চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলোচনা করে নিবার্চনকালীন সরকারের সমাধান করতে হবে: মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:44 অপরাহ্ন 19, জুলাই 2017
in রাজনীতি
A A

খুলনা প্রতিনিধি: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচনকালীন সময়ে একটি সহায়ক সরকার না থাকলে নিবার্চন সুষ্ঠ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হবে না। বিশেষ করে শেখ হাসিনার সরকারের অধীনে গ্রহণযোগ্য কোন নিবার্চন সম্ভব নয়। আমরা মনে করি এটা রাজনৈতিক সংকট। এ সংকট সমাধানে সব দলের সাথে আলোচনা করে প্রয়োজনে সংবিধান সংশোধন করে হলেও নিবার্চনকালীন সরকারের সমাধান করতে হবে।’

বুধবার দুপুরে খুলনা জেলা বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কাযর্ক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমান নিবার্চন কমিশন দায়িত্ব গ্রহণের সময় বলেছিল, সব দলের সাথে আলোচনা করা হবে। কিন্তু সবকিছু পাল্টে রোডম্যাপ ঘোষণা করে এখন তারা আওয়ামী লীগে’র নেতাদের মত কথা বলছেন। কাজেই এ নিবার্চন কমিশন ও শেখ হাসিনার সরকারের অধীনে কোন সুষ্ঠ ও নিরপেক্ষ নিবার্চন সম্ভব নয়।

তিনি অভিযোগ করেন, দেশের মানুষের ওপর অত্যাচার-নিযার্তন এবং বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের হত্যা, গুম ও মামলা দিয়ে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে সরকার। এখন তারা ক্ষমতায় টিকে থাকতে আরেকটি সাজানো নিবার্চনের পায়তারা করছে।

এ সময় তিনি সংগঠনকে শক্তিশালী করে আন্দোলনের মাধ্যমে সহায়ক সরকারের অধীনে গ্রহণযোগ্য নিবার্চন করতে সরকার ও নিবার্চন কমিশনকে বাধ্য করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নগরীর হোটেল টাইগার গার্ডেনে জেলা বিএনপি’র সভাপতি এস এম শফিকুল ইসলাম মনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্তু কুমার কুন্ডু, অনিন্দ্য ইসলাম অমিতসহ কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Tags: নির্বাচনবিএনপিমির্জা ফখরুলসরকার
Previous Post

নেইমারকে পটাতে পিএসজির পাঁচ টোপ

Next Post

বঙ্গবন্ধুর ছবি অবমাননার দায়ে ইউএনও কারাগারে

Next Post
বঙ্গবন্ধুর ছবি

বঙ্গবন্ধুর ছবি অবমাননার দায়ে ইউএনও কারাগারে

বিএনপির সদস্য সংগ্রহ সভায় আওয়ামী লীগের হামলার অভিযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT