চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডার এবিএম কলেজে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
10:39 পূর্বাহ্ন 11, সেপ্টেম্বর 2019
in - সেমি লিড, শিক্ষা
A A
কানাডা-এবিএম কলেজ

নতুন অভিবাসন নিয়ে যারা স্থায়ীভাবে বসবাসের জন্য কানাডায় আসছেন, তাদের জন্য বিরাট ভূমিকা রাখছে ক্যালগেরির এবিএম কলেজ। কলেজ কর্তৃপক্ষ এ বছর বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৫টি স্কলারশিপের ঘোষণা দিয়েছে।

সম্প্রতি কলেজটির সমাবর্তন অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয়।

সমাবর্তনে নতুন অভিবাসীরা কিভাবে শর্ট টার্ম ডিপ্লোমা সম্পন্ন করে চাকরির বাজারে প্রবেশ করছেন, তারই বিস্তারিত বর্ণনা দেন কলেজের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ড. বাতেন।

কানাডার ক্যালগেরি শহরের প্রাণকেন্দ্রে গড়ে উঠছে প্রাইভেট ভোকেশনাল এবিএম কলেজ। ২০০৭ সালে প্রতিষ্ঠিত কলেজটির বেশিরভাগ ছাত্র-ছাত্রীই নতুন অভিবাসী। তাদের জন্য সরকারি ঋণসহ রয়েছে বিভিন্ন সুযোগ সুবিধা।

‘হেলথকেয়ার এইড’ প্রশিক্ষণের জন্য এবিএম কলেজ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। কলেজটির মাধ্যমে অভিবাসীরা তাদের সংক্ষিপ্ত ডিপ্লোমা কোর্স করে বেছে নিচ্ছেন পছন্দসই চাকরি।

কোর্সগুলোর মধ্যে ‘হেলথকেয়ার এইড’, ‘মেডিক্যাল অফিস অ্যাসিস্টেন্ট’, ‘ম্যাসাজ থেরাপি’, ‘ফার্মেসি অ্যাসিস্টেন্ট’, ‘অ্যাকাউন্টিং অ্যান্ড পেরোল’, ‘বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন’, ‘লিগ্যাল অ্যাসিস্টেন্ট’, ‘এজুকেশন অ্যাসিস্টেন্ট’, ‘ডিজিটাল মার্কেটিং’, ‘অ্যাডিকশন অ্যান্ড সোশ্যাল সার্ভিসেস ওয়ার্কার’ কোর্স অন্যতম।

গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করার সাথে সাথেই কীভাবে অভিবাসীরা দ্রুত চাকরি পাবে তার জন্য কলেজটিতে রয়েছে এমপ্লয়মেন্ট ডেভেলপমেন্ট সেন্টার, যার প্রধান কাজ হলো চাকরির বাজারে চাকরিদাতাদের সঙ্গে অভিবাসী ছাত্র-ছাত্রীদের যোগসূত্র তৈরি করে দেয়া। ইতোমধ্যে এই প্রক্রিয়ায় ৯০ শতাংশ সফলতা এসেছে।

বছরের যে কোন সময় কলেজটিতে ভর্তি হওয়া যায়।

কলেজ প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ড. বাতেন বললেন, ‘গুণগত শিক্ষার পাশাপাশি চাকরির বাজারে টিকে থাকা এবং প্রচুর সংখ্যক বাংলাদেশি এদেশে এসে দেশে রেমিটেন্স পাঠিয়ে কীভাবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিরাট ভূমিকা রাখবে এমনটাই আমাদের প্রত্যাশা।’

প্রায় তিন হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী তাদের গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করে বিভিন্ন সংস্থায় কাজ করছে।

Previous Post

দামেও কম আইফোন ১১

Next Post

হলিউডের সবচেয়ে ব্যর্থ সিনেমা কোনটি?

Next Post

হলিউডের সবচেয়ে ব্যর্থ সিনেমা কোনটি?

মার্টিনেজের হ্যাটট্রিকে ৪-০ গোলে জয় আর্জেন্টিনার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT