেতে ব্যর্থ হন ডি মারিয়া। তিনি সফল হন ৩৩ মিনিটের সময়। ফ্রি-কিক থেকে বাঁপায়ের শটে সরাসরি গোলের দেখা পান আর্জেন্টাইন তারকা।

৩৫ মিনিটের সময় মোনাকো একটি সুযোগ পেয়েছিল। গোলের খুব কাছ থেকে রনি লোপেসের নেওয়া ডান পায়ের শট বাইরে দিয়ে চলে যায়।

এরপর ৪০ মিনিটের সময় দ্বিতীয় গোল পেয়ে যায় পিএসজি। স্ট্যানলি নসকির ক্রস থেকে পাওয়া বল নিয়ন্ত্রণে নিয়ে ক্রিস্টোফার কুন্কু ডান পায়ের শটে ব্যবধান বাড়ান।

২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি। বিরতি থেকে ফিরে ৬৭ মিনিটের সময় ব্যবধান ৩-০ করেন আরেক ফরোয়ার্ড টিমোথি। এবারও যোগানদাতা নসকি। টিমোথি বল পেয়েই বাঁপায়ের শটে বাঁদিকে প্লেস করেন। অনায়াসে বল জড়িয়ে যায় জালে।

ডি মারিয়া নিজের দ্বিতীয় গোল করেন অতিরিক্ত সময়ের খেলায়। রাবিয়োট বল দিলে বক্সের বাঁদিক থেকে জাল খুঁজে নেন।

Tags: পিএসজিলিড স্পোর্টস
Previous Post

অডিও রেকর্ড কারসাজির মাধ্যমে বানানো: রিজভী

Next Post

নগরবাসীকে ছাদকৃষিতে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন শাইখ সিরাজ

Next Post

নগরবাসীকে ছাদকৃষিতে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন শাইখ সিরাজ

রানের মাঠে সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT