চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নজর এবার ওয়ানডেতে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:48 অপরাহ্ন 20, মার্চ 2017
in স্পোর্টস
A A

নিজেদের শততম টেস্টে শ্রীলঙ্কাকে চার উইকেটে বধ করে জয় বাংলা সিরিজ ১-১ এ ড্র করেছে বাংলাদেশ। টেস্ট সিরিজের পর টাইগারদের নজর এখন ওয়ানডেতে।

ওডিআই সিরিজকে সামনে রেখে এরইমধ্যে শ্রীলঙ্কা পৌঁছে গেছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি। রোববার ঐতিহাসিক টেস্ট জয়ের সাক্ষীও ছিলেন পি সারার খেলোয়াড় লাইঞ্জে বসে।

ওয়ানডে সিরিজের আগে ম্যাশ বাহিনী একটি প্রস্ততি ম্যাচ খেলার সুযোগ পাবে। প্রস্তুতি ম্যাচটি হবে ২২ মার্চ।

মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে বরাবরই ভালো পারফরম্যান্স বাংলাদেশের। লঙ্কানদের বিপক্ষে যে চারটি জয় রয়েছে তার তিনটিই এসেছে মার্চ মাসে। এবারের ওডিআই সিরিজের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে মার্চে।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ডাম্বুলায় ২৫ মার্চ দু’দলের দেখা হবে। একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে ২৮ মার্চ এবং কলম্বোতে ১ এপ্রিল সিরিজের শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।

১৬ সদস্যের বাংলাদেশ ওয়ানডে দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শুভাশিষ রায়, নুরুল হাসান সোহান, শুভাগত হোম ও সানজামুল ইসলাম।

১৫ সদস্যের শ্রীলঙ্কা ওয়ানডে দল: উপুল থারাঙ্গা (অধিনায়ক), নিরোশান ডিকভেলা, ধনঞ্জয়া ডি সিলভা, কুশাল মেন্ডিস, আসেলা গুনারত্নে, দিনেশ চান্দিমাল, কুশাল জানিথ পেরেরা, দানুস্কা গুনাথিলাকে, সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা, ভিকুম সঞ্জয় বান্দারা, থিসারা পেরেরা, সচিথ পাথিরানা, সেকুজে প্রসন্ন ও লাকসান সান্দাকান।

Tags: ২০১৭বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ
Previous Post

সীতাকুণ্ডের জঙ্গি আস্তানায় ৫ম দিনের তল্লাশিতে মিলেছে শক্তিশালী বোমা

Next Post

ফরিদপুরে পেঁয়াজ বীজের ভালো ফলন

Next Post

ফরিদপুরে পেঁয়াজ বীজের ভালো ফলন

লঙ্কানদের বিপক্ষে ওডিআইতে যেভাবে চার জয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT