চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নিত্যপুরাণ’ আমাদের সবাইকে সেলিব্রেটি বানিয়েছে: নাজনীন চুমকি

হাবিবা নাজনীন মিথিলা by হাবিবা নাজনীন মিথিলা
6:52 অপরাহ্ন 08, নভেম্বর 2017
in বিনোদন
A A

নাজনীন চুমকি। অভিনয়শিল্পী এবং নির্দেশক। একাধারে কাজ করছেন মঞ্চ ও টিভিতে। তার সফল মঞ্চায়নগুলোর মধ্যে একটি ‘নিত্যপুরাণ’। যেখানে ‘দ্রৌপদী’ চরিত্রে মোট ৪৭ টি মঞ্চায়ন করেছেন তিনি। মঞ্চ এবং সাম্প্রতিক নানা ব্যস্ততা নিয়ে বুধবার চ্যানেল আই ভবনে কথা হলো তার সঙ্গে-

কেমন আছেন?
ভালো আছি…

টিভি পর্দা ও মঞ্চে আপনি নিয়মিত। কিন্তু এই সময়ে মঞ্চে আপনার ব্যস্ততা কেমন?
হ্যাঁ সে তো লেগেই আছে। সাইমন জাকারিয়ার লেখা ‘সীতার অগ্নিপরীক্ষা’ নাটকে আমি একক অভিনয় করেছি। সেটার নির্দেশনাও দিয়েছি আমি। কিছুদিনের মধ্যেই আবার সেটার মঞ্চায়ন হবে।

অনেক বছর তো হয়ে গেল মঞ্চে এখনও কেমন উপভোগ করছেন?
মঞ্চ আমাকে সবসময় টানে। সেই ১৯৯২ সাল থেকে ঢাকার মঞ্চে আমার যাত্রা শুরু আজও চলছে সমানতালে। কিছু কিছু মঞ্চায়ন আমার স্মৃতির দুয়ার খুলে দেয়। তেমনি একটি নাটক ‘লোহা’। ১৯৯৬ সালে অভিনেত্রী নাজমা আনোয়ারের সঙ্গে এই নাটকে আমি একই মঞ্চে কাজ করেছি। এ যেন পরম পাওয়া আমার। ১৯৯৮ সালে ‘বিরসা কাব্য’ নাটকে অনেক বড় এবং সুন্দর একটা টিমের সঙ্গে কাজ করেছি আমি। এছাড়া মাসুম রেজার লেখা এবং নির্দেশনায় ‘নিত্যপুরাণ’ নাটকের সকল কর্মীরা যেন আমরা এক হয়ে গিয়েছিলাম। এই নাটকটি যেন আমাদের সবাইকে সেলিব্রেটি বানিয়েছে।

কিন্তু নিত্যপুরাণের এবারের ‘দ্রৌপদী’তো নতুন মুখ?
হ্যাঁ, এবার ‘দ্রৌপদী’ চরিত্র ফুটিয়ে তুলবেন বন্যা মির্জা। মঞ্চের অনেক পুরোনো একজন কর্মী বন্যা। সে যেকোন চরিত্র ফুটিয়ে তুলতে মানানসই বলে আমার মনে হয়। শুধু দ্রৌপদী নয়, বন্যার জন্য আমার শুভকামনা সবসময় রয়েছে।

আপনার আরেকটি সফল মঞ্চায়ন তো ‘সূচনা’, সেটি আবার কবে মঞ্চস্থ হতে পারে?
আবুল হায়াতের নির্দেশনায় ‘সূচনা’ নাটকে আমরা মোট ৪ জন আমি, ওয়াহিদা মল্লিক জলি, মিতা হক, চিত্রলেখা গুহ কাজ করেছি। আশা করছি এ বছরই আবার নাটকটির মঞ্চায়ন করতে পারবো আমরা।

টিভি নাটকের ব্যস্ততা কেমন?
টিভি নাটক, সিরিয়ালে নিয়মিত কাজ করে যাচ্ছি। বেশ কয়েকটি বেসরকারী টিভি চ্যানেলের সিরিয়ালে কাজ করছি। বিটিভির সঙ্গেও কাজ করছি।

নতুন কোনো বিজ্ঞাপনে কি কাজ করেছেন?
হ্যাঁ, একটা ব্যাংকের বিজ্ঞাপনে কাজ করেছি।

ধন্যবাদ আপনাকে চ্যানেল আই অনলাইনকে সময় দেবার জন্য
আপনাকেও ধন্যবাদ।

Previous Post

ওমর সানীর সঙ্গে কে এই বৃদ্ধা!

Next Post

দীর্ঘ থেকে দীর্ঘতর নিখোঁজের তালিকা

Next Post
বাংলাদেশের রাজনৈতিক নেতা ও তরুণ বক্তা, ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রসঙ্গে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ থেকে দীর্ঘতর নিখোঁজের তালিকা

বায়ার্ন মিউনিখের ফুটবলার মাঠে দাঁড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর গোছাতে রিয়াল ‘ব্রাত্যদের’ দিকে চোখ বার্সা কোচের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT