চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রানের মাঠে সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:52 অপরাহ্ন 04, আগস্ট 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

ফ্লোরিডার ফোর্ট লডারডেল মাঠের ২২ গজ ব্যাটসম্যানদের আশাহত করে খুব কম সময়ই। সবশেষ তিন ইনিংসেই হয়েছে দুইশ’র উপরে রান। টি-টুয়েন্টি সংস্করণে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডটি যুক্তরাষ্ট্রের একমাত্র আন্তর্জাতিক ভেন্যুটির দখলে। আর এই মাঠেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে টিকে থাকার মিশনে নামছে টাইগাররা।

রোববার বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচটি। পিছিয়ে পড়া (১-০) বাংলাদেশের সামনে জয়ের বিকল্প নেই।

ফ্লোরিডায় সবশেষ টি-টুয়েন্টি হয়েছিল ২০১৬ সালের ২৭ আগস্ট। সে ম্যাচে ভারতের দেয়া ২৪৫ রানের টার্গেট ৭ বল আগেই তাড়া করে জিতে ইতিহাস গড়ে ওয়েস্ট ইন্ডিজ। তার আগের ম্যাচটি ২০১২ সালের জুনে। সেই ম্যাচে আগে ব্যাট করে ২০৯ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৯ বল আগে ১৫৩ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড।

ফোর্ট লডারডেল মাঠের অতীত পরিসংখ্যান ধারণা দিচ্ছে চার-ছক্কায় ভরপুর রান উৎসবের এক ম্যাচ হতে পারে রোববার। সেন্ট কিটসে প্রথম টি-টুয়েন্টি ম্যাচটিও হয়েছে রানের উইকেটে। যদিও আগে ব্যাট করে বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয় বাংলাদেশ।

প্রথম ওভারেই তামিম ইকবাল ও সৌম্য সরকার ক্যারিবীয় অফস্পিনার অ্যাসলে নার্সকে উইকেট উপহার দিয়ে আসেন। পরে সাকিব-লিটন-মাহমুদউল্লাহর প্রচেষ্টায় লড়াকু সংগ্রহের আশা জাগে। কিন্তু লোয়ার মিডলঅর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় শেষ অবধি ১৪৩ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।

ইনিংস শেষ হতেই শুরু হয় বৃষ্টি। ঘণ্টাখানেক পর নতুন করে খেলা শুরু হলে ডাক ওয়ার্থ লুইস মেথডে ক্যারিবীয়দের টার্গেট দাঁড়ায় ১১ ওভারে ৯১ রান। ৯.১ ওভারে তিন উইকেট হারিয়ে তা টপকে যায় স্বাগতিকরা।

ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস টি-টুয়েন্টিতে ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ব্যাটিং-ব্যর্থতায় হারতে হয়েছে ৭ উইকেটে। যদিও আমেরিকায় ফুরফুরে মেজাজেই আছে টাইগার শিবির।

হতাশা দূরে সরিয়ে সেখানকার মাটিতে প্রথমবার ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। খেলা দেখতে দেশটির বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছেন অনেকে। টাইগার অধিনায়ক সাকিবের ধারণা নিরপেক্ষ ভেন্যুতে গ্যালারির সমর্থনে উজ্জীবিত থাকবে দলের সবাই। এবার ব্যাটিং-বোলিংয়ে তার প্রতিফলন দেখা গেলেই হয়!

Tags: লিড স্পোর্টস
Previous Post

নগরবাসীকে ছাদকৃষিতে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন শাইখ সিরাজ

Next Post

মুক্তির প্রথম দিনেই হতাশ করলো ‌’ফ্যানি খান’

Next Post

মুক্তির প্রথম দিনেই হতাশ করলো ‌'ফ্যানি খান'

ওবায়দুল কাদের-আওয়ামী লীগ-গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন

শিক্ষার্থীদের পোশাক পরে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা হয়েছে: ওবায়দুল কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT