চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের আরও নিষেধাজ্ঞা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:33 অপরাহ্ন 15, অক্টোবর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইরানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞার প্রতিবাদে ক্ষেপণাস্ত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা জারি করলো ইউরোপীয় ইউনিয়ন। রাশিয়াকে ব্যালেস্টিক মিসাইল ক্ষেপণাস্ত্র সরবরাহ করার অপরাধে এই নতুন নিষেধাজ্ঞা জারি হয়েছে বলে জানিয়েছে ইইউ।

পশ্চিম ইউরোপের দেশ লুক্সেমবুর্গে বৈঠকে বসেছিলেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে মিসাইল দিয়েছে ইরান-এই অভিযোগ সামনে রেখে নতুন করে তেহরানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ইরানের ব্যালেস্টিক মিসাইল পরীক্ষা এবং তৈরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পাশাপাশি যারা এই মিসাইল রাশিয়ার হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করেছিল, যারা ওই মিসাইল রাশিয়ায় পাঠানোর ব্যবস্থা করেছিল, তাদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এর আগে ব্রাসেলস একাধিকবার ইরানের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে। রাশিয়াকে ব্যালেস্টিক মিসাইল সরবরাহের ক্ষেত্রে ইরানকে বার বার সতর্ক করা হয়েছে। কিন্তু অভিযোগ, ইরান কখনোই তা কানে তোলেনি।

ইরান জানিয়েছে, মস্কোর সঙ্গে ইরানের দীর্ঘদিনের সামরিক চুক্তি আছে। ইরান যা করেছে, তার সঙ্গে ইউক্রেন যুদ্ধের কোন সম্পর্ক নেই।

স্বাগত জানিয়েছে ইউক্রেন, ইসরায়েল

ইরানের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়েছে ইসরায়েল ও ইউক্রেন। যে কোন আক্রমণকারী দেশকে অস্ত্র পাঠানো আন্তর্জাতিক আইনের পরিপন্থী। ইরান ঠিক সেই কাজটিই করেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, ইরানের কাছে একটি বার্তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। সন্ত্রাসকে মদদ দিলে তার ফল ভুগতেই হবে।

চীনে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী

তাইওয়ানের সীমান্তে নতুন করে যুদ্ধের মহড়া শুরু করেছে চীন। যার ফলে ওই এলাকায় প্রবল উদ্বেগ দেখা দিয়েছে। তার মধ্যেই চীন সফরে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী। রাশিয়ার গণমাধ্যমের রিপোর্টে প্রকাশ ওই মহড়ায় রাশিয়া এবং চীনের যুদ্ধ জাহাজ থেকে সাবমেরিন ধ্বংসকারী গোলা বর্ষণ করা হয়েছে। এই পরিস্থিতিতে দুই দেশের সামরিক নীতি নিয়ে রাষ্ট্রনেতাদের মধ্যে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

বস্তুত, মস্কো কিয়েভ আক্রমণের ঠিক আগে রাশিয়া এবং চীন নিজেদের সামরিক চুক্তির নতুন দিগন্ত নিয়ে ঘোষণা দেয়। সেখানে বলা হয়, সামরিক ক্ষেত্রে দুই দেশ একের অপরকে সবরকম সাহায্য করবে।

সুত্র: ডয়চে ভেলে

Tags: নিষেধাজ্ঞাব্যালেস্টিক মিসাইল
Previous Post

গত দুই মাসে ৯৯৯-এ মারামারি-সংঘর্ষের ফোন ৮,৭৪৩টি

Next Post

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ২ দিনের রিমান্ডে

Next Post
সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক রিমান্ডে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ২ দিনের রিমান্ডে

বাংলাদেশের ধর্মীয় নেতারা একত্রিত হয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশ ও জাতির কল্যাণে আলেম-ওলামা সমাজের ভূমিকা অবিস্মরণীয়: ধর্ম উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT