চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটোরের বড়াইগ্রামে চার্চের ফাদার নিখোঁজ

রেজাউল করিম রেজা by রেজাউল করিম রেজা
7:44 অপরাহ্ন 28, নভেম্বর 2017
in জনপদ, নাটোর
A A
জোনাইল সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জোনাইল ক্যাথলিক চার্চের সহকারী পাল-পুরোহিত ফাদার ওয়াল্টার উইলিয়াম রোজারিও

জোনাইল সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জোনাইল ক্যাথলিক চার্চের সহকারী পাল-পুরোহিত ফাদার ওয়াল্টার উইলিয়াম রোজারিও।

নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জোনাইল ক্যাথলিক চার্চের সহকারী পাল-পুরোহিত ফাদার ওয়াল্টার উইলিয়াম রোজারিও (৪০) আকস্মিক নিখোঁজ হয়েছেন।

সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার বনপাড়া মিশন মার্কেট থেকে জোনাইল ধর্মপল্লীর উদ্দেশ্যে রওনা দেয়ার পর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।

চার্চের ফাদারের নিখোঁজ হওয়ার সংবাদে উদ্বিগ্ন হয়ে পড়েছে বনপাড়া ও জোনাইল ধর্মপল্লীবাসী। পাল-পুরোহিত ওয়াল্টার বনপাড়া পৌর শহরের মিশন পাড়া এলাকার মৃত সিলভেস্টার রোজারিও’র ছেলে। তার বাড়ি বনপাড়ার আলোচিত জঙ্গি হামলায় নিহত ব্যবসায়ী সুনীল গোমেজের বাড়ি থেকে মাত্র একশ গজ পশ্চিমে।

ওয়াল্টারের বড় ভাই প্রেমল রোজারিও জানান, বনপাড়ার একটি প্রেসে বড়দিন উপলক্ষে বিশেষ সংকলন প্রকাশের কাজ শেষে বিকাল সাড়ে ৪টার দিকে জোনাইলের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওনা দেন । রাত ৮টার দিকে ওই ধর্মপল্লীর প্রধান পাল-পুরোহিত ফাদার সুব্রত পিউরিফিকেশন তার ফিরে না আসার সংবাদ জানান। পরে আত্মীয়-স্বজনেরা হাসপাতালসহ বিভিন্ন স্থানে খোঁজ-খবর নেয়ার পর তাকে খুঁজে না পেয়ে মঙ্গলবার দুপুর ১টার দিকে প্রশাসনকে জানানো হয়। এ বিষয়ে ফাদার ওয়াল্টার উইলিয়াম রোজারিও বড়াইগ্রাম থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

ফাদার ওয়াল্টারের নিখোঁজ হওয়ার ঘটনায় বনপাড়া ধর্মপল্লীসহ উপজেলার ৪টি ধর্মপল্লীবাসীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এসব ধর্মপল্লীর অনেকেই আগামী ৩০ নভেম্বর ঢাকায় পোপের উপস্থিতিতে খ্রিষ্টযাগে অংশ নিতে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলো।

বড়াইগ্রাম থানার ওসি শাহরিয়ার খানের কাছে জানাতে চাইলে তিনি ব্যস্ততার কথা বলে বিষয়টিকে এড়িয়ে যান। তবে বড়াইগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) হারুন-অর-রশিদ জানান, ফাদার ওয়াল্টারকে উদ্ধার করতে ব্যাপক পুলিশী অভিযান শুরু হয়েছে।

পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা তদন্ত চালিয়ে যাচ্ছেন। নাটোর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ডিবি) মো. আব্দুল হাই জানান, ফাদার ওয়াল্টার উইলিয়াম রোজারিওকে খুঁজে বের করতে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকেও জোর চেষ্টা চালানো হচ্ছে।

Tags: নাটোরনিখোঁজ
Previous Post

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের নির্বাহী সদস্য হলেন মজিবুর দফতরি

Next Post

পোপের অহিংস বাণীই মিয়ানমারে শান্তি আনতে পারে

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

পোপের অহিংস বাণীই মিয়ানমারে শান্তি আনতে পারে

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

‘হাওয়া ভবন ও পিন্টুর বাসভবনে ২১ আগস্ট হামলার ষড়যন্ত্র হয় ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT