চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নকীবের ‍সুরে ‘পাঞ্চ’ এ গাইলেন নন্দিতা-ঋতুরাজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:39 অপরাহ্ন 26, জানুয়ারি 2021
in বিনোদন
A A
নন্দিতা ও ঋতুরাজসহ শিল্পীরা স্টুডিওতে গান পরিবেশন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্মাণাধীন পাঞ্চ সিনেমার আরেকটি গানের রেকর্ডিং সম্পন্ন হলো। গত সেপ্টেম্বর নকীব খানের সুরে প্রথমবার সিনেমার গানে কণ্ঠ দিয়েছিলেন সামিনা চৌধুরী। এবার নকীব খানের সুরে গাইলেন এ প্রজন্মের দুই কণ্ঠশিল্পী নন্দিতা ও ঋতুরাজ।

‘তুমি কাছে এলে একমুঠো রোদ্দুর খেলে, তুমি ভালবাসি বললে চারিদিক হয় ঝলমলে’ এমন কথায় গানটি লিখেছেন শহীদ মাহমুদ জঙ্গী। এ গানটিতে পর্দায় ঠোঁট মেলাবেন নিলয় আলমগীর এবং মেঘলা মুক্তা। যারা কৌশিক শংকর দাশ পরিচালিত ‘পাঞ্চ’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন।

পরিচালক চ্যানেল আই অনলাইনকে বলেন, নতুন এবং পুরাতন শিল্পীদের মিশ্রণে গানগুলো করছি। নকীব ভাই কখনো এদের সঙ্গে কাজ করেনি। চেয়েছি, নতুনরা যেন তার মতো অভিজ্ঞ সংগীতজ্ঞদের সঙ্গে কাজের সুযোগ পায়। তারা দুজনেই অসম্ভব ভালো গেয়েছে। আমার বিশ্বাস, পর্দায় দর্শকদের কাছে উপভোগ্যের হবে।

জিরো আওয়ার ফিল্মসের ব্যানারে ‘পাঞ্চ’ সিনেমায় অভিনয় করছেন নিলয় আলমগীর, মেঘলা মুক্তা, মোমেনা চৌধুরী, ফারহাদ লিমন প্রমুখ। এর সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন মোমিনুল হক এবং কৌশিক শংকর দাশ।

গতবছর ২৯ জানুয়ারি ‘পাঞ্চ’ সিনেমার শুটিং শুরু করেন কৌশিক শংকর দাশ। প্রথম লটে ৯ দিনে ২০ শতাংশ শুটিং করেন। বর্তমানে করোনার কারণে শুটিং বন্ধ রয়েছে।

আগেই টিভি নাটকের সুপরিচিত নির্মাতা কৌশিক শংকর দাশ জানিয়েছিলেন, তার সিনেমার শুটিংয়ে থাইল্যান্ড থেকে ‘জাইকা’ নামের ফাইটিং টিম আসার কথা। যারা ‘অগ্নি’ সিনেমায় কাজ করেছিলেন। মুম্বাই ও কলকাতা থেকে দুজনের শুটিংয়ে যোগ দেয়ার কথা। করোনার সবকিছু স্থবির। মিক্সড মার্শাল আর্টের পটভূমিতে ‘পাঞ্চ’র গল্প সাজানো হয়েছে। প্রায় ১৪ মিনিটের একটি বক্সিং খেলার দৃশ্য রয়েছে। থাইল্যান্ডের টিম না এলে অ্যাকশন ও এসব দৃশ্যের কাজ সম্ভব নয়। সবকিছু বিবেচনা করে আগামী মার্চের শেষে তিনি আবার শুটিংয়ে নামবেন। তখনই পুরো কাজ শেষ হবে।

Tags: নকীব খাননাটকনিলয় আলমগীরফারহাদ লিমনমেঘলা মুক্তামোমেনা চৌধুরীলিড বিনোদনসামিনা চৌধুরীসিনেমা
Previous Post

মার্চে খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল

Next Post

ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বাংলাদেশ সশস্ত্র বাহিনী

Next Post
ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বাংলাদেশ সশস্ত্র বাহিনী অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বাংলাদেশ সশস্ত্র বাহিনী

পিআইবি'র উদ্যোগে কক্সবাজারে তিনদিন ব্যাপী রিপোর্টিং প্রশিক্ষণের সমাপ্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

পিআইবি'র উদ্যোগে কক্সবাজারে তিনদিন ব্যাপী 'অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ' সমাপ্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT