চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী সহিংসতা প্রতিরোধে পোস্টার প্রদর্শনী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:15 অপরাহ্ন 28, নভেম্বর 2017
in নারী
A A
নারী সহিংসতা প্রতিরোধে পোস্টার প্রদর্শনীতে বক্তা ও দর্শকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাবি প্রতিনিধি: ‘যৌন নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোল; নারী-পুরুষের সমতাভিত্তিক মানবিক সমাজ, রাষ্ট্র গঠন কর’ স্লোগানে নারীর প্রতি যৌন হয়রানি ও ধর্ষণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পোস্টার প্রদর্শনী করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।

মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। (২৫ নভেম্বর-১০ডিসেম্বর) পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে এই পোস্টার প্রদর্শনী কর্মসূচীর আয়োজন করা হয়।‘
পোস্টারে বাংলাদেশের বিভিন্ন সময়ের নারী জাগরণের অগ্রদূত সুফিয়া কামাল, জাহানারা ইমাম, মনোরমা বসু, বেলা নবী ও হেনা দাসের কর্মকাণ্ড ও জীবনী তুলে ধরা হয়। এছাড়াও বিভিন্ন সময়ে নারীর প্রতি সহিংসতার খবর, নারী ও কন্যাশিশু নির্যাতনের পরিসংখ্যান, নারীর মানবাধিকার প্রতিষ্ঠা ও সমঅধিকারের আহবান সম্বলিত ব্যানার, মহিলা পরিষদের কার্যক্রমের চিত্র তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে আয়শা খানম বলেন, সামাজিক কাঠামো নারীদেরকে পুরুষের অধিনস্ত করেছে। পিতৃতান্ত্রিক মনোভাব নিয়ে নারী প্রতিরোধের আইন তৈরি হয়েছে। এজন্যই নারী একবার সহিংসতার শিকার হওয়ার পরে বিচার চাইতে গিয়ে আরও একবার নিপীড়নের শিকার হয়। ফলে ভয়ে নারীরা এখন নির্যাতনের শিকার হলেও বিচার চাইতে সাহস পায় না। নারী নির্যাতন বন্ধে রাষ্ট্রের উচিত নারী স্পর্শকাতর পুলিশ প্রশাসন ও বিচার বিভাগ তৈরি করা। পাশাপাশি প্রয়োজন দেশের সর্বস্তরের মানুষের সমন্বিত প্রচেষ্টা।

তৌহিদুল হক বলেন, আমাদের দেশে প্রতিনিয়ত নারী নির্যাতন, নিপীড়নের মতো ঘটনা ঘটছে। কিন্তু কোনো ঘটনার বিচার না হওয়ায় বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে। ফলে নারী সহিংসতা আরও বৃদ্ধি পাচ্ছে। পরিসংখ্যান দিয়ে নারী সহিংসতাকে মাপা ঠিক হবে না। এদেশে একজন নারীও যদি নির্যাতিত হয়ে বিচার না পান তাহলেও সেই দায় রাষ্ট্রকে নিতে হবে। সত্যিকার অর্থে নারী ও শিশু নির্যাতন মুক্ত সমাজ গড়তে হলে আমাদেরকে মানবিক কাঠামোর আওতায় এনে আরও দায়িত্বশীল হতে হবে। পাশাপাশি যেই প্রতিষ্ঠানগুলো নারী পুরুষের মধ্যে ব্যবধান তৈরি করছে সেগুলো পরিহার করতে হবে।

প্রদর্শনী চলাকালীন সময়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বাংলাদেশ মহিলা পরিষদের প্রোগ্রাম অফিসার আফরোজা আরমানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন পরিষদের সভাপতি আয়শা খানম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনিস্টিউটের সহকারী অধ্যাপক তৌহিদুল হক, ইউ এন উইমেনের বাংলাদেশ প্রতিনিধি মাহতাবুল হাকিম, জেন্ডার এন্ড উইমেন স্টাডিজ বিভাগের শিক্ষার্থী স্বর্ণা বসু প্রমুখ।

Tags: বাংলাদেশ মহিলা পরিষদ
Previous Post

বক্তব্যে ‘রোহিঙ্গা’ শব্দটি এড়িয়ে গেছেন পোপ

Next Post

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের নির্বাহী সদস্য হলেন মজিবুর দফতরি

Next Post
মানবাধিকার সংগঠনের নির্বাহী সদস্য মজিবুর দফতরি ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের নির্বাহী সদস্য হলেন মজিবুর দফতরি

জোনাইল সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জোনাইল ক্যাথলিক চার্চের সহকারী পাল-পুরোহিত ফাদার ওয়াল্টার উইলিয়াম রোজারিও

নাটোরের বড়াইগ্রামে চার্চের ফাদার নিখোঁজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT