চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: যাত্রীদের সামাজিক দূরত্বে রেখে ফ্লাইট চালুর পরিকল্পনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:46 অপরাহ্ন 15, এপ্রিল 2020
in আন্তর্জাতিক
A A

করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী বন্ধ  রয়েছে প্রায় প্রতিটি দেশের আন্তর্জাতিক ফ্লাইট। এতে আর্থিক ক্ষতি গুনতে হচ্ছে ফ্লাইট পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে। সেই ক্ষতি হ্রাসে ফ্লাইটেও যাত্রীদের মধ্যে সামাজিক দুরত্ব বজায়ে রেখে ১৮০ জনের পরিবর্তে ১২০ জন অর্থাৎ দুই তৃতীয়াংশ যাত্রী নিয়ে ফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা করেছে উইজ এয়ার।

মঙ্গলবার উইজ এয়ারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

করোনাভাইরাসের কারণে তাদের ক্ষতি কমাতে ভ্রমণ নিষেধাজ্ঞা শেষে এ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে।

উইজ-এর চিফ এক্সিকিউটিভ এবং গ্লোবাল এয়ারলাইন ট্রেড বডি আইএটিএর প্রধান জোসেফ বারাদি বলেছেন,  “সামাজিক দূরত্ব” বজায়ে রেখেই ফ্লাইটের সিট সাজানো হবে। যাতে করে একজনের পাশের দুই সিট ফাঁকা থাকে।

এই জন্যে সিট কমে ১৮০ থেকে ১২০ করার পরিকল্পনা করা হয়েছে বলে এক সাক্ষাৎকারে বারাদি এ কথা জানিয়েছেন।

“লকডাউন এবং ভ্রমণ নিষেধাজ্ঞা এয়ার ভ্রমণকে একটি স্থবির স্থানে নিয়ে এসেছে, গভীর অনিশ্চয়তায় ফেলে দিয়েছে, এই লোকসান কমাতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।”

ইতিমধ্যে করোনার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা ও লকডাউনের কারণে প্রায় ৩১৪ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে।

জেনেভা ভিত্তিক একটি সংস্থার প্রধান নির্বাহী আলেকজান্দ্রি দে জুনিয়াক বলেছেন, এয়ারের মধ্য আসনটি শূন্য রাখা শর্তে বিশ্বব্যাপী সমন্বিত বৈঠকে ভ্রমণ আবার শুরু করার কথা ছিল। তবে ক্ষতিগ্রস্ত হবে ছোট এয়ারক্রাফটগুলো। 

হাঙ্গেরি ভিত্তিক লন্ডনের উইজ এয়ার সংস্থা ইতিমধ্যে তাদের ১০০০ হাজার কর্মীকে ছাটাই করেছে।

উইজ এয়ারক্রাফটের পক্ষ থেকে বলা হয়েছে,  যাত্রীদের নিজেদের সুরক্ষা এবং অন্যদের সুরক্ষার কথা চিন্তা করে মাস্ক ব্যবহার নিশ্চিত করা হবে।

Tags: করোনাভাইরাস
Previous Post

করোনাভাইরাস: লকডাউনে মানুষের চলাচল তথ্য প্রকাশ করলো অ্যাপল

Next Post

ঘরবন্দি সময়ে বাড়ছে কমেডি ছবি দেখার চাহিদা

Next Post
বাংলা কমেডি ছবি, হাস্যরসপূর্ণ সিনেমা, বিনোদনমূলক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরবন্দি সময়ে বাড়ছে কমেডি ছবি দেখার চাহিদা

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্মুখী দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহীতে নারায়ণগঞ্জ ফেরত এক গার্মেন্টকর্মী করোনা আক্রান্ত শনাক্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT