চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোনো বন্ধুরাষ্ট্র শেখ হাসিনার সঙ্গে আর আসবে না: মোশাররফ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:07 অপরাহ্ন 30, এপ্রিল 2018
in রাজনীতি
A A

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ২০১৪ সালের নির্বাচনে শেখ হাসিনা প্রতারণা করেছেন। ‘তাই প্রতারকের সঙ্গে আর কোনো বন্ধুরাষ্ট্র আসবে না, এটা নিশ্চিত থাকুন।’

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

‘জাতীয়তাবাদী ছাত্র ফোরাম, খুলনা’ এ সভার আয়োজন করে।

মোশাররফ বলেন, বাংলাদেশের সকল বন্ধুরাষ্ট্রের দাবি, বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে। চীন কখনো কোনো দেশের বিষয়ে কথা বলে না। কিন্তু বাংলাদেশের চীনা রাষ্ট্রদূতও সংবাদ সম্মেলন করে বলেছেন, যে অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে। তাই কোনো বন্ধুর কথা বলে লাভ হবে না।

তিনি বলেন, ‘নরেন্দ্র মোদি বলে দিয়েছেন, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে।’

বিএনপির এ নেতা বলেন, ‘আর বেগম খালেদা জিয়া এবং ২০ দল ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না। আওয়ামী লীগ যদি গতবারের মতো পথে অগ্রসর হয়, তাহলে জনগণ তাদের ভোটাধিকার আদায়ের জন্য রাস্তায় নেমে আসবে। বাঁশি বাজিয়ে গণআন্দোলন হয় না। যখন হবে সরকার বুঝতেও পারবে না।’

এ সময় মোশাররফ বলেন, ‘গাজীপুর ও খুলনা সিটি নির্বাচন আগামী জাতীয় নির্বাচনের জন্য সরকার ও নির্বাচন কমিশনের জন্য অগ্নিপরীক্ষা। এখানে যদি ভোট দিতে না পারে তাহলে জাতীয় নির্বাচনে কীভাবে দেবে? কাজেই জেনে রাখুন, আগামী নির্বাচন গতবারের মতো করা যাবে না। অংশগ্রহণমূলক নির্বাচন করতেই হবে।’

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বলতে গিয়ে বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠানো হয়েছে দেশের বেসরকারি উন্নত হাসপাতালে। তার মধ্যে ইউনাইটেড হাসপাতাল অন্যতম।

সরকারের কাছে প্রতিনিধি পাঠানো হলেও সরকার কর্ণপাত করছে না অভিযোগ করে তিনি বলেন, উল্টো খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি নিয়ে উপহাস করছেন আওয়ামী লীগ নেতারা।

‘এর কারণ আছে। সরকার চায় খালেদা জিয়াকে মাইনাস করে আগামী নির্বাচনও একদলীয় করতে। ক্ষমতা দখল করতে চায় সরকার। কিন্তু তা আর হবে না। খালেদা জিয়া, গণতন্ত্র এবং ভোটাধিকার একসূত্রে গাঁথা।’

এ সময় সরকারি গ্রেপ্তারের সমালোচনা করে এই নেতা বলেন, ‘এখন মনে হচ্ছে আমাদের ঘরোয়া রাজনীতিরও সুযোগ নেই। সামরিক শাসনেও এমন ছিল না। এটার একমাত্র নাম স্বৈরাচারী শাসন। অলিখিত বাকশাল এটি। সরকারের প্রশাসনযন্ত্রকে ব্যবহার করে এ বাকশাল চালাচ্ছেন শেখ হাসিনা।’

‘আজ বাংলাদেশের গণতন্ত্র কারাগারে। তাই আমরা যতই দাবি করি না কেন স্বৈরাচারী সরকারের কানে এটি ঢুকবে না। তবু আমরা দাবি জানাই, খালেদা জিয়ার সুচিকিৎসা ইউনাইটেড হাসপাতালে করার ব্যবস্থা করুন,’ বলেন তিনি।

Tags: খালেদা জিয়াবিএনপি
Previous Post

কোঁকড়া চুলের কারণে দেশ ছাড়ল মেয়েটি!

Next Post

ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর শাস্তি বাড়ানো প্রয়োজন: বিচারপতি খায়রুল হক

Next Post

ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর শাস্তি বাড়ানো প্রয়োজন: বিচারপতি খায়রুল হক

ফোন ব্যবহার ও মাদক সেবনের অভিযোগে ৪ কারারক্ষী বরখাস্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT