চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউ ইয়র্কে করোনায় প্রাণ গেল বাংলাদেশি শিল্পীর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:02 অপরাহ্ন 15, এপ্রিল 2020
in বিনোদন
A A
নিউ ইয়র্কে করোনায় প্রাণ হারানো বাংলাদেশি শিল্পীর স্মরণে অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

মহামারি করোনাভাইরাসে মারা গেলেন দেশের এক সময়ের পল্লীগীতির জনপ্রিয় কণ্ঠশিল্পী বীণা মজুমদার। তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত পল্লীগীতি শিল্পী ছিলেন। বেশ কয়েক বছর ধরেই নিউ ইয়র্কে বসবাস করতেন তিনি।

করোনায় আক্রান্ত হয়ে নিউ ইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অবস্থায় ছিলেন বীণা মজুমদার। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন নিউ ইয়র্ক প্রবাসী মিলি সুলতানা।

মঙ্গলবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে মিলি সুলতানা লিখেন, ‌‘করোনার মুহূর্মুহূ থাবায় মায়ার বাঁধন থেকে মুক্তি নিয়ে চলে গেলেন ফরিদপুরের বীণা মজুমদার।’

বীণা মজুমদারের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ফোক আর্ট কাউন্সিল। শোকবার্তায় এই সংগঠনটি জানায়, বাংলা লোকসংগীতের স্বনামধন্য শিল্পী বীণা মজুমদার আর নেই! করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিউ ইয়র্কের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। জনপ্রিয় এই কন্ঠশিল্পীর মৃত্যুতে বাংলাদেশ ফোক আর্ট কাউন্সিল-এর পক্ষ থেকে জানাই গভীর শোক এবং শ্রদ্ধা।

জানা গেছে, অনেক দিন থেকে শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন বীণা। কিছুটা অসুস্থ শরীর নিয়ে আমেরিকায় পাড়ি জমিয়েছিলেন কয়েক বছর আগে। তবে চিকিৎসা নিয়ে ভালোই ছিলেন তিনি। অবশেষে করোনায় প্রাণ গেল তার।

বীণা মজুমদারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংগীতাঙ্গণে। লোক সংগীতের বিভিন্ন সংগঠন ছাড়াও এই শিল্পীর পরিচিতজন ও ভক্তরা শোক জানাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়।

Tags: করোনানিউ ইয়র্কপল্লীগীতিবিটিভিবেতারলিড বিনোদন
Previous Post

বেতন কম নিতে আর্সেনাল খেলোয়াড়দের আপত্তি

Next Post

করোনাভাইরাস: লকডাউনে মানুষের চলাচল তথ্য প্রকাশ করলো অ্যাপল

Next Post
ল্যাপটপে মোবাইল ট্রেন্ড রিপোর্ট দেখাচ্ছে, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: লকডাউনে মানুষের চলাচল তথ্য প্রকাশ করলো অ্যাপল

করোনাভাইরাস: যাত্রীদের সামাজিক দূরত্বে রেখে ফ্লাইট চালুর পরিকল্পনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT