চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পোলককে ছাড়িয়ে প্রোটিয়াদের সেরা স্টেইন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:28 অপরাহ্ন 26, ডিসেম্বর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

বুধবারের সকালটা শুরু করেছিলেন শন পোলকের সমান ৪২১ উইকেট নিয়ে। সেঞ্চুরিয়নে পাকিস্তানের বিপক্ষে এদিন ম্যাচ থাকায় রেকর্ডটা খুব কাছ থেকে হাতছানি দিচ্ছিল ডেল স্টেইনকে।

বল হাতে পেয়ে বেশি সময় নেননি প্রোটিয়া কিংবদন্তি পেসার। ব্যক্তিগত চতুর্থ ওভারের প্রথম বলে ফখর জামানকে ফিরিয়ে ছাপিয়ে যান পোলককে। ৪২২ উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটে সাউথ আফ্রিকার সর্বোচ্চ উইকেট শিকারীর নাম এখন ডেল স্টেইন।

সেঞ্চুরিয়নের সুপারস্পোর্টস পার্কে উপস্থিত দর্শকদেরও জানা ছিল রেকর্ড থেকে মাত্র ১ উইকেট দূরে দাঁড়িয়ে স্টেইন। ১৯ বল পর সেই রেকর্ড হতেই দাঁড়িয়ে সম্মাননা জানাতে ভুল করলেন না একজনও। যাকে ছাড়িয়ে গেলেন স্টেইন, সেই পোলকও কার্পণ্য করলেন না উত্তরসূরিকে অভিবাদন জানাতে।

‘একজন অসাধারণ পারফর্মার, একজন প্রকৃত বিজয়ী এবং বোলিং আক্রমণের সত্যিকারের নেতা। আন্তর্জাতিক ক্রিকেটে ডেল যেভাবে বল হাতে অবদান রেখেছে, তা দেখতে পারাটা আমার জন্যে দারুণ আনন্দের।’

শুধুমাত্র উইকেট সংখ্যায় নয়, ম্যাচের দিক থেকেও পোলককে পেছনে ফেলেছেন স্টেইন। পোলককে ৪২১ উইকেট নিতে খেলতে হয়েছে ১০৮ টেস্ট। আর স্টেইন এখনো টেস্টের শতকই গড়েননি। সেঞ্চুরিয়ন টেস্টসহ স্টেইনের সাদা পোশাকে ম্যাচ সংখ্যা ৮৯টি!

স্টেইনের কীর্তির টেস্টে আলো কেড়েছেন ডুয়ানে অলিভিয়ের। সিনিয়র পেসারকে ওই এক উইকেটটি নিতে দিয়ে নিজে ৬ উইকেট নিয়েছেন অলিভিয়ের। বাকি তিন উইকেট নিয়েছেন আরেক পেসার কাগিসো রাবাদা।

তিন পেসারের তাণ্ডবে প্রথম ইনিংসে ১৮১ রানে অলআউট হয়েছে পাকিস্তান। সর্বোচ্চ ৭১ রান এসেছে বাবর আজমের ব্যাটে।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে নিজেরাও পাকিস্তানি পেসারদের তোপের মুখে পড়েছে সাউথ আফ্রিকা। প্রথম দিন শেষে ১২৭ রান তুলতে ৫ উইকেট হারিয়ে বসেছে স্বাগতিকরা। তিন পেসার মোহাম্মদ আমির, হাসান আলী ও শাহেন শাহ আফ্রিদী মিলে সাজঘরে ফেরত পাঠিয়েছেন প্রোটিয়াদের ওই পাঁচ ব্যাটসম্যানকে।

Tags: লিড স্পোর্টস
Previous Post

ড. কামালের বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত, আপত্তিকর: পুলিশ

Next Post

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে পর্যায়ে গেছে তা অকল্পনীয়: সালমান এফ রহমান

Next Post

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে পর্যায়ে গেছে তা অকল্পনীয়: সালমান এফ রহমান

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

৩৮৯ উপজেলায় সেনাবাহিনীর টহল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT