চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাইন ইলেভেন: ১৮ বছরেও শেষ হলো না আফগানিস্তানে মার্কিন যুদ্ধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:49 পূর্বাহ্ন 11, সেপ্টেম্বর 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
নাইন ইলেভেন-১৮ বছর

কুখ্যাত নাইন ইলেভেনের ১৮ বছর পূর্তি আজ। দীর্ঘ এই ১৮ বছর পরও আফগানিস্তানে মার্কিন যুদ্ধ শেষ হয়নি।

বুশ-ওবামা শাসনামল পেরিয়ে চলতে থাকা যুদ্ধ বন্ধে তালেবানের সঙ্গে আলোচনা মাঝপথে আটকে গেল, কেননা আলোচনা আর চালাতে চান না বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আফগানিস্তানের বড় অংশজুড়ে সক্রিয় তালিবানের দাবি, ছোটখাটো সহিংসতার অজুহাতে শেষ মুহূর্তে শান্তি আলোচনা ভেস্তে দিয়েছে ওয়াশিংটন। দেড় যুগের যুদ্ধে ক্লান্ত-সর্বস্বান্ত আফগানরা।নাইন ইলেভেন-১৮ বছর

২০০১ সালের ১১ সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও পেন্টাগনে হামলা পাল্টে দিয়েছে বিশ্ব রাজনীতি। ওই হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত হন জঙ্গি সংগঠন আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন।

ওই সময়ের ক্ষমতাসীন তালেবান সরকার তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে না চাওয়ায় জবাব হিসেবে আফগানিস্তানে হামলা চালায় মার্কিন বাহিনী।

যুদ্ধের প্রথম দু’মাসেই তালেবান সরকার ক্ষমতাচ্যুত হয়। ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন নেভি সিল বাহিনীর অভিযানে নিহত হন ওসামা বিন লাদেন। আল-কায়েদা ও তালেবান নির্মূলে তারপরও আফগানিস্তানে যুদ্ধ চলতে থাকে। দেশটিতে এখনো প্রায় ১৪ হাজার মার্কিন সেনা রয়েছে।নাইন ইলেভেন-১৮ বছর

সম্প্রতি মার্কিন-তালিবান শান্তি আলোচনার শর্তে ছিল, চুক্তি সইয়ের ২০ সপ্তাহের মধ্যে সাড়ে ৫ হাজার সৈন্য প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। কিন্তু তালেবান হামলায় এক মার্কিন সেনার মৃত্যুতে এতে বাধ সাধেন প্রেসিডেন্ট ট্রাম্প।

১৮ বছর ধরে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রসহ বিদেশি প্রায় সাড়ে ৩ হাজার সেনা সদস্যের মৃত্যু হয়েছে। গত জানুয়ারিতে আফগান সরকার জানায়, শুধু শেষ ৫ বছরেই কমপক্ষে ৪৫ হাজার নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। দেড় যুগ আগের নাইন-ইলেভেনের প্রভাবে আফগানিস্তানে এখনো রক্ত ঝরছে।

নাইন ইলেভেন-১৮ বছর
নিউইয়র্কের বিধ্বস্ত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের স্থানে নিহতদের সম্মানে আলো দিয়ে নির্মিত ‘ট্রিবিউট ইন লাইট’

আফগানিস্তানে মার্কিন যুদ্ধ অবসানে কার্যকর আন্তর্জাতিক হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করেন বিশ্লেষকরা।

আরও দেখুন নাফিস ইফতেখারের ভিডিও প্রতিবেদনে:

Tags: আফগানিস্তানডোনাল্ড ট্রাম্পতালেবাননাইন ইলেভেন
Previous Post

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে শাস্তি পেতে যাচ্ছেন যেসব আওয়ামী লীগ নেতা

Next Post

দামেও কম আইফোন ১১

Next Post

দামেও কম আইফোন ১১

কানাডা-এবিএম কলেজ

কানাডার এবিএম কলেজে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT