চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার নিয়াজুলের পক্ষে শামীম ওসমানের সাফাই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:19 অপরাহ্ন 17, জানুয়ারি 2018
in জনপদ, নারায়ণগঞ্জ
A A
নিয়াজুল

শামীম ওসমানের সমর্থক ও সেলিনা হায়াৎ আইভীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময়ে অস্ত্রধারী সেই আলোচিত নিয়াজুলকে নিয়ে নিজের বক্তব্য জানালেন শামীম ওসমান।

বুধবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভিডিও ফুটেজ বলবে নিয়াজুল কতটুকু দোষী নাকি নির্দোষ?  সে অস্ত্র বের করেছিলো, পরে তার অস্ত্র খোয়া গেছে। কিন্তু যে অস্ত্রটা পেয়েছে সে  তো আর পুলিশকে ফেরত দেয়নি। তাহলে অস্ত্রটা কোথায়? পরীক্ষা করা হোক, সেখান থেকে কোনো গুলি হয়েছে কিনা। আমাদের কোনো আপত্তি নেই।

তবে নিয়াজুল নামের কাউকে ডিফেন্ড করতে চাননা জানিয়ে শামীম ওসমান বলেন, তার প্রতি আমাদের সহানুভূতি আছে কারণ সে নজরুল ইসলাম সুইটের ছোট ভাই। যে দল করতে গিয়ে জেলখানাতেও নিরাপদ থাকতে পারেনি। তাকে জেলখানা থেকে বের করে গুলি করে হত্যা করা হয়েছে, বাড়িঘর ভেঙে লুটপাট করা হয়েছে। আর এখনও বিএনপির কর্মীরা এসে নিয়াজুলকে মারধর করে। আর যার নেতৃত্বে মারধর করে তিনি নারায়ণগঞ্জের জেলা পর্যায়ের নেতা ও সিটি কর্পোরেশনের মেয়র।

নিয়াজুলের অস্ত্র খোয়া গেছে জানিয়ে শামীম ওসমান বলেন, নিয়াজুল সাহেবের বোন আমার কাছে এসে কান্নাকাটি করেছে। তার অবস্থা খারাপ, তার বুকের পাজর ভেঙেছে। তার অস্ত্র খোয়া যাওয়ার মামলা পুলিশ এখনো নেয়নি।

এরপর তিনি সাংবাদিকদের হামলার ভিডিও ফুটেজ দেখান। বলেন, নিয়াজুল একজন ব্যবসায়ী, মার্কেটের মালিক। তার ভাই মারা গেছে। সে যে একা একা হেটে যাচ্ছিলো। তিন দফা মারা হয়েছে এই ভদ্রলোককে। এরপরে চতুর্থ দফায় সে অস্ত্র বের করেছে। কেউ আপনাকে মারলেও তো আপনি লাঠি ধরবেন আর তাকে উপযুক্ত মনে করে সরকার লাইসেন্স করে দিয়েছে। তবে আইভীকে যদি নিয়াজুল মারতে গিয়ে থাকে তবে সেটা গুরুতর অপরাধ। পুলিশের উচিত তদন্ত করা। অস্ত্র খুঁজে বের করুন, তদন্ত করুন। সে দোষী হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করি।

নারায়ণগঞ্জের ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে মঙ্গলবার সাংসদ শামীম ওসমান ও মেয়র আইভী সমর্থকদের সংঘর্ষে মেয়র আইভী, সাংবাদিকসহ শতাধিক আহত হয়। প্রকাশ্যে অস্ত্রের মহড়াসহ দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই শতাধিক শর্ট গানের ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। মঙ্গলবার বিকেলে নগরীর চাষাঢ়া এলাকায় এ ঘটনা ঘটে।

সেসময় অস্ত্র উঁচিয়ে তেড়ে গেলে গণধোলাইয়ের শিকার হন শামীম ওসমানের সমর্থক নিয়াজুল।

Previous Post

নারায়ণগঞ্জের ঘটনায় সাংগঠনিক ব্যবস্থা: ওবায়দুল কাদের

Next Post

একদিন পেরিয়ে গেলেও থানা থেকে মুক্তি পায়নি সাদিক

Next Post

একদিন পেরিয়ে গেলেও থানা থেকে মুক্তি পায়নি সাদিক

খালেদা জিয়া গণমাধ্যমের সাথে সাক্ষাৎ, সাংবাদিক ও পুলিশ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার মায়ের মৃত্যুবার্ষিকীতেও চলবে মামলার শুনানি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT