চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিখোঁজ সাবমেরিনে হয়েছিল বিস্ফোরণ, কেউ বেঁচে নেই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:35 পূর্বাহ্ন 23, জুন 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
নিখোঁজ সাবমেরিনে বিস্ফোরণের ঘটনায় উদ্ধারকর্মীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নিখোঁজ সাবমেরিন টাইটানে বিস্ফোরণ হয়েছিল এবং সাবমেরিনের সব যাত্রী নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড। ১৮ জুন সাগরের তলদেশে থাকা টাইটানিক জাহাজ দেখতে যাবার পর থেকেই নিখোঁজ ছিল ক্ষুদ্র ওই পর্যটক সাবমেরিনটি।

যুক্তরাষ্ট্র কোস্টগার্ডের রিয়ার অ্যাডমিরাল জন মুগের স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ জুন) বোস্টন শহরে এক সংবাদ সম্মেলনে কথা বলেন।

রিয়ার অ্যাডমিরাল জন মুগে জানান, টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের কাছেই সাবমেরিনের ধ্বংসাবশেষের খোঁজ পান তারা। সেখানে টাইটানের পাঁচটি বড় অংশ পাওয়া যায়। ওইসব অংশ দেখে ধারণা করা হচ্ছে, পানির নিচে যাওয়ার পর এতে বিস্ফোরণ হয়েছিল।

উদ্ধার অভিযান শুরুর সময় বিস্ফোরণ বা এ জাতীয় কোনো কিছু শনাক্ত করা যায়নি, এছাড়া ঠিক কখন বিস্ফোরণ হয়েছিল তাও এখনো জানা যায়নি বলে জানিয়েছেন কোস্টগার্ডের এ কর্মকর্তা।

কোস্টগার্ডের এ কর্মকর্তা আরও জানিয়েছেন, টাইটানের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের ১ হাজার ৬০০ ফুট দূরে। যার মধ্যে রয়েছে— টাইটানের সামনের নাকের অংশ, কাঠামোর বাইরের অংশ এবং বড় একটি ধ্বংসস্তূপ।

নিহতদের মরদেহ উদ্ধার করা সম্ভব হবে কিনা, এটি এখনই বলা যাচ্ছে না বলে জানিয়েছেন এ কর্মকর্তা। কারণ বর্তমানে সেখানকার অবস্থা তেমন ভালো নয়।

যানটি নিখোঁজ হওয়ার পর সবমিলিয়ে ৭২ ঘণ্টা উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে।

যেহেতু সাবমেরিনটির বিস্ফোরণ ও ধ্বংসাবশেষ পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে, তাই সেখানে থাকা উদ্ধারকারী জাহাজ ও মেডিকেল টিমকে দ্রুত সরিয়ে নেওয়া হবে। তবে সাগরের তলদেশে যে ধ্বংসস্তূপ পাওয়া গেছে সেখানে তদন্ত চালাবে বলে জানিয়েছে মার্কিন কোস্টগার্ড।

বেসরকারি সংস্থা ওশেনগেট যারা সাবমেনির টাইটান পরিচালনা করত, তারা এক বিবৃতিতে জানিয়েছে, যানটিতে থাকা ওশেনগেট সিইও স্টকটন রাসম, শাহজাদা দাউদ এবং তার ছেলে সুলেমান দাউদ, হামিস হার্ডিং এবং পল-হেনরি নারগোলেট সবাই এ দুর্ঘটনায় মারা গেছেন।

ওশেনগেটের এ যানটিতে করে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে একেকজন যাত্রী ২ লাখ ৫০ হাজার ডলার খরচ করেছিলেন। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৭০ লাখ টাকা।

আরও পড়ুন: নিখোঁজ সাবমেরিন টাইটানের ধ্বংসাবশেষ সম্পর্কে যা জানা গেল

Tags: টাইটাননিখোঁজ সাবমেরিন
Previous Post

মেসিকে নিয়ে যা বলছেন মিয়ামির লিগের সাবেক বেল

Next Post

সাংবাদিককে চায়ের কাপ ছুড়ে মারায় চবি ছাত্রলীগ নেতা বহিষ্কার

Next Post
দুই যুবক outdoors, একজন বার্সেলোনা ফুটবল জার্সি পরা, অন্যজন নীল পাঞ্জাবি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিককে চায়ের কাপ ছুড়ে মারায় চবি ছাত্রলীগ নেতা বহিষ্কার

নরেন্দ্র মোদি হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি নরেন্দ্র মোদি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT