চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনে গুজব ঠেকাতে সাংবাদিকদের অবাধ চলাচল জরুরি

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
9:41 অপরাহ্ন 26, ডিসেম্বর 2018
in সম্পাদকীয়
A A

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন এবং পরদিন (মোট ৩দিন) সারাদেশে সংবাদকর্মী এবং মিডিয়া সংশ্লিষ্ট যানবাহনের চলাচল বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) নিয়ম নিয়ে আলোচনা-সমালোচনা চলছেই। এরই ধারাবাহিকতায় মোটরসাইকেলসহ নানা ধরনের বাহনের উপর থেকে বিধিনিষেধ তুলে নিতে ইসিকে অনুরোধ করেছেন সম্পাদক পরিষদ।

ইসির সঙ্গে এক বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধিরাও সাংবাদিকদের মোটরসাইকেল বিষয়ক নীতিমালা পরিবর্তনের অনুরোধ করেছেন। এর আগে নির্বাচন কমিশন কাভার করা সাংবাদিকদের সংগঠনও এ বিষয়ে কমিশনকে একটি চিঠি দিয়েছে।

ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচারে নিষেধাজ্ঞাসহ ডজনখানেক নির্দেশনা দিয়ে ইতোমধ্যে সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়ন করেছে নির্বাচন কমিশন। যার মধ্যে যানবাহন সংক্রান্ত নীতিমালাও রয়েছে।

নীতিমালায় বলা হয়েছে, ভোটের দিন সাংবাদিক ও পর্যবেক্ষকরা নির্বাচন কমিশনের অনুমোদিত ও অনুমোদন সূচক স্টিকারযুক্ত যানবাহন ব্যবহার করতে পারবেন। তবে মোটরসাইকেল ব্যবহারের জন্য কোনো স্টিকার ইস্যু করা হবে না। অর্থাৎ ভোটের তথ্য সংগ্রহে যাতায়াতের জন্য মোটরসাইকেল বাদে অন্য যানবাহনের ব্যবস্থা করতে হবে সাংবাদিক ও পর্যবেক্ষকদের। এই বিষয়েই তৈরি হয়েছে বিতর্ক। দেশের প্রত্যন্ত অঞ্চল ও গ্রামীণ জনপদে মোটরসাইকেল একটি দ্রুততম বাহন, সংবাদ সংগ্রহের জন্য প্রান্তিক সাংবাদিকরা ওই বাহন ব্যবহার করে থাকেন। ফলে নির্বাচনের সময় এই বাহনটি ব্যবহারের সুযোগ না পেলে তা তাদের কাজ বড় ধরনের সমস্যা হবে বলেই সাংবাদিকরা আশঙ্কা করছেন।

ইসিকে লেখা চিঠিতে সম্পাদক পরিষদ সেসব বিষয়ই তুলে ধরেছেন। চিঠিতে বলা হয়েছে, ‘২৬ ডিসেম্বর ২০১৮ অনুষ্ঠিত সম্পাদক পরিষদের সভা থেকে পরিষদ নির্বাচন কমিশনের প্রতি আহবান জানানো হয়, নির্বাচনের দিন এবং নির্বাচনের আগের ও পরের দিন সারাদেশে সাংবাদিক, সংবাদকর্মী, মিডিয়া সংশ্লিষ্ট যানবাহনের মুক্তভাবে চলাচল নিশ্চিত করা হোক। সাংবাদিকদের মোটরসাইকেল, সাংবাদিক বা সংবাদপত্র পরিবহনকারী যানবাহনের অবাধ চলাচল নিশ্চিত করা হোক।’

কেন এই ধরনের নিয়ম করা হলো সাংবাদিকদের চলাচলের উপর, তা নিয়ে সাধারণ জনগণের মধ্যে নেতিবাচক চিন্তার জায়গা তৈরি করেছে। সামাজিক মাধ্যমে অনেকে বিষয়টি নিয়ে আলোচনা-সামলোচনা করছেন। বিষয়টি আমাদেরও ভাবাচ্ছে।

নির্বাচনের আগে-পরে নানা ধরনের গুজব, নেতিবাচক কার্যক্রম দেখা যায়। তথ্যের অবাধ প্রবাহ হলে এবং সেই তথ্য যদি পেশাদার সাংবাদিকদের মাধ্যমে আসে তাহলে তা ইতিবাচক পরিবেশ তৈরিতে সাহায্য করে। সেসব বিবেচনায় সাংবাদিকদের বহনকারী মোটরসাইকেলসহ অন্যান্য বাহনের উপর জারি করা নীতিমালায় শিথিলতার বিষয়টি ইসি দেখবে বলে আমাদের আশাবাদ।

Tags: নির্বাচনমোটরসাইকেলসম্পাদকীয়সাংবাদিক
Previous Post

টাঙ্গাইলে জাতীয় পার্টির গাড়িবহরে হামলায় আহত ৫

Next Post

ড. কামালের বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত, আপত্তিকর: পুলিশ

Next Post

ড. কামালের বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত, আপত্তিকর: পুলিশ

পোলককে ছাড়িয়ে প্রোটিয়াদের সেরা স্টেইন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT