চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘর গোছাতে রিয়াল ‘ব্রাত্যদের’ দিকে চোখ বার্সা কোচের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:57 অপরাহ্ন 08, নভেম্বর 2017
in স্পোর্টস
A A
বায়ার্ন মিউনিখের ফুটবলার মাঠে দাঁড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হামেস রদ্রিগেজ

অগোছালো দলকে সাজিয়ে গুছিয়ে বার্সেলোনাতে সুখের সংসার করছেন আর্নেস্টো ভালভার্দে। তবে দল গোছানো সম্পূর্ণও হয়নি। অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা দিন দিন বুড়িয়ে যাচ্ছেন, রক্ষণও যে খুব ভাল অবস্থায় তেমনটিও নয়। তাই রক্ষণ সাজাতে এবং ইনিয়েস্তার বিকল্প খুঁজতে সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে মাঠে নামছেন ভালভার্দে। পরিকল্পনার প্রথম দিকেই থাকছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদে ব্রাত্য হয়ে পড়া খেলোয়াড়ের দিকে হাত বাড়ানো।

ভালভার্দের তালিকায় প্রথম পছন্দে আছে হামেস রদ্রিগেজ। রিয়ালের কলম্বিয়ান মিডফিল্ডার এখন ধারে খেলছেন বায়ার্ন মিউনিখে। চলতি মৌসুম শেষে ৬০ মিলিয়ন ইউরোতে বায়ার্নের চুক্তিভুক্ত খেলোয়াড় হয়ে যেতে পারেন হামেস। ইংলিশ পত্রিকা ডেইলি এক্সপ্রেস জানাচ্ছে, ভাল মূল্য পেলে হামেসকে দলে রাখার কোন ইচ্ছা নেই বাভারিয়ানদের।

সেই সুযোগটাই নিতে চাইছে বার্সা। সাবেক রিয়াল মিডফিল্ডারকে দলে টানতে ৮৮ মিলিয়ন ইউরো দরও নাকি হাঁকাতে পারে কাতালান ক্লাবটি। ডেইলি এক্সপ্রেস জানাচ্ছে সেটাই। ইনিয়েস্তার বিকল্প হিসেবে হামেসের মত একজন তরুণ মিডফিল্ডারকে দলে নেওয়ার ইচ্ছা ভালভার্দের।

মার্কোস আলোনসো

বার্সার রাডারে আছে রিয়ালের আরেক সাবেক। বর্তমানে চেলসিতে খেলা মার্কোস আলোনসোকে ভাল দামেই কিনে নেয়ার ইচ্ছা বার্সার। দামটাও একজন ডিফেন্ডারের জন্য চোখ কপালে ওঠার মত। গার্ডিয়ান জানাচ্ছে, মূল্যটা হতে পারে ৫১ মিলিয়ন ইউরো।

আলোনসোর বেড়ে ওঠা রিয়ালের যুব একাডেমি কাস্তিয়াতে। ম্যানুয়েল পেল্লেগ্রেনি আমলে লস ব্লাঙ্কোসদের সিনিয়র দলে অভিষেক। খেলেছেন ২০১৩ সাল পর্যন্ত। লেফটব্যাকে জর্ডি আলবার খেলায় ভালভার্দের মন না ভরায় বড় নামের পেছনে ছুটছে বার্সা। তাতে ভালভার্দের পছন্দের প্রথম তালিকায় আছে আলোনসো।

Tags: আর্নেস্টো ভালভার্দেবার্সেলোনা
Previous Post

দীর্ঘ থেকে দীর্ঘতর নিখোঁজের তালিকা

Next Post

যা ঘটেছিল, মাশরাফী যা বললেন

Next Post
ক্রিকেটাররা মাঠে কথা বলছেন, ম্যাচের মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

যা ঘটেছিল, মাশরাফী যা বললেন

চ্যানেল আই অনলাইন কর সম্মাননা ও ট্যাক্স কার্ড প্রদান অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

কর সম্মাননা ও ট্যাক্স কার্ড পেলেন যারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT