চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউ ইয়র্কে পৌঁছেই দোয়া চাইলেন শ্রাবন্তী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:43 অপরাহ্ন 29, অক্টোবর 2018
in বিনোদন
A A

স্বামীর সাথে বনিবনা না হওয়ায় গত শুক্রবার দুই মেয়ে রাবিয়াহ ও আরিশাকে নিয়ে নিউ ইয়র্কে ফিরে গেলেন এক সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ইপসিতা শবনম শ্রাবন্তী। সেখানে গিয়ে নতুন জীবন শুরু করছেন জানিয়ে ভক্ত অনুরাগী ও শুভাকাঙ্ক্ষিদের কাছে দোয়া চাইলেন তিনি।

দুই মেয়ের ভবিষ্যতের দিকে তাকিয়ে নিউ ইয়র্কেই ফিরে যেতে বাধ্য হয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী, এ বিষয়টি চ্যানেল আই অনলাইনকে গত শনিবার জানিয়ে ছিলেন শ্রাবন্তীর ঘনিষ্ঠজন ও নির্মাতা চয়নিকা চৌধুরী।

চয়নিকা জানিয়েছিলেন, শ্রাবন্তী ভেবেছিলো আলম ভাইয়ের(শ্রাবন্তীর স্বামী) সাথে দাম্পত্য ঝামেলা মিটে যাবে। তিনি যে ডিভোর্স লেটার পাঠিয়েছেন সেটা সন্তানদের কথা ভেবে উইথড্রো করবেন। শ্রাবন্তীর পক্ষ থেকে সব ধরনের চেষ্টায় করা হয়েছে। কিন্তু আলম ভাই ডিভোর্সের সিদ্ধান্তে অনড় থাকায় শেষ পর্যন্ত শ্রাবন্তী নিউ ইয়র্কেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

রবিবার নিউ ইয়র্কে পৌঁছে তাই শ্রাবন্তী ফেসবুকের মাধ্যমে জানান, তিনি নিরাপদে দুই মেয়েকে নিয়ে নিউ ইয়র্ক শহরে পৌঁছেছেন। মেয়েরা মহা খুশি। শিগগির তাদের স্কুল খুলবে। সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, নতুন জীবন, নতুন দুনিয়া। সময় পেলে সবাই আমার দুই মেয়ে আর আমার জন্য দোয়া করবেন। আর কোনো ঝড় যেন আমাদের তিন মা মেয়েকে ভেঙে দিতে না পারে।

বাবাকে কাছে পেতে তার দুই মেয়ে অনেক কষ্ট সহ্য করেছে জানিয়ে শ্রাবন্তী বলেন, বয়সতো কম হলো না। এখন আমি মাথা নষ্ট করে দুটি বাচ্চার লাইফ শেষ করে দিতে পারি না। অনেক কষ্ট সহ্য করেছে ওরা তাদের বাবাকে কাছে পেতে। ওরা অনেক কষ্ট পেয়েছে। কিন্তু এখন নিজেরাই ওরা ক্লান্ত।

দুই মেয়ের বিবেক ও বুদ্ধির কাছে হার মেনেছেন শ্রাবন্তী, এমনটা জানিয়ে তিনি লিখেন, এতো ছোট ছোট দুটো বাচ্চার বিবেক আর বুদ্ধির কাছে আমি হেরে গেছি। ওদের মন খারাপ হয় কিন্তু বুঝতে দেয় না। উল্টা আমাকে বলছে স্ট্রং হতে। ‘এমন বাবার জন্য আমরাও কাঁদবো না, তুমিও কাঁদবে না মা’-এটা আমার রাবিয়াহ(মেয়ে) আমাকে বলে! আর কি কিছু বলার আছে?

শুক্রবার শ্রাবন্তীর বিদায়লগ্নে বিমান বন্দরে শ্রাবন্তী ও তার দুই মেয়ের সাথে ছিলেন নির্মাতা চয়নিকা চৌধুরী। তিনি জানান, শ্রাবন্তী ইচ্ছে করলেই বাংলাদেশে থাকতে পারতো। কিন্তু দুই মেয়ের ভবিষ্যতের কথা ভেবে তিনি নিউ ইয়র্কে ফিরে গেলেন। তাদের সেখানে নাগরিকত্ব আছে। আর এদিকে স্বামী মোহাম্মদ খোরশেদ আলমের সঙ্গে ডিভোর্স নিয়ে চলমান মামলাটির ‘পাওয়ার অফ অ্যাটর্নি’র দায়িত্ব সালাম নামের একজনকে দিয়ে গেছেন শ্রাবন্তী। তিনি তাদের পরিবারের সদস্য।

চলতি বছরের মে মাসে অভিনেত্রী ইপসিতা শবনম শ্রাবন্তীকে ডিভোর্স লেটার পাঠায় তার স্বামী খোরশেদ আলম। এরপর ২২ জুলাই এই ডিভোর্স লেটারকে অবৈধ দাবি করে ঢাকার পারিবারিক আদালতে ‘দাম্পত্য সত্ত্ব পুনরুত্থান’ মামলা করেন শ্রাবন্তী। আগস্টের শুরুতেই তাদের দুই পক্ষকেই ডাকে আদালত। যেখানে দুই সন্তান নিয়ে হাজির ছিলেন অভিনেত্রী শ্রাবন্তী। তবে ডিভোর্সের সিদ্ধান্তে অনড় থাকেন স্বামী খোরশেদ আলম।

Tags: চয়নিকা চৌধুরীনিউ ইয়র্কমেয়েলিড বিনোদনশ্রাবন্তী
Previous Post

রাজধানীতে ঐক্যফ্রন্টের জনসভার ঘোষণা দিলেন রিজভী

Next Post

খালেদা জিয়ার ৭ বছরের সশ্রম কারাদণ্ড

Next Post
খালেদা জিয়া-জামিন

খালেদা জিয়ার ৭ বছরের সশ্রম কারাদণ্ড

মেগান

কাঁদলেন ভক্ত, থামালেন মেগান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT