চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লঙ্কানদের বিপক্ষে ওডিআইতে যেভাবে চার জয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:59 অপরাহ্ন 20, মার্চ 2017
in স্পোর্টস
A A

ক্রিকেটীয় পরিসংখ্যানে দেখা যায় এ পর্যন্ত ৩৮টি ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই করেছে বাংলাদেশ। এর মধ্যে ৩৩টি ম্যাচে জয় পেয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশের জয় চারটি ম্যাচে। একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়টি এসেছিল ঘরের মাটিতে ২০০৬ সালের ২ মার্চ। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়ে ২১২ রানে লঙ্কানদের অলআউট করে বাংলাদেশ। লঙ্কানদের পক্ষে সনাথ জয়সুরিয়া সর্বোচ্চ ৯৬ রান করেন।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওডিআই জয়ের পর মাশরাফি ও আফতাব

টাইগারদের পক্ষে দুটি করে উইকেট নেন সৈয়দ রাসেল, মোহাম্মদ রফিক ও অলক কাপালি। জবাবে মোহাম্মদ আশরাফুলের ৫১ রানে বাংলাদেশ চার উইকেটে হারিয়েছিল জয়সুরিয়া, জয়াবর্ধনে, সাঙ্গাকারাদের।

দ্বিতীয় জয়টিও ঘরের মাটিতে, মিরপুরে ২০০৯ সালের ১৪ জানুয়ারি। ত্রিদেশীয় সিরিজে বৃষ্টির কারণে ম্যাচ ৩১ ওভারে কমিয়ে আনা হয়। ওই ম্যাচে মাশরাফি ও রুবেল হোসেনের পেস তোপে মাত্র ১৪৭ রানে গুঁড়িয়ে যায় শ্রীলঙ্কা। মাশরাফি নেন তিন উইকেট আর রুবেল চার উইকেট। জবাবে সাকিবের অনবদ্য ৯২ রানে পাঁচ উইকেটের জয় পায় টাইগাররা। ত্রিদেশীয় টুর্নামেন্টে অন্য দলটি ছিল জিম্বাবুয়ে।

দ্বিতীয় জয়ের পথে আশরাফুল ও সাকিব

তৃতীয় জয়টি আসে ঢাকায়, ২০১২ সালের ২০ মার্চ এশিয়া কাপে। বৃষ্টি আইনে টাইগাররা জয় পায় পাঁচ উইকেটে। প্রথমে ব্যাট করতে নেমে টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৩২ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। এরপর ম্যাচে বৃষ্টি হানা দেয়। পরে টাইগারদের লক্ষ্য দাঁড়ায় ৪০ ওভারে ২১২ রান। তামিমের ৫৯, সাকিবের ৫৬ ছাড়াও শেষদিকে নাসিরের ৩৬ ও মাহমুদউল্লাহর ৩২ রানে জয় পায় বাংলাদেশ।

২০১৩ সালের ২৮ মার্চ লঙ্কানদের মাটিতে চতুর্থ জয়টি পায় টাইগাররা।

লঙ্কানদের বিপক্ষে তৃতীয় জয়ের নায়ক তামিম

পাল্লেকেল্লেতে এ ম্যাচেও বৃষ্টি আইনে জয় আসে। তিন উইকেটের জয় পায় সাকিব-তামিমরা।

টস জিতে ব্যাট করতে নেমে তিলকারত্নে দিলশানের ১২৫ রানে ৯ উইকেটে ৩০২ রান করে লঙ্কানরা। তবে বাংলাদেশের ইনিংসের ১৩ দশমিক চার ওভারে বৃষ্টি হানা দিলে লক্ষ্য দাঁড়ায় ২৭ ওভারে ১৮৩ রান। এনামুল হক বিজয়ের ৪০ ও মাহমুদউল্লাহর অপরাজিত ৩৩ রানে বিদেশের মাটিতে প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে হারানোর স্বাদ পায় বাংলাদেশ।

লঙ্কার মাঠে লঙ্কা বধের পর নাসির হোসেন ও সোহাগ গাজীর উল্লাস

২০১৩ সালের ২৫ মার্চ হাম্বানটোটায় বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় বাংলাদেশ-শ্রীলঙ্কার একটি ম্যাচ। টস জিতে বাংলাদেশ ব্যাটিংয়ে পাঠিয়েছিল শ্রীলঙ্কাকে। মাত্র পাঁচ ওভার ব্যাট করার সুযোগ পেয়েছিল তারা। এরপরই বৃষ্টি হানা দেয় ম্যাচে।

এর বাইরে ৩৩টি ম্যাচে জয় পেয়েছে শ্রীলঙ্কা। তবে এখন ভিন্ন বাংলাদেশ।

বদলে যাওয়া বাংলাদেশ তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ডাম্বুলাতে ২৫ মার্চ শ্রীলঙ্কার মুখোমুখি হবে। একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে ২৮ মার্চ এবং কলম্বোতে ১ এপ্রিল সিরিজের শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।

Tags: ২০১৭বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ
Previous Post

ফরিদপুরে পেঁয়াজ বীজের ভালো ফলন

Next Post

এক বছরেও ধরাছোঁয়ার বাইরে তনুর হত্যাকারীরা

Next Post

এক বছরেও ধরাছোঁয়ার বাইরে তনুর হত্যাকারীরা

এরশাদের রাডার মামলা: দুদকের রিভিউ খারিজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT