নারী নেত্রী ও কবি সুফিয়া কামালের ঘনিষ্ঠ-সহযোগী হিসাবে মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা, স্বাধিকার আন্দোলনসহ, মুক্তিযুদ্ধের অন্যতম সহায়ক, প্রগতিশীল আন্দোলনের সক্রিয় সংগঠক রেবেকা মহিউদ্দীন (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
সোমবার ঢাকার একটি হাসপাতালে স্ট্রোক জানিত কারণে তিনি ইন্তেকাল করেন তিনি।
রেবেকা মহিউদ্দীন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য প্রয়াত মহিউদ্দীন আহমেদের স্ত্রী। তিনি বিসিবি’র পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম (ববি)-এর মা।
রেবেকা মহিউদ্দীন ষাটের দশকের স্বাধিকার আন্দোলন, নারী আন্দোলনের সক্রিয় সংগঠক ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি ঢাকার মুক্তিযোদ্ধা গ্রুপ ক্র্যাক প্লাটুনকে ও অন্যান্য মুক্তিযোদ্ধা গ্রুপকে নানাভাবে সহায়তা করেছেন।
১৯৩৯ সালের ১০ এপ্রিল ফরিদপুরের একটি অভিজাত পরিবারে জন্ম গ্রহণ করেন। আটাত্তর বছরের বর্ণাঢ্য জীবনে রেখে গেলেন তিন সন্তানসহ তিন নাতী-নাতনী।









