চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন: তৃতীয় লিঙ্গের মানুষদের মনে হতাশার সুর

হাসিনা আকতার নিগার by হাসিনা আকতার নিগার
5:25 অপরাহ্ন 01, ডিসেম্বর 2018
in মতামত
A A

নির্বাচন নিয়ে চলছে নানা নাটক। নিজেকে ক্ষমতায় দেখতে আদর্শ বিবেক এখন কোন বিবেচ্য বিষয় নয়। বরং দল বদলের মাধ্যমে সংসদীয় আসনটা পেতে ব্যতিব্যস্ত রাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ী সহ সুশীল শ্রেণি।

তবে নির্বাচন কেমন হবে ভোট দিতে পারবে কিনা সে বিষয় জনমনে এখনো রয়েছে নানা প্রশ্ন। দলগুলো তাদের নির্বাচন ইশতেহার এখনো প্রকাশ করেনি। তবে আজকাল ইশতেহার দেখে জনগণ তেমন একটা ভোট দেয় না।

তারপরও একাদশ সংসদ নির্বাচনে দেশের উন্নয়নের  চলমান প্রক্রিয়াতে আওয়ামী লীগের প্রতি মানুষের প্রত্যাশা যে একটু বেশি তা বলার অপেক্ষা রাখে না। নির্বাচনকালীন সময়ে মানুষের চাওয়া পাওয়াকে জানার একটা আগ্রহ কাজ করে নিজের মাঝে প্রতিনিয়ত আমার।  যার সূত্র ধরে ছোট একটা ঘটনা কিছু প্রশ্ন নিজের কাছে প্রশ্ন হয়ে আছে। সমাজের বিশেষ একটা শ্রেণি যেন চোখে আংগুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তারা বঞ্চিত। সরকার দিয়ে তাদের জীবন বদলে যায়নি বা যাবে না।

সমাজের তৃতীয় লিঙ্গ হিসেবে বিবেচিত হিজাড়াদের ক্ষোভ তাদের অধিকার নিয়ে। তারা মনে করে, ভোট দিয়ে তাদের জীবনে পরির্বতন আসবে না।

রাস্তা ঘাটে হিজড়াদের নিয়ে বিড়ম্বনার শিকার ইদানিংকালে খুব বেশি। তেমনি এক পরিস্থিতি দেখছিলাম চট্রগ্রামের সমুদ্র সৈকতে। ৫/৬ জন করে কয়েকটি গ্রুপ হয়ে হিজাড়ারা সমুদ্র সৈকতে আসা মানুষদের থেকে টাকা তুলছে। আর কেউ দিতে না চাইলে সৃষ্টি করে নাজুক পরিবেশ। ভয়ে তটস্থ হয়ে প্রায় সবাই তাদের টাকা দিতে বাধ্য হয়।

হিজাড়াদের এসব কাণ্ড দেখে খুব ইচ্ছে হল জানতে তারা এখানে কেন এমন কাজ করছে। আর কাজ না করে এ ধরনের ভিক্ষাবৃত্তি কেন?

প্রথম কথায় তারা বলছে, সমুদ্র সৈকতের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তারা মানুষের কাছে থেকে টাকা নেয় সপ্তাহে একদিন। যা আবার সর্মথন করল সেখানকার খাবারের দোকানদাররা।

সাধারণত হিজড়াদের সাথে কথা বলতে গেলে সহজ উত্তর পাওয়া খুব কঠিন তাদের আচরণগত কারনে। তবে এরা আইনশৃঙ্খলা বাহিনীকে তোয়াক্কা যে করে না বুঝা যাচ্ছিল ব্যবহার দেখে।

এরপর যখনই তাদের বলা হলো, তোমাদের জন্য সরকার বেশ কিছু সুবিধা দিয়েছে তা কি জানো না। এটা বলার  সাথে সাথে কিছু অশ্রাব্য কথা দিয়ে শুরু হলো তাদের ক্ষোভ আক্ষেপের বয়ান।

সরকার খাতা কলমে বলছে তৃতীয় লিঙ্গ সমাজে তাদের ন্যায্য অধিকার পাবে। তাদের জন্য শিক্ষা কর্মসংস্থান সহ নানা বিষয়ে প্রকল্প রয়েছে।  সরকারের প্রকল্প যদি সঠিকভাবে বাস্তবায়ন হতো তবে মানুষকে ভয় ভীতি দেখিয়ে তাদের টাকা আদায় করার কথা নয়।

সরকারের কথার রেশ ধরেই  সমুদ্র সৈকতের হিজড়ার উল্টো প্রশ্ন করে জানতে চাইল, ট্রাফিক পুলিশসহ অনেক জায়গাতে তাদের চাকরি দেয়ার কথা। কিন্তু কোন এমন কোনো ট্রাফিক কি আমাদের চোখে পড়ছে? তাদের কথা হলো, সরকারের কাছে লিখে লিখে কাগজের পাহাড় জমে গেছে। তাই সরকার দিয়ে তাদের কী হবে। বরং তাদের ব্যবহার করে আমরা সাধারণ মানুষরা ভালো আছি। তাই রং ঢং করে এ ভিক্ষার টাকা আমাদের কাছে তাদের দাবি। তাদের ভোটের কি দাম আছে সরকারের কাছে।

কিন্তু এ শ্রেণির ভোট একটি গণতান্ত্রিক সরকারের জন্য প্রয়োজন। আবার উন্নয়নের পথে এদের কর্মক্ষম করে গড়ে তুলতে হবে। সুতরাং শুধু মুখের বুলি দিয়ে সরকার তার দায়ভার এড়াতে পারবে না এটাই সত্য।

কথাগুলো শুনে এক ধরনের বিষাদের ছায়া নিজের মাঝে কাজ করছে। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আওয়ামী লীগ তৃতীয় লিঙ্গের জন্য তার সরকার আমলে উল্লেখযোগ্য উদ্যোগ নেয়া সত্ত্বেও কেন তৃতীয় লিঙ্গের মানুষরা সমাজে বঞ্চিত শ্রেণি হিসেবে উপেক্ষিত? আর কেনই বা ভোটের সময় তারা গালি দিয়ে বলে, ‘সরকার তোদের তোরা আমাদের বেইচ্যা বড়লোক। ভোট হইলে আমাগো কি?’

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)
Tags: একাদশ জাতীয় সংসদ নির্বাচনজাতীয় নির্বাচনতৃতীয় লিঙ্গভোট
Previous Post

ব্যাটে-বলে বাংলাদেশের স্বপ্নের দিন

Next Post

ইনিয়েস্তার পথ ধরে জাপানে ভিয়া

Next Post

ইনিয়েস্তার পথ ধরে জাপানে ভিয়া

দেশটা আসলেই ‘ভাইসা’ আসে নাই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT