চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি নরেন্দ্র মোদি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:32 অপরাহ্ন 23, জুন 2023
in আন্তর্জাতিক
A A
নরেন্দ্র মোদি হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র সফরের দ্বিতীয় দিনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদির জন্য এটি ছিল বিরল একটি মুহূর্ত। কারণ ভারতের ক্ষমতা গ্রহণের পর থেকে তিনি সাধারণত সংবাদ সম্মেলন করেন না, প্রেস থেকে করা কোনো প্রশ্ন নেন না এবং তিনি আন্তর্জাতিক সাক্ষাৎকারেও বসেননি।

সিএনএন জানিয়েছে, গতকাল ২২ জুন বৃহস্পতিবার হোয়াইট হাউসে যৌথভাবে একটি সংবাদ সম্মেলনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই নেতার যৌথভাবে সংবাদ সম্মেলনে অংশ নেওয়ায় বিষয়টি দুই দেশের নেতৃবৃন্দদের আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে।

সংবাদ সম্মেলনে ক্ষমতা গ্রহণের পর মানবাধিকার লঙ্ঘন এবং ধর্মীয় ও জাতিগত বৈষম্যের অভিযোগ সংক্রান্ত প্রশ্নের জবাবে ভারতের প্রধানমন্ত্রী একজন অনুবাদকের মাধ্যমে বলেন, কোনো ধরণের বৈষম্যের প্রশ্নই আসে না। আপনি যখন গণতন্ত্রের কথা বলেন, তাতে যদি মানবিক মূল্যবোধ না থাকে, মানবতা না থাকে, মানবাধিকার না থাকে, তাহলে তা গণতন্ত্র নয়।

মানবাধিকার প্রসঙ্গে যুক্তরাষ্ট্র এবং ভারতের মূল্যবোধের ওপর জোর দিয়ে তার উত্তরে জো বাইডেন বলেন, প্রধানমন্ত্রী মোদি ও আমার মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। আমাদের সম্পর্কের ধরণ হলো আমরা একে অপরের প্রতি সচ্ছ এবং আমরা একে অপরকে সম্মান করি।

বাইডেন আরও বলেন, আমরা প্রতিটি নাগরিকের মর্যাদায় বিশ্বাস করি ভারত এবং আমেরিকা উভয়েরই রন্ধ্রে-রন্ধ্রে গণতন্ত্র রয়েছে। গণতন্ত্রের প্রতি দুই দেশের প্রতিশ্রুতি আমাদের চমৎকার অংশীদার হতে সাহায্য করেছে। আমরা সারা বিশ্বে গণতন্ত্রকে প্রসারিত করতে চাই।

সুদীর্ঘ এবং পুঙ্খানুপুঙ্খ আলোচনার পর এই যৌথ সংবাদ সম্মেলনে অংশ নিতে একমত হয় দুই রাষ্ট্র পক্ষ। সংবাদ সম্মেলনে একজন ভারতীয় এবং একজন আমেরিকান সাংবাদিক মোদিকে প্রশ্ন করেন। তবে এই দুটো প্রশ্নই আগে থেকে নির্ধারিত ছিল।

Tags: জো বাইডেননরেন্দ্র মোদিভারতযুক্তরাষ্ট্র
Previous Post

সাংবাদিককে চায়ের কাপ ছুড়ে মারায় চবি ছাত্রলীগ নেতা বহিষ্কার

Next Post

দিনাজপুরে গ্রীষ্মকালীন তরমুজের আবাদে লাভবান কৃষক

Next Post
দিনাজপুরে গ্রীষ্মকালীন তরমুজের আবাদে লাভবান কৃষক. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরে গ্রীষ্মকালীন তরমুজের আবাদে লাভবান কৃষক

নেইমার ব্রাজিলের জার্সি পরে মাঠে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

১০ কোটি টাকা জরিমানার মুখে নেইমার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT