চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিআইবি’র উদ্যোগে কক্সবাজারে তিনদিন ব্যাপী ‘অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ’ সমাপ্ত

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
9:56 অপরাহ্ন 26, জানুয়ারি 2021
in কক্সবাজার, জনপদ
A A
পিআইবি'র উদ্যোগে কক্সবাজারে তিনদিন ব্যাপী রিপোর্টিং প্রশিক্ষণের সমাপ্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এর উদ্যোগে কক্সবাজারে তিনদিনব্যাপী ‘অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে। শেষে অংশগ্রহণকারীদের মধ্যে বিতরণ করা হয় সনদপত্র।

আজ মঙ্গলবার বিকালে কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের সভাপতি ছিলেন পিআইবির মহাপরিচালক একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক জাফর ওয়াজেদ।

প্রধান অতিথি ছিলেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়ের কমিশনার শাহ রেজওয়ান হায়াত । কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী সাধারণ সম্পাদক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য মো. মজিবুল ইসলাম সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

প্রশিক্ষনের তিন দিনে প্রশিক্ষক হিসেবে ছিলেন নিউইয়র্ক টাইমসের স্ট্রিংগার ও বৈশাখী টেলিভিশনের পরিকল্পনা পরামর্শক জুলফিকার আলী মাণিক।

পৃথক তিনটি সেশনে তিনি ‘অনুসন্ধানমূলক রিপোর্টিং এর প্রয়োজনীয়তা ও সমাজে এর প্রভাব’, ‘অনুসন্ধানমূলক রিপোর্ট এ তথ্য সংগ্রহের ক্ষেত্রে সীমাবদ্ধতা ও করণীয়’, ‘অনুসন্ধানমূলক রিপোর্ট তৈরির গবেষণার গুরুত্ব’ ও ‘অনুসন্ধানমূলক রিপোর্ট করার ক্ষেত্রসমূহঃ উন্নয়ন, অর্থনীতি, অপরাধ’ বিষয়ে দীর্ঘ আলোচনা করেন।

এছাড়াও ‘রিপোর্টিং এ সাংবাদিকদের করণীয় ও বর্জনীয়’ বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এর প্রশিক্ষক শাহ আলম।

প্রশিক্ষণে কক্সবাজার জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩৫জন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করছেন ।

শেষে অংশগ্রহণকারী গণমাধ্যম কর্মীদের হাতে সনদপত্র তুলে দেন,প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এর মহাপরিচালক জাফর ওয়াজেদ ও শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত।

Tags: পিআইবি
Previous Post

ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বাংলাদেশ সশস্ত্র বাহিনী

Next Post

অপো’র নিউ জেনারেশন সার্ভিস সেন্টার বসুন্ধরায়

Next Post
অপো সার্ভিস সেন্টার বসুন্ধরায় উদ্বোধন, গ্রাহকদের জন্য দ্রুত ও পেশাদার সেবা. Channel i News - চ্যানেল আই নিউজ

অপো’র নিউ জেনারেশন সার্ভিস সেন্টার বসুন্ধরায়

বাংলাদেশের একজন নারী, ভ্যাকসিন নেওয়ার জন্য প্রস্তুত, দেশের প্রথম ভ্যাকসিন গ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে প্রথম ভ্যাকসিন নেবেন রুনু বেরুনিকা কস্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT