চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কর সম্মাননা ও ট্যাক্স কার্ড পেলেন যারা

জসিম উদ্দিন বাদল by জসিম উদ্দিন বাদল
7:23 অপরাহ্ন 08, নভেম্বর 2017
in অর্থনীতি
A A
চ্যানেল আই অনলাইন কর সম্মাননা ও ট্যাক্স কার্ড প্রদান অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

আয়কর প্রদানে দেশের জনগণকে উদ্বুদ্ধ করতে এ বছর কর বাহাদুর পরিবার এবং বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সেরা করদাতার পুরস্কার ও ট্যাক্স কার্ড দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সেরা করদাতা হিসেবে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড দেয়া হয়েছে। এর মধ্যে ব্যক্তি রয়েছেন ৭৬ জন, বাকি ৬৫টি প্রতিষ্ঠান।

সারাদেশের ৮৪টি পরিবারকে কর বাহাদুর পুরস্কার, ৩৭০ জনকে সর্বোচ্চ আয়কর প্রদানকারি এবং ১৪৭ জনকে দীর্ঘসময় আযকর প্রদানকারিসহ মোট ৫১৭ জন করদাতাকে সম্মাননা দেয়া হয়। করদাতার বাইরে সেরা রিপোর্টার হিসেবে ১৩ জন সাংবাদিক ও আয়কর নিয়ে আয়োজিত রচনা প্রতিযোগিতায় ১২ জন শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা দেয়া হয়।

বুধবার রাজধানীর শেরে-ই-বাংলানগরে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, অর্থমন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক, এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান ও এফবিসিসিআইর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বিভিন্ন ধাপে বিজয়ীদের হাতে এসব সম্মাননা ও ট্যাক্স কার্ড তুলে দেন।

অনুষ্ঠানের শুরুতে সম্মাননা তুলে দেয়া হয় নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান ও তার পরিবারকে। এরপর ব্যক্তি পর্যায়ে ‘বিশেষ শ্রেণি’ এবং ‘আয়ের উৎস বা পেশা’ নামের দুটি শ্রেণিতে ট্যাক্স কার্ড ও সম্মাননা দেয় হয়।

সিনিয়র সিটিজেন
এ শ্রেণিতে ট্যাক্স কার্ড পেয়েছেন স্যামুয়েল এস চৌধুরী, গোলাম দস্তগীর গাজী, চট্টগ্রামের আলী হোসাইন আকবর আলী, রাজশাহীর অনিতা চৌধুরী এবং ঢাকার এম আনিস-উদ-দৌলা।

গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা
ঢাকার তিনটি কর অঞ্চলের আবু সালেহ মোহাম্মদ নাসিম, মো. নাসিরউদ্দিন মৃধা ও এস এম আবদুল ওয়াহাব এবং কুমিল্লার দুটি কর অঞ্চলের মো. আবদুল ওয়াহাব ও মো. আবুল খায়ের।

নারী
হোসনে আরা হোসেন, লায়লা হোসেন, পারভীন হাসান, রাজশাহীর বুলা চৌধুরী এবং রংপুরের নিশাত ফারজানা চৌধুরী।

তরুণ
নাফিস সিকদার, গাজী গোলাম মতুর্জা, মো. শাহনেওয়াজ, সিলেটের এ কে এম আতাউল করিম এবং চট্টগ্রামের সৈয়দ মোহাম্মদ তানভীর ট্যাক্স কার্ড পেলেন।

প্রতিবন্ধী
ঢাকার আকরাম মাহমুদ, সিলেটের মো. মামুনুর রশিদ এবং মো. কুমিল্লার জহিরুল ইসলাম।

ব্যবসায়ী
ঢাকার মো. কাউছ মিয়া, আবদুল কাদির মোল্লা, খন্দকার বদরুল হাসান, কামরুল আশরাফ খান এবং চট্টগ্রামের মোহাম্মদ কামাল।

চিকিৎসক
এ কে এম ফজলুল হক, প্রাণ গোপাল দত্ত, জাহাঙ্গীর কবির, এন এ এম মোমেনুজ্জামান এবং মো. আবদুল মোবিন খান।

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া
চ্যানেল আই অনলাইন সম্মাননা প্রদান অনুষ্ঠানে করদাতা ও কর বাহাদুর পরিবার. Channel i News - চ্যানেল আই নিউজ মিডিয়া স্টার, ট্রান্সক্রাফট, মিডিয়া ওয়ার্ল্ড লিমিটেড ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ।

সাংবাদিকতা
মাহফুজ আনাম, এম এ মালেক, মতিউর রহমান, শাইখ সিরাজ এবং গোলাম সারওয়ার।

আইনজীবী
শেখ ফজলে নূর তাপস, মাহবুবে আলম, আহসানুল করিম, কাজী মুহাম্মদ তানজীবুল আলম এবং মুহাম্মদ কবির উজ্জামান ইয়াকুব।

খেলোয়াড়
তামিম ইকবাল খান, মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসান।

অভিনেতা-অভিনেত্রী
মেহের আফরোজ শাওন, শাকিব খান এবং জাহিদ হাসান। শিল্পীদের মধ্যে সেরা করদাতা রুনা লায়লা, রেজওয়ানা চৌধুরী বন্যা ও এস ডি রুবেল।

স্থপতি
মো. রফিক আজম, মো. ইকবাল হাবিব এবং এনামুল করিম নির্ঝর।

প্রাতিষ্ঠানিক করদাতা
ব্যাংক শ্রেণিতে রয়েছে ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এইচএসবিসি, ইউসিবিএল, পূবালী ব্যাংক ও ডাচ্‌-বাংলা ব্যাংক। খাদ্য ও আনুষঙ্গিক খাতে নেসলে বাংলাদেশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ।

কর বাহাদুর পরিবারের মধ্যে ঢাকায় ১৬টি পরিবার, চট্টগ্রামে ৮টি আর বাকি ৬০ দেশের অন্যান্য জেলার পরিবার এই পুরস্কারে ভূষিত হয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত থেকে ২৫২ জন ও সম্মাননা গ্রহণ করেছেন।

নীতিমালা অনুযায়ী, ট্যাক্স কার্ড দেওয়ার পর থেকে এর মেয়াদ থাকবে এক বছর। ট্যাক্স কার্ডধারীরা সরকারের বিভিন্ন জাতীয় অনুষ্ঠান এবং সিটি করপোরেশন ও পৌরসভাসহ স্থানীয় সরকার আয়োজিত নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ পাবেন। যেকোনো ভ্রমণে সড়ক, বিমান বা জলপথে টিকিট পাওয়ার ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবেন। স্ত্রী-স্বামী, নির্ভরশীল পুত্র-কন্যা নিজেদের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে অগ্রাধিকার ভিত্তিতে কেবিন সুবিধা পাবেন।

এছাড়া বিমানবন্দরে সিআইপি লাউঞ্জ ব্যবহার এবং তারকা হোটেলসহ সব আবাসিক হোটেলে বুকিং পাওয়ার ক্ষেত্রে তাঁরা অগ্রাধিকার পাবেন। দুপুর ১২টা থেকে শুরু হয়ে এই সম্মাননা অনুষ্ঠান শেষ হয় বিকেল ৫টায়।

Tags: এনবিআরকর বাহাদুরজাতীয় রাজস্ব বোর্ড
Previous Post

যা ঘটেছিল, মাশরাফী যা বললেন

Next Post

খুলনা-কলকাতা মৈত্রী ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন বৃহস্পতিবার

Next Post

খুলনা-কলকাতা মৈত্রী ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন বৃহস্পতিবার

নেতা ও অতিথি বঙ্গবন্ধু ভবনে উপস্থিত, formal অনুষ্ঠানে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতে নৌবাহিনীকে রাষ্ট্রপতির নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT