চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন রূপে ‘দ্য গডফাদার থ্রি’: প্রেক্ষাগৃহে আসছে ডিসেম্বরে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:21 অপরাহ্ন 05, সেপ্টেম্বর 2020
in বিনোদন
A A
দ্য গডফাদার থ্রি সিনেমার দুই চরিত্রের গভীর সংলাপ. Channel i News - চ্যানেল আই নিউজ

শিরোনাম দেখে চমকে উঠেছেন? ভাবছেন, বিশ্ব সাড়া জাগানো যে ‘দ্য গডফাদার থ্রি’ মুক্তি পেয়েছে ১৯৯০ সালে, সেটা আবার ডিসেম্বরে কীভাবে মুক্তি পায়? 

না, ভুল সংবাদ ভেবে বিভ্রান্ত হবেন না। সত্যি সত্যিই আসছে ডিসেম্বরে নতুন রূপে মুক্তি পেতে যাচ্ছে বিশ্বখ্যাত নির্মাতা ফ্রান্সিস ফোর্ড কপোলার ‘দ্য গডফাদার থ্রি’ ছবিটি!

এটিকে বলা হচ্ছে ‘দ্য গডফাদার পার্ট থ্রি’র নতুন ভার্সন। মূলত গেল বৃহস্পতিবার প্যারামাউন্ট এর তরফ থেকে এমনটা জানানো হয়েছে। 

প্যারামাউন্ট জানিয়েছে, নির্মাতা ফ্রান্সিস ফোর্ড কপোলার সর্বশেষ গডফাদার সিনেমাটির কিছু দৃশ্য পুনরুদ্ধার করে এবং নতুন ভাবে সম্পাদনা করে ডিসেম্বরে মুক্তি দেয়া হবে থিয়েটারে। ডিজিটাল প্লাটফর্মেও দেখা যাবে ছবিটি।

নতুন এই ভার্সনের নাম দেয়া হয়েছে ‘মারিও পুজো’স দ্য গডফাদার, কোডা: দ্য ডেথ অব মাইকেল করলিওনি।’ জানা গেছে, ছবির শুরু, শেষ, সুর, বেশ কিছু দৃশ্য বদলে ফেলা হয়েছে।

‘দ্য গডফাদার’ ইতালীয়-মার্কিন লেখক মারিও পুজোর লেখা একটি অপরাধ উপন্যাস। উপন্যাসটি অবলম্বনে ১৯৭২, ১৯৭৪ এবং ১৯৯০ সালে ধারাবাহিকভাবে তিনটি চলচ্চিত্র তৈরি হয় যেগুলোর চিত্রনাট্য লিখেছিলেন মারিও পুজো এবং পরিচালনা করেন ফ্রান্সিস ফোর্ড কপোলা।

ছবিতে অভিনয় করেন ডন ভিটো কর্লিওনি চরিত্রে মার্লোন ব্রান্ডো ও মাইকেল কর্লিওনি চরিত্রে আল পাচিনো। -কইমই

Tags: আল পাচিনোদ্য গডফাদারপ্যারামাউন্টফ্রান্সিস ফোর্ড কপোলালিড বিনোদন
Previous Post

ইউএনও’র ওপর হামলা: নবীরুল ও সান্টু কুমার ৭ দিনের রিমান্ডে

Next Post

টেস্টের ভাবনায় সাইফউদ্দিন

Next Post
বাংলাদেশ ক্রিকেটার সাইফউদ্দিন ব্যাট হাতে উল্লাসে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্টের ভাবনায় সাইফউদ্দিন

মসজিদে বিস্ফোরণের পর ধ্বংসস্তূপ ও ক্ষতিগ্রস্ত এলাকা, আহত ও উদ্ধারকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

অনিয়মের বলি আর কত প্রাণ!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT