চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিঃসঙ্গ এবি কিচেনে আইয়ুব বাচ্চুকে স্মরণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:51 পূর্বাহ্ন 29, অক্টোবর 2018
in বিনোদন
A A

এবি কিচেন। যা সম্পর্কে সংগীতের মানুষেরা বলে থাকেন, এখানে প্রতিনিয়ত সংগীত রান্না হয়! হ্যাঁ, সুর সংগীতেই মুখরিত থাকতো গানের এই নামকরা স্টুডিওটি! অথচ রবিবার সন্ধ্যায় এই স্টুডিওতে গিয়ে মনে হলো যেন রাজ্যের নীরবতা গ্রাস করেছে!

সদ্য প্রয়াত কিংবদন্তি শিল্পী ও এলআরবির প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চুর নিজস্ব স্টুডিও মগবাজারস্থ এবি কিচেন। বহু বছর ধরেই এখানে স্টুডিওটি ছিলো তার। কতো কতো কালজয়ী গানের সাক্ষী বহন করে চলেছে এবি কিচেন, তার ইয়ত্তা নেই। অথচ এবির মৃত্যুতে যেন শোক বইছে তার স্টুটিওটিও।

আইয়ুব বাচ্চুর মৃত্যুর পর সেই স্মৃতি বিজড়িত এবি কিচেনেই রবিবার বাদ মাগরিব আয়োজন করা হয় দোয়া ও মিলাদ মাহফিলের। এবি কিচেন সংলগ্ন মসজিদে এই আয়োজন করেন এলআরবির সদস্যরা ও আইয়ুব বাচ্চুর পরিবার।

দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গীতিকার প্রিন্স মাহমুদ, কণ্ঠশিল্পী এস আই টুটুল, আসিফ আকবর, মেহরীন, হাসান আবিদুর রহমান জুয়েলসহ আইয়ুব বাচ্চুর বন্ধু, সহকর্মীরা। দোয়া মাহফিলে আরও ছিলেন এলআরবির বাকি সদস্যরা। ছিলেন আইয়ুব বাচ্চুর ছেলে তাজওয়ার, মেয়ে সাফরাসহ পরিবারের অন্যান্য সদস্যরাও।

দোয়া মাহফিলের পর উপস্থিত সংগীতশিল্পী ও গীতিকাররা কথা বলেন গণমাধ্যমের সাথে। সংগীতশিল্পী জুয়েল বলেন, রকস্টার বলতে যা বুঝি সেটাকে বাংলাদেশি করণ করেছিলেন আইয়ুব বাচ্চু। একজন রকস্টারের সমস্ত ক্যারেক্টারিস্টিক দিয়ে বাংলার মাটি জল হাওয়াকে দিয়ে তিনি নিজেকে তৈরি করেছিলেন। তার মাগফিরাত কামনা করি।

ছবি: জাহিদ আকবর

এসময় ছেলে মেয়ে দুজনেই সবার কাছে বাবার জন্য দোয়া চান। ছেলে তাজওয়ার বলেন, গানে ও সুরে বাবাকে সবাই যেমন বুকে রেখেছেন, তেমনি রাখবেন সবসময়। এমনকি বাবার প্রতি কারো কোনো বিদ্বেষ, ক্ষোভ থাকলে ক্ষমা করে দেয়ারও আহ্বান জানান আইয়ুব বাচ্চুর ছেলে-মেয়ে।

দোয়া ও মিলাদ মাহফিলের পর এলআরবির পক্ষ থেকে জানানো হয়, ‘এলআরবি’ নিয়ে আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন ছিলো সেই স্বপ্ন পূরণেই কাজ করবে দলটি।

Tags: আইয়ুব বাচ্চুআসিফএবি কিচেনএলআরবিপ্রিন্স মাহমুদলিড বিনোদন
Previous Post

মালিকের মৃত্যুর খবর নিশ্চিত করল লেস্টার

Next Post

রাজধানীতে ঐক্যফ্রন্টের জনসভার ঘোষণা দিলেন রিজভী

Next Post

রাজধানীতে ঐক্যফ্রন্টের জনসভার ঘোষণা দিলেন রিজভী

নিউ ইয়র্কে পৌঁছেই দোয়া চাইলেন শ্রাবন্তী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT