চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্লাস্টিকের ফুল দিয়েই রিয়াজ ভাই নতুন বউ পটাইছে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:47 অপরাহ্ন 11, ডিসেম্বর 2016
in তারকাকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

মেহের আফরোজ শাওনের প্রথম চলচ্চিত্র ‘কৃষ্ণপক্ষ’। এ ছবিটির বেশিরভাগ শুটিং হয়েছিলো শাওনের খুব কাছের বন্ধু তামান্না সেতুর বাড়িতে। সেই বাড়িতে ‘কৃষ্ণপক্ষ’র শুটিংয়ের ফাঁকে ফাঁকে ঘটে যেত নানা মজার ঘটনা। সেই ঘটনা সাংস্কৃতিক বিদ্যালয় বাতিঘরের পরিচালক তামান্না সেতু তার ফেসবুক স্ট্যাটাসে একটি পোস্টের মাধ্যমে শেয়ার করেছেন।

তিনি ওই পোস্টে লিখেছেন:

‘সন্ধ্যায় ঘরে ঢুকে দেখি আমার বাড়ি আর আমার নেই। চারিদিকে শত খানেক মানুষ, লাইট, ক্যামেরা, নানান যন্ত্রপাতি, অভিনেতার দল। এর ভেতর আমার বেডরুমে খাটের ওপর পা তুলে রিয়াজ সাহেব হলুদ পাঞ্জাবী পরে বসে আছে। তার হাতে এক গুচ্ছ অর্কিড ফুল!

পাঞ্জাবী পরিহিত ফুল হাতে রিয়াজ ভাইকে দেবদুতের মত লাগছে।

আমি কাছে গিয়ে বললাম ভাইয়া, ফুল কাকে দেবেন? তিনি ঘার কাত করে বললেন নায়িকাকে। আজ তার সাথে আমার মানে নায়কের বিয়ে হয়েছে। তাকে বন্ধুর বাড়ি রেখে আমি বাইরে গিয়েছিলাম। ফিরেছি দেড়ি করে। পটানোর জন্য ফুল নিয়ে এসেছি।

আমি গম্ভির গলায় বললাম- প্লাস্টিকের ফুল দিয়ে নতুন বউ পটাবেন? ধরা পরে গেলে?
রিয়াজ ভাই রে রে করে উঠলেন, বললেন- প্লাস্টিক মানে? ১০০% অরিজিনাল ফুল। একটু আগে শাওন শুটিং এর ছেলেদের দিয়ে কিনে আনালো। প্লাস্টিক মানে কি?

আমি আমার পরিচয় দিয়ে বললাম- ভাইজান, আমি এই বাড়ির মালিক। এই যে ফুলের তোড়ার সবথেকে লম্বা স্বাস্থ্যবান সাদা অর্কিডটা, এইটা গত ছয়মাস যাবত আমার বাথরুমে প্লাস্টিকের গন্ধ ছড়িয়ে আসছে। আপনার ফুলের তোড়াকে সমৃদ্ধ করতে পরিচালক সেই ফুল এইখানে গুজে দিছে। বিশ্বাস না হইলে চেক করেন! (প্লাস্টিকের ফুল এশিয়ান টিভির CEO সাহেব মঞ্জুরুল ইসলামের স্ত্রী সুদুর আমেরিকা থেকে আমার জন্য উপহার এনেছিলেন। সেই থেকে ফুল আমার বাথরুমের সৌন্দর্য বৃদ্ধি করে আসছে)

তথ্য জানতে পেরে রিয়াজ ভাই খাট থেকে লাফ দিয়ে নেমে পরিচালক শাওনের খোঁজে চলে গেলেন। আমি বিছানায় খানিকটা জায়গা খালি পেয়ে বিশ্রাম নিতে বসলাম। সারা বাড়িতে পা ফেলার জায়গা নেই। এর ভেতর একটু বসার জায়গা পাওয়া মানে মরুভুমিতে পানি পাওয়া।

চলচিত্রে আপনারা যে ফুল দেখেছেন, তার ভেতর আমেরিকা থেকে আগত প্লাস্টিকের সাদা অর্কিড স্বগৌরবে বিরাজমান। শেষ পন্ত প্লাস্টিকের ফুল দিয়েই রিয়াজ ভাই নতুন বউ পটাইছে।  ফুলের বর্তমান আবাস্থল আবারো আমার বাথরুম।’

 

Tags: কৃষ্ণপক্ষরিয়াজ
Previous Post

বিপিএল উপস্থাপিকা আমব্রিনের বাবা মারা গেছেন

Next Post

ব্যানার-ফেস্টুনে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ছাড়া অন্য কারো ছবি নয়: আওয়ামী লীগ

Next Post

ব্যানার-ফেস্টুনে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ছাড়া অন্য কারো ছবি নয়: আওয়ামী লীগ

ফাইল ছবি

সাকিব অস্ট্রেলিয়া যাচ্ছেন আজ, রুবেল-মারুফ সোমবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT