চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদার মুক্তি আন্দোলনে বিএনপির ‘নতুন কৌশল’

সাইফুল্লাহ সাদেক by সাইফুল্লাহ সাদেক
1:27 পূর্বাহ্ন 20, মার্চ 2018
in রাজনীতি
A A

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নতুন কৌশল ঠিক করতে যাচ্ছে দলটি।

এক্ষেত্রে বিভিন্ন পর্যায়ের নেতাদের নিয়ে যৌথসভা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এ ছাড়া শিগগিরই জোট শরিকদের নিয়ে বৈঠকে বসবে এবং ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের কাছে দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরবে।

সোমবার গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে দলটির জ্যেষ্ঠ নেতাদের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

সন্ধ্যা ৭টায় এই বৈঠক শুরু হয়ে রাত ৯টায় শেষ হয়। আপিল বিভাগে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন স্থগিত হওয়ার পর এ বৈঠক অনুষ্ঠিত হলো।

বৈঠক সূত্রে জানা গেছে, দলের জ্যেষ্ঠ নেতারা মনে করেন, খালেদা জিয়ার কারাবাস দীর্ঘ হবে—তা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে তার জামিন স্থগিত হওয়ার পর আরও স্পষ্ট হয়ে গেছে। তাই চলমান শান্তিপূর্ণ কর্মসূচির পাশাপাশি দলীয় প্রধানের মুক্তি কীভাবে ত্বরান্বিত করার যায়, এ নিয়ে নতুন করে চিন্তাভাবনা করছে দলটি।

এক্ষেত্রে শিগগিরই জোট শরিকদের নিয়ে একটি বৈঠক করার চিন্তাভাবনা করছে বিএনপি। দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের নিয়ে একটি যৌথসভা করার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সার্বিক পরিস্থিতি জানানো হবে বলেও ঠিক করা হয়েছে।

“শান্তিপূর্ণ কর্মসূচিকে সরকার তেমন গুরুত্ব দিচ্ছে না। আবার শক্ত কর্মসূচি দিয়েও সরকারের ফাঁদে পা দিতে চাচ্ছি না। তাই আলাপ আলোচনা করে নতুন কৌশল ঠিক করা হবে”-বৈঠক শেষে জানান একজন নেতা।

তবে অপর একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা এংনো শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে নিচ্ছি। কিন্তু সরকার আমাদেরকে উস্কো দেয়ার চেষ্টা করছে। দেশনেত্রীর মুক্তি দ্রুত নিশ্চিত না হলে রক্তাক্ত পথে যেতেও দ্বিধা করবে না বিএনপি।

বৈঠকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ও বরকত উল্লাহ বুলু প্রমুখ।

Tags: খালেদা জিয়াবিএনপি
Previous Post

বিদায় ফয়সাল

Next Post

অস্ত্র উদ্ধার অভিযানে সন্ত্রাসীর গুলিতে পুলিশ পরিদর্শক নিহত

Next Post

অস্ত্র উদ্ধার অভিযানে সন্ত্রাসীর গুলিতে পুলিশ পরিদর্শক নিহত

প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান

প্রাক্তন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT