চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপান কি ধর্ষণের শিকার রোহিঙ্গাদের পাশে দাঁড়াবে?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:01 অপরাহ্ন 09, ডিসেম্বর 2017
in আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা শিশু ইয়াসমিনার বয়স মাত্র ১৫ বছর। বার্মিজ সেনারা যার পরিবারকে গুলি করে হত্যা করেছে। সে কোনোরকমে প্রাণে বেঁচে গেছে। অগাস্টেই পরিবারের আরো কিছু সদস্যদের সঙ্গে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ইয়াসমিনা। কোনোরকমে একটি নদী সাঁতরে পাশের গ্রামে চলে যেতে সমর্থ হয় সে।

কিন্তু তারপরও সে নিরাপদ ছিলো না। সেনারা সেখানেও তাকে ধরে ফেলে, একটি হাটে নিয়ে যায় এবং রোহিঙ্গা নৃগোষ্ঠীর অন্যান্য নারীদের সঙ্গে তাকে গণধর্ষণ করে।

ইয়াসমিনা বলেন, তারা সবাইকেই একের পর এক ধর্ষণ করছিলো, ভিন্ন ভিন্ন মানুষ কিন্তু একই ইউনিফর্ম পড়া। আমি যখন উঠে দাড়ালাম তখন প্রচণ্ড ব্যথা। ভাবছিলাম, কী করতে পারি। যদি এখানে থাকি তাহলে আমি মারা যাবো। তাই আমরা আবার পালিয়ে গেলাম, নয়জন একসঙ্গে।

অক্টোবরে বাংলাদেশে ৫২ রোহিঙ্গা নারীর সঙ্গে কথা বলে হিউম্যান রাইটস ওয়াচ। তাদের মধ্যে প্রায় ২৮ জনই ইউনিফর্মধারী মানুষগুলোর হাতে ধর্ষণের শিকার হয়েছেন। এসময় তারা আঘাত, লাথি ও কামড়ের শিকারও হয়েছে। সাহায্যকর্মীরা জানিয়েছেন, তারা শত শত আক্রান্ত নারীকে চিকিৎসা দিয়েছেন। তবে যৌন সহিংসতা নিয়ে চলমান সেই সব প্রচলিত ধারণার প্রেক্ষিতে কোনো কোনো নারী নিজেদের প্রতি সহিংসতার কথা কাউকেই বলেনি। এমনকি চিকিৎসা নিতেও আসেননি।

গণধর্ষণের শিকার হযে কোনো কোনো নারীর ভয়াবহ ক্ষতিগ্রস্থ হয়েছিলো, সেই অবস্থাতেই কোনো কোনো নারীকে নিরাপদ স্থানের খোঁজে পাড়ি দিতে হয়েছে অনেকটা পথ। ফলে তাদের অনেকের যোনিপথে ইনফেকশনের পরিমাণ আরো বেড়েছে।

ধর্ষণ সবসময় দীর্ঘসময়ের জন্য ভয় ও উদ্বিগ্নতার জন্ম দেয়। বেঁচে ফেরা নারীরা জানায়, তারা ঘুমাতে পারে না, তাদের ক্ষুধা নেই, অন্য মানুষের জন্য কোনো আগ্রহ নেই, সবসময় ভীত ও উদ্বিগ্ন এবং হতাশায় ভোগে।

নর্দার্ন রাখাইন রাজ্যে বার্মিজ সেনাবাহিনীর এমন রোমহর্ষক সহিংসতার কথা শুনে শুধু জাপান নয় বরং সারাবিশ্বের অনেকেই হতবাক হয়েছেন। এই ধরনের ঘটনায় নিন্দা জ্ঞাপন করেছেন জাপান সরকার। এসব অন্যায় রোধে বার্মার সেনাবাহিনীর উপর আরো বেশি চাপ আনার কথাও বলেছে দেশটি। তবে আসলেই কি দেশটি ধর্ষণের শিকার নারীদের পাশে দাঁড়াবে?

ডিসেম্বরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্সি করছে জাপান। ফলে অনেক কিছুই করতে পারে জাপান। তাই অনেকের চাওয়া জাপান তাদের কষ্টগুলো বুঝতে চেষ্টা করবে। অনেকের মতে, দেশটি সংঘর্ষের সময়ে যৌন সহিংসতার বিষয়ে জাতিসংঘের বিশেষ প্রতিনিধিকে আমন্ত্রণ জানাতে পারেন রোহিঙ্গাদের প্রতি যৌন সহিংসতার বিষয়ে তার সাম্প্রতিক তদন্ত ব্রিফ করতে।

রোহিঙ্গাজাপান নিরাপত্তা পরিষদ বার্মায় ভ্রমণ নিষেধাজ্ঞা ও বার্মার সেনাবাহিনীর সম্পদ সিজ করতে পারে মানবাধিকার নষ্ট করার অভিযোগে, বার্মার উপরে অস্ত্র নিষেধাজ্ঞা জারি করতে পারে, আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে বার্মার বর্তমান পরিস্থিতি তুলে ধরতে পারে।

এই ডিসেম্বরেই সবচেয়ে বেশি কাজ করার সুযোগ আছে জাপানের। তারা এই জাতিগোষ্ঠির মানবাধিকার সংরক্ষণে জাতিসংঘের হিউম্যান রাইটসকেও সমর্থন দিতে পারে এই সময়েই। এই সময়ে জাপান সরকার বার্মার সেনাবাহিনীর সব কোম্পানির সঙ্গে অর্থনৈতিক লেনদেন বন্ধ করতে পারে। তারা রোহিঙ্গাদের বাঁচাতে মানবিক সেবা সহায়তায় অর্থনৈতিক সাহায্য দিতে পারে।

ধর্ষণের শিকার নারীরা জাতিসংঘের সদস্য দেশগুলোর আরো বেশি সমর্থন ও সহযোগিতা চায়। বিশেষ করে জাপান সরকারের, কেননা তাদের পলিসি বার্মার উপর বেশ প্রভাব বিস্তার করে।

Tags: রোহিঙ্গা
Previous Post

নায়িকা নয়, সাধারণ মেয়েকে বিয়ে করছেন বাপ্পী

Next Post

বড় বড় দুর্নীতিবাজদের আইনের আওতায় আনবে দুদক

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বড় বড় দুর্নীতিবাজদের আইনের আওতায় আনবে দুদক

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘রোকেয়া দিবস ’পালিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT