চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্টের ভাবনায় সাইফউদ্দিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:39 অপরাহ্ন 05, সেপ্টেম্বর 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সাইফউদ্দিন ব্যাট হাতে উল্লাসে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। দলের শক্তি বাড়াতে তরুণ পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে বিবেচনায় রেখেছেন নির্বাচকরা।

এ ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘আমরা সাইফউদ্দিনের কথা ভাবছি কেননা তার ব্যাটিংটা আমরা পাব। তবে কোনো কিছু চূড়ান্ত নয়। সাইফউদ্দিনের ফিটনেস এখানে বড় ব্যাপার। টেস্ট খেলার মতো ফিট আছে কিনা সেটি আমাদের দেখতে হবে।’

ওয়ানডে ও টি-টুয়েন্টি দলের নিয়মিত সদস্য হয়ে উঠেছেন কঠিন চ্যালেঞ্জ পাড়ি দিয়ে। ছন্দ হারিয়ে, চোটে পড়ে অল্পদিনের ক্যারিয়ারে এ তরুণ দেখে ফেলেছেন মুদ্রার দুই পিঠই।

ইংল্যান্ড বিশ্বকাপের পারফরম্যান্স সাইফউদ্দিনের ক্যারিয়ারকে নিয়ে গেছে এক ধাপ ওপরে। সময়ের স্রোতে সাদা বলের ক্রিকেটে দলের অপরিহার্য হয়ে উঠেছেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার। এবার টেস্ট দলের ভাবনায়ও ঢুকে পড়লেন এ অলরাউন্ডার।

প্রথম শ্রেনির ক্রিকেটে সাইফউদ্দিন পারফরম্যান্স মন্দ নয়। চট্টগ্রাম বিভাগের এ ক্রিকেটার রেখেছেন প্রতিভার ছাপ। ৩৪ ম্যাচে ৪৯ ইনিংসে করেছেন ১২৬০ রান। গড় ৩৫.০০। সেঞ্চুরি একটি, ফিফটি ৯টি। ঝুলিতে উইকেট ৬০টি।

করোনা বিরতি কাটিয়ে শ্রীলঙ্কা সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। প্রাথমিক দল নিয়ে লঙ্কা সফরে যাবে টিম টাইগার্স। অন্তত ২০ ক্রিকেটার থাকবেন স্কোয়াডে। মিনহাজুল জানিয়েছেন ৭-৮ সেপ্টেম্বর ঘোষণা করা হতে পারে দল।

একইসঙ্গে ঘোষণা করা হবে হাই পারফরম্যান্স (এইচপি) দল। দুটি দলই শ্রীলঙ্কা সফর করবে। স্বাগতিকদের বিপক্ষে লড়াইয়ে নামার আগে প্রস্তুতির অংশ হিসেবে নিজেদের মধ্যে বেশ কয়েকটি ম্যাচ খেলবে এইচপি ও জাতীয় দল।

এজন্যই সিরিজ শুরুর মাসখানেক আগে টাইগারদের শ্রীলঙ্কা সফর। সম্ভাব্য সূচি অনুযায়ী ২৩ সেপ্টেম্বর ঢাকা ছাড়বে দল। সিরিজের প্রথম টেস্ট শুরু ২৪ অক্টোবর।

Tags: লিড স্পোর্টসশ্রীলঙ্কা সিরিজসাইফউদ্দিন
Previous Post

নতুন রূপে ‘দ্য গডফাদার থ্রি’: প্রেক্ষাগৃহে আসছে ডিসেম্বরে

Next Post

অনিয়মের বলি আর কত প্রাণ!

Next Post
মসজিদে বিস্ফোরণের পর ধ্বংসস্তূপ ও ক্ষতিগ্রস্ত এলাকা, আহত ও উদ্ধারকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

অনিয়মের বলি আর কত প্রাণ!

সিনহা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন পুলিশ কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনহা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ সেপ্টেম্বর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT