চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাসুমকে চড় মারাতেই চাকরি গেল হাথুরুসিংহের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:23 অপরাহ্ন 15, অক্টোবর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার ও হাথুরুসিংহে, দুইজনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন জাতীয় দল তারকা নাসুম আহমদকে চড় মারার অভিযোগের তদন্ত প্রতিবেদনের জেরে চাকরি হারিয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। ছাঁটাইয়ের পাশাপাশি কারণ দর্শানোর নোটিশও পাঠানো হয়েছে লঙ্কান কোচকে।

মিরপুরে মঙ্গলবার সকালেও খেলোয়াড়দের নিয়ে কাজ করেছেন হাথুরুসিংহে। বিকেলে সংবাদ সম্মেলন ডাকেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। জানান, ‘খেলোয়াড়ের সঙ্গে এমন আচরণ অগ্রহণযোগ্য। পাশাপাশি বোর্ডের চাকুরে হিসেবেও এই ঘটনার জন্য তিনি দায়বদ্ধ।’

বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনকে আইনি নোটিশ পাঠানো হয়েছিল ঘটনার তদন্তের জন্য।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আশরাফুর রহমান নোটিশ প্রেরণ করেছিলেন। অ্যাডভোকেট নাহিদুর রহমানের পক্ষে নোটিশটি পাঠানো হয়েছিল।

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচ ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে, ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছিল সেদিন। ম্যাচে বিরতির সময় একাদশের বাইরে থাকা নাসুম আহমেদকে পানি নিয়ে মাঠে যেতে বলেন কোচ হাথুরুসিংহে। সবকিছু গুছিয়ে পানি নিয়ে মাঠে যেতে নাসুমের ৩০ সেকেন্ড দেরি হয়। যে কারণে সেদিন তাকে চড় মারেন হাথুরু।

হাথুরুসিংহের এমন ব্যবহারে সেদিন নাসুম কান্নায় ভেঙে পড়েছিলেন, উঠে এসেছে প্রতিবেদনে।

প্রধান কোচের এমন ব্যবহারের প্রতিবাদ জানিয়েছিলেন দলের ট্রেইনার এবং বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। ম্যাচ শেষে ক্রিকেটাররাও ঘটনাটি জানতে পারেন।

Tags: চাকরি হারানোনাসুমলিড স্পোর্টসহাথুরুসিংহে
Previous Post

বৃহস্পতির চাঁদে পানি আছে কিনা দেখতে যাচ্ছে মহাকাশযান

Next Post

গত দুই মাসে ৯৯৯-এ মারামারি-সংঘর্ষের ফোন ৮,৭৪৩টি

Next Post
বাংলাদেশের জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

গত দুই মাসে ৯৯৯-এ মারামারি-সংঘর্ষের ফোন ৮,৭৪৩টি

ইরানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞার প্রতিবাদে ক্ষেপণাস্ত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের আরও নিষেধাজ্ঞা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT