চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারের দিনকাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:09 পূর্বাহ্ন 31, মার্চ 2020
in ফুটবল, স্পোর্টস
A A
ছয়জন তরুণ সৈকত বা পুলে খেলাধুলা করছে, আনন্দে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

খেলাধুলা বন্ধ। ফিরে গেছেন ব্রাজিলে। সেখানে অখণ্ড অবসর ভালোই কাটছে নেইমারের। স্বেচ্ছা কোয়ারেন্টাইনে আছেন, সেটি বেশ মজমার বেশেই। আনন্দে কাটাচ্ছেন সময় কাছের বন্ধুদের নিয়ে। সব করছেন নিয়ম মেনে। সঙ্গে ব্রাজিলের সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়িয়েছেন।

করোনাভাইরাস যখন মহামারী আকারে ছড়িয়ে পড়েছে ফ্রান্সে, তখন ব্রাজিলে গেছেন নেইমার। সময়টাতে থাকার কথা ঘরবন্দী হয়ে। কিন্তু তিনি আড্ডা-খেলাধুলা সবই চালিয়ে যাচ্ছেন। যদিও নিজ বাড়িতে। সমালোচনা তাতে কমছে না। কারণ নেইমারকে ঘিরে একঝাঁক বন্ধুর উপস্থিতি দেখা গেছে।

সেটাকে কি কোয়ারেন্টাইন বলে? নেইমারের দিক থেকে অবশ্য বলা হচ্ছে, পিএসজি ফরোয়ার্ড কোয়ারেন্টাইনের নিয়ম মেনেই সব করছেন। ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া ছবিতে নেইমারের সঙ্গে যারা, তারা তার ব্যক্তিগত বিমানেই ব্রাজিলে এসেছেন। সেজন্য নেইমার তাদের নিজ বাড়িতে পরিবারের কাছে যেতে দেননি, তার সঙ্গে কোয়ারেন্টাইন পর্ব কাটাতে বলেছেন। তারপর তারা চলে যাবেন।

বন্ধুদের সঙ্গ পাওয়া সময়টাতে নেইমার জলকেলি, ভলিবল, ব্যাডমিন্টন, রৌদ্রস্নানে মেতেছেন। তারই কিছু ছবি দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফ্রান্স থেকে ব্রাজিলে ফিরে তিনি পরিবারের কারো সাথেই দেখা করেননি। স্বেচ্ছা বিচ্ছিন্ন থাকা পর্ব শেষ হলেই দেখা করবেন। শুধু যে মাস্তিই করছেন তিনি সেটিও নয়, ২৮ বছর বয়সী তারকা কাজ করছেন ফিটনেস ধরে রাখা নিয়েও।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে যখন স্থবির হয়ে পড়েছে বিশ্ব, সুবিধাবঞ্চিত কিংবা দিন আনে দিন খায় মানুষের উপর পড়েছে অভিঘাত, তখন তাদের সাহায্যার্থে পিছিয়ে নেই নেইমারও। ব্রাজিলের সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়াতে কাজ করা একটি দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ সহায়তা দিচ্ছেন। সঙ্গে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন সামর্থ্যবানদের।

Tags: নেইমারপিএসজিফ্রান্সব্রাজিললিড স্পোর্টস
Previous Post

খুলনার দাকোপে খাবার পানির সংগ্রাম

Next Post

খেলোয়াড়দের বেতন কাটার হিড়িক

Next Post
মেসি, রোনালদো ও নেইমার ফুটবল তারকা, অর্থনৈতিক সফলতা. Channel i News - চ্যানেল আই নিউজ

খেলোয়াড়দের বেতন কাটার হিড়িক

কানাডার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা করোনা প্রতিরোধে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা প্রতিরোধে কানাডার স্বাস্থ্য বিভাগের নজরদারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT