চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জের ঘটনায় সাংগঠনিক ব্যবস্থা: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:16 অপরাহ্ন 17, জানুয়ারি 2018
in বাংলাদেশ, রাজনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

নারায়ণগঞ্জে-৪ আসনের সাংসদ শামীম ওসমান এবং সিটি করপোরেশন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সাংগঠনিক এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদেরের ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন বলে শামীম ওসমান যে দাবি করেছেন তার পরিপ্রেক্ষিতে তিনি বলেন: আমি আইভী, শামীম দু’জনকেই ফোন করেছি। কিন্তু আমি ফোন করে মারামারি করতে যেতে বলিনি।

‘আমি ফোন করেছি যেন অনভিপ্রেত কোন ঘটনা না ঘটে। নারায়ণগঞ্জে যা ঘটেছে তার তদন্ত চলছে। যারাই জনসমক্ষে দলের ভাবমূর্তি সংঘর্ষের মাধ্যমে নষ্ট করেছে, যারাই দোষী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অপরাধী যেই হোক, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে’, বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন: আওয়ামী লীগ বড় দল। বড় দলে সমস্যা থাকবেই। তাদের নিজেদের মধ্যে সমস্যা থাকতে পারে। কিন্তু, সেটা দলের ভাবমূর্তি নষ্ট করবে? এটা মেনে নেওয়া হবে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন: তাদের সমস্যায় সিটি করপোরেশনের শান্তিপূর্ণ পরিবেশও নষ্ট করেনি আমাদের বিজয়ে বাধা হয়নি, ভোট ব্যাংকেরও ক্ষতি হয়নি। তবে যে ঘটনা ঘটেছে তা অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত। দলের অভ্যন্তরীণ কলহ জনসম্মুখে আসা খুবই খারাপ। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে।

Tags: আইভীওবায়দুল কাদেরশামীম ওসমান
Previous Post

কলকাতার ছবিতে লাক্স তারকা অরিন

Next Post

এবার নিয়াজুলের পক্ষে শামীম ওসমানের সাফাই

Next Post
নিয়াজুল

এবার নিয়াজুলের পক্ষে শামীম ওসমানের সাফাই

একদিন পেরিয়ে গেলেও থানা থেকে মুক্তি পায়নি সাদিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT