চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নায়িকা নয়, সাধারণ মেয়েকে বিয়ে করছেন বাপ্পী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:48 অপরাহ্ন 09, ডিসেম্বর 2017
in বিনোদন
A A
বিয়ে করছেন বাপ্পী

শাকিব-অপুর বিচ্ছেদ নিয়ে ক’দিন ধরেই তোলপাড় ঢাকাই চলচ্চিত্রাঙ্গন ও দেশের গণমাধ্যম। তবে তাদের এই বিচ্ছেদ সময়ে একটি নাম ‘ফ্যাক্ট’ হয়ে দাঁড়িয়েছে। তিনি চিত্রনায়ক বাপ্পী চৌধুরী।

মিডিয়ায় নায়ক আলোচনায় থাকবে এটা স্বাভাবিক ঘটনা! কিন্তু ঢাকাই চলচ্চিত্রের নায়ক বাপ্পী ক’দিন ধরে ভুল সংবাদে আলোচনায়। কারণ অপুর সঙ্গে বিচ্ছেদ হওয়ার প্রধান কারণ হিসেবে শাকিব অভিযোগ তুলেছেন, ‘জয়কে রেখে বয়ফ্রেন্ডের সঙ্গে কলকাতায় ঘুরতে গিয়েছেন অপু’। আর অপু বিশ্বাসের ‘কথিত বয়ফ্রেন্ড’ হিসেবে অনেকেই ইঙ্গিত করেছেন বাপ্পী চৌধুরীকে।

এ নিয়ে হইচইও কম হয়নি। যদিও বাপ্পী বলেছেন, অপু বিশ্বাসকে তিনি বড় বোনের মত দেখেন। অন্যদিকে শাকিবের এমন অভিযোগকে হেসে উড়িয়ে দিয়েছেন অপু নিজেও। আর এমন অবস্থায় বিয়ের ঘোষণা দিয়ে চমক সৃষ্টি করলেন চিত্রনায়ক বাপ্পী।

২০১৮ সালে বিয়ে করছেন জানিয়ে চিত্রনায়ক বাপ্পী চ্যানেল আই অনলাইনকে শনিবার বিকেলে বলেন, চার ভাই বোনের মধ্যে আমি সবার ছোট। সবার বিয়ে হয়ে গেছে। আমার পরিবার চায়, আগামি বছর যেন আমিও বিয়ে করি। আমি তাদের কথায় সম্মতি জানিয়েছি। তারা ইতিমধ্যে নারায়ণগঞ্জে পাত্রী দেখা শুরু করেছেন। বিয়ের বিষয়টি আমি বাবা-মায়ের উপরেই ছেড়ে দিয়েছি। তারা যা ভালো মনে করবেন তাই করবেন।

নারায়নগঞ্জের চাষাড়ার আমলা পাড়ায় সনাতন পরিবারে জন্মগ্রহণ করেন বাপ্পী। তিনি‘ভালোবাসার রং’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। এরপর রোমিও ২০১৩, ইঞ্চি ইঞ্চি প্রেম, অনেক সাধের ময়না,লাভ স্টেশন, সুইটহার্ট এবং সর্বশেষ দুলাভাই জিন্দাবাদ ছবিতে অভিনয় করেন।

Tags: অপু বিশ্বাসবাপ্পীবিচ্ছেদশাকিব খানসুইটহার্ট
Previous Post

কিউই প্রতিরোধের মাঝে উইন্ডিজের ঘুরে দাঁড়ানোর চেষ্টা

Next Post

জাপান কি ধর্ষণের শিকার রোহিঙ্গাদের পাশে দাঁড়াবে?

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

জাপান কি ধর্ষণের শিকার রোহিঙ্গাদের পাশে দাঁড়াবে?

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বড় বড় দুর্নীতিবাজদের আইনের আওতায় আনবে দুদক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT