চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধীরগতিতে চলছে রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধন

কাজী ইমদাদ by কাজী ইমদাদ
9:15 পূর্বাহ্ন 16, সেপ্টেম্বর 2017
in বাংলাদেশ
A A
রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধনের জন্য পরিচয়পত্র দেখাচ্ছে একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ধীরগতিতে চলছে রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধন কার্যক্রম। কারিগরি নানা জটিলতায় পর্যাপ্ত কেন্দ্র খোলা যায়নি। ফলে সময় বাড়ার সঙ্গে সঙ্গে নিবন্ধনের অপেক্ষায় থাকা রোহিঙ্গাদের ভোগান্তিও বাড়ছে।

সরেজমিনে দেখা যায়, গত ৩ দিনে মাত্র ২ হাজার রোহিঙ্গার নিবন্ধন সম্পন্ন করা গেছে। উখিয়া এবং টেকনাফে বেশ কয়েকটি কেন্দ্র খোলার কথা থাকলেও এখন পর্যন্ত কুতুপালং এবং নয়াপাড়া এ দুটি কেন্দ্রেই বায়োমেট্রিক নিবন্ধন কার্যক্রম চলছে।

এছাড়া ধীরগতির কারণে নিবন্ধনের জন্য ঘন্টার পর ঘন্টা লম্বা লাইনে বসে অপেক্ষা করতে হচ্ছে নতুন রোহিঙ্গাদের। সংশ্লিষ্টরা বলছেন, দেশের প্রয়োজনেই দ্রুত নিবন্ধন কার্যক্রম শেষ করতে হবে। তা না হলে সারাদেশে ছড়িয়ে পড়তে পারে রোহিঙ্গারা। যার প্রভাব হবে সূদুরপ্রসারী।

গত ৩ সপ্তাহ ধরে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গাদের অনুপ্রবেশ অব্যাহত আছে। জাতিসংঘের হিসেবে এখন পর্যন্ত নতুন আসা রোহিঙ্গার সংখ্যা প্রায় ৪ লাখ। এ রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে হলে এদের সংখ্যা নির্দিষ্ট থাকা উচিত। এ চিন্তা থেকে রোহিঙ্গাদের সংখ্যা নির্দিষ্ট করতে তাদের বায়েমেট্রিক নিবন্ধনের ঘোষণা দেয় সরকার।

রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধনের জন্য নারী ও পুরুষের সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ অন্যদিকে ১৮ থেকে ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে রোহিঙ্গা ইস্যুই হবে অন্যতম আলোচ্যসূচি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ওই অধিবেশনে বক্তৃতা করবেন। সেখানে মিয়ানমারকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে কিভাবে চাপ সৃস্টি করা যায় তা নিয়ে কূটনৈতিক আলোচনা চলছে।

ইতোমধ্যে মিয়ানমারে জাতিগত নিধনের শিকার হয়ে পালিয়ে আসা বিশাল রোহিঙ্গা জনস্রোত সামলানোর ক্ষেত্রে বাংলাদেশের মানবিক পদক্ষপের প্রশংসা করে ইউরোপীয় পার্লামেন্ট একটি প্রস্তাব গ্রহণ করেছে। এছাড়া ইইউভুক্ত দেশগুলোর প্রতি মিয়ানমারের ওপর অবরোধ আরোপের বিষয় বিবেচনার আহ্বান জানিয়েছে তারা।

ব্রাসেলসে অনুষ্ঠিত ইইউ পার্লামেন্ট অধিবেশনের প্রস্তাবে বলা হয়, ইউরোপীয় পার্লামেন্ট এই মানবিক বিপর্যয়ের মুখে কয়েক লাখ রোহিঙ্গা শরণার্থীর সুরক্ষা নিশ্চিতে বাংলাদেশের প্রচেষ্টার স্বীকৃতি দিচ্ছে। পাশাপাশি রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো হত্যা, নির্যাতন, ধর্ষণ এবং তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া দ্রুত বন্ধে ইউরোপীয় পার্লামেন্টের প্রস্তাবে সামরিক ও নিরাপত্তা বাহিনীর প্রতি জোরালো আহ্বান জানানো হয়।রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধনের জন্য পরিচয়পত্র পরীক্ষা করছে কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে সেনাবাহিনীর বহুদিন ধরে চলমান সংঘর্ষ-সহিংসতা সঙ্কট সমাধানে ২০১৬ সালের আগস্টে গঠিত হয় অ্যাডভাইজরি কমিশন অন রাখাইন স্টেট। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে ওই কমিশন এক বছরের তদন্তের চূড়ান্ত প্রতিবেদন মিয়ানমারের ক্ষমতাসীন দলের প্রধান অং সান সু চির কাছে জমা দেয় চলতি বছরের ২৪ আগস্ট।

৬৩ পৃষ্ঠার এই প্রতিবেদন জমা দেয়ার কয়েক ঘণ্টা পরই ২৪ আগস্ট দিবাগত রাতে ত্রিশটি পুলিশ ও সেনাচৌকিতে রহস্যজনক হামলার ঘটনা ঘটে। হামলায় নিহত হয় নিরাপত্তা বাহিনীর ১২ সদস্য। তারপরই হামলার জন্য রোহিঙ্গা ‘জঙ্গি’দের দায়ী করে জবাব হিসেবে সেনাবাহিনী পুরো অঞ্চলে হত্যাযজ্ঞ শুরু করে।

সেনাবাহিনীর ওই হামলায় এখনও পর্যন্ত প্রায় ৫শ’ মানুষ মারা গেছে, আর প্রাণভয়ে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে পাড়ি জমাচ্ছে বাংলাদেশে। নৌপথে পালিয়ে আসার পথে নৌকাডুবিতেও বাড়ছে মৃতের সংখ্যা।

আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন, আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়ন না করার উদ্দেশ্যেই মিয়ানমারের সেনাবাহিনী এই হত্যাকাণ্ড শুরু করে।

Tags: রোহিঙ্গা সংকটরোহিঙ্গাদের নিবন্ধন
Previous Post

নাটকে ভুল উচ্চারণ বর্জনে সংস্কৃতিমন্ত্রীর আহ্বান

Next Post

শিশুদের জন্য সর্বরোগহর এক টিকা

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

শিশুদের জন্য সর্বরোগহর এক টিকা

ফিল্যান্ডার ব্যাটিংরত, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে বাংলাদেশি দর্শকদের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিল্যান্ডারকে হারিয়ে চিন্তিত সাউথ আফ্রিকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT