চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন চুলের স্টাইলে ‘কাটার মাস্টার’ মোস্তাফিজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:28 অপরাহ্ন 11, ডিসেম্বর 2016
in স্পোর্টস
A A

নিজেকে অনেকটা গুটিয়ে রাখতেই ভালবাসেন বাংলাদেশি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ফ্যাশন সচেতনা সম্পর্কে কখনোই ওয়াকিবহল থাকেন না, তবে এবার নিজের ফ্যাশন স্টাইলটা বদলেই ফেললেন মোস্তাফিজ।দীর্ঘ পাঁচ মাস পর আবারো মাঠে ফেরার অপেক্ষায় নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে নতুন হেয়ার কাট করালেন ‘কাটার মাস্টার’।

এর আগে কাঁধের অস্ত্রোপচারের কারণে আফগানিস্তান ও ইংল্যান্ডের মতো দুটি সিরিজে দর্শক হয়েই থাকতে হয়েছে মোস্তাফিজকে। খেলা হয়নি বিপিএলেও। তবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। আসছে নিউজিল্যান্ড সিরিজে দেখা যেতে পারে এই তারকা পেসারকে।

ইংল্যান্ডের মাটিতে কাউন্টি দল সাসেক্সের হয়ে খেলতে নেমে ইনজুরিতে পড়েন মোস্তাফিজ। এরপর গত ১১ আগস্ট লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে তার অস্ত্রোপচার করেন প্রখ্যাত সার্জন অ্যান্ড্রু ওয়ালেস। অস্ত্রোপচারের পর বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীর তত্ত্বাবধানে চলে মোস্তাফিজের পুনর্বাসন।

অভিষেকের পর থেকেই একের পর এক কীর্তি গড়েছেন মোস্তাফিজুর রহমান। ভারত-দক্ষিণ আফ্রিকার মত দৈত্যদের বোধ তার হাত ধরেই হয়েছে। তাই নিউজিল্যান্ড সিরিজে তাকে ঘিরেই আবার স্বপ্ন দেখছে টাইগার বাহিনী।

রঙ্গিন জার্সিতে এখন পর্যন্ত ৮টি ম্যাচে ২৬টি উইকেট শিকার করেছেন মোস্তাফিজ। সাদা পোশাকে ২ ম্যাচ খেলে নিয়েছেন ৪টি উইকেট। আর টি-টোয়েন্টিতে ১৩ ম্যাচে ২২ উইকেট ঝুলিতে পুরেছেন মোস্তাফিজ।

বিপিএলের ফাইনালের জন্য দুই ভাগে অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ দল। প্রথম ফ্লাইটেই মুশফিক-তাসকিনদের সঙ্গে অস্ট্রেলিয়া গেছেন টাইগার এই বোলার।

অস্ট্রেলিয়ায় ১০ দিনের ক্যাম্প শেষে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ।

Tags: বাংলাদেশ ক্রিকেট
Previous Post

আসিফের চারটি গান ইউটিউবে

Next Post

বিপিএল উপস্থাপিকা আমব্রিনের বাবা মারা গেছেন

Next Post

বিপিএল উপস্থাপিকা আমব্রিনের বাবা মারা গেছেন

‘প্লাস্টিকের ফুল দিয়েই রিয়াজ ভাই নতুন বউ পটাইছে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT