চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধানক্ষেতেই সন্তান প্রসব করলেন রোহিঙ্গা মা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:23 অপরাহ্ন 11, নভেম্বর 2017
in বাংলাদেশ
A A
ধানক্ষেতে জন্ম নেয়া রোহিঙ্গা শিশু। ছবি: ইউনিসেফ

ধানক্ষেতে জন্ম নেয়া রোহিঙ্গা শিশু। ছবি: ইউনিসেফ

শনিবার মিয়ানমার সীমান্তে একটি শিশুর জন্ম হয়েছে বাংলাদেশের ধানক্ষেতে। কিন্তু তার মা এবং বাবার আদি নিবাস মিয়ানমারের রাখাইন রাজ্যে। সেখানে সেনাবাহিনীর নিপীড়নের শিকার হয়ে জীবন নিয়ে বাংলাদেশে পালিয়ে এসে শরণার্থী হিসেবে অবস্থান করছেন তারা।

পেটে সন্তান নিয়ে  রাত-দিন না খেয়ে, না ঘুমিয়ে, মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে যেই বাংলাদেশে প্রবেশ করেছেন, তখনই একটি ধানক্ষেতে সন্তান প্রসব করেন একজন রোহিঙ্গা নারী। সন্তান ভূমিষ্ঠ হবার পর এই ছবিটি সংগ্রহ করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।

মিয়ানমার থেকে বাংলাদেশের কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আসতে যাত্রাপথে এবং অস্থায়ী আশ্রয় কেন্দ্রগুলোতে প্রতিদিনই জন্ম নিচ্ছে অসংখ্য শিশু। এক হিসেবে দেখা গেছে এখানে প্রতিদিন গড়ে প্রায় সাত থেকে আটটি করে শিশুর জন্ম হচ্ছে। সন্তানসম্ভবা আরও প্রায় ৭০ হাজার নারী।

ক্যাম্পগুলোতে জন্মনিয়ন্ত্রণ ও ছোট পরিবারের ইতিবাচক দিকগুলো নিয়ে কথা বলছেন ইউনিসেফসহ স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। তবে এসব নিয়ে রোহিঙ্গা শরণার্থীদের আগ্রহ অনেক কম। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জন্ম নিয়ন্ত্রণের যেসব বড়ি ও কনডম রোহিঙ্গা নারীদের সরবরাহ করা হয়েছে, তা তারা ফেলে দিচ্ছেন।

এখনও তাদের বাসস্থান ও খাবারের নিশ্চয়তা না থাকায় তারা এসব নিয়েই বেশি চিন্তিত। জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থায় তাদের আগ্রহ নেই। থ্যাংখালী এলাকায় নতুন রোহিঙ্গা বস্তির সড়কে জন্মনিয়ন্ত্রণের বড়ি পড়ে থাকতে দেখা গেছে।

রোহিঙ্গা শরণার্থীদের সিংহ ভাগই শিশু। ইউনিসেফ এবং ইউএনএইচসিআরের তথ্যমতে মোট রোহিঙ্গা ৬০ শতাংশই শিশু। এদের মধ্যে পরিবার বিচ্ছিন্ন বা এতিম শিশুর সংখ্যা ৩৬ হাজার তিন শত ৭৩ জন। এখনও প্রতিদিন হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করছেন। নাফ নদীতে নৌকা চলাচলে নিষেধাজ্ঞার পর এখন ভেলায় করে আসছেন রোহিঙ্গারা।

ইউনিসেফ বলছে, আগামী ৬ মাস রোহিঙ্গা শিশুদের সহায়তার জন্য প্রয়োজনীয় ৭৬ মিলিয়ন জরুরি সহায়তার মধ্যে মাত্র ৭ শতাংশ ইউনিসেফের কাছে আছে। তাই দ্রুত দাতাদের সহায়তা তাদের দরকার।

Tags: ইউনিসেফরোহিঙ্গারোহিঙ্গা শিশুরোহিঙ্গা সংকট
Previous Post

আফ্রিদির কাছে এমনই প্রত্যাশা সাকিবের

Next Post

ক্রিকেটে কিছু মজার স্লেজিং

Next Post
ক্রিকেট ম্যাচে দুই ক্রিকেটার মজার স্লেজিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটে কিছু মজার স্লেজিং

একটি শিশু পোজ দিচ্ছে, পোষাক পরা এবং হাসছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

স্যান্ডউইচ খেয়ে এক শিশুর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT