চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকেটে কিছু মজার স্লেজিং

মুহাম্মাদ আসাদুল্লাহ by মুহাম্মাদ আসাদুল্লাহ
11:06 অপরাহ্ন 11, নভেম্বর 2017
in স্যাটায়ার
A A
ক্রিকেট ম্যাচে দুই ক্রিকেটার মজার স্লেজিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাশরাফিকে স্লেজিংয়ের জের ধরে তেড়ে আসায় শুভাশিসের উপর খেপেছিল ক্রিকেট ভক্তরা। ক্রিকেট মাঠে স্লেজিংয়ের ইতিহাস বহু পুরনো। প্রতিপক্ষকে কথার তীরে বিদ্ধ করতে গিয়ে মাঝে মাঝে জন্ম নেয় মজার কোনো ঘটনার। নেট ঘেঁটে এমন কিছু মজার স্লেজিং এর ঘটনা হাজির করা হলো চ্যানেল আই অনলাইনের পাঠকদের জন্য।

গাড়িটা পার্ক করে এসো:
দক্ষিণ আফ্রিকা আর ইংল্যান্ড খেলছে। ব্যাট করছেন ইংল্যান্ডের অ্যালান ল্যাম্ব। বল করছেন অ্যালান ডোনাল্ড। ডোনাল্ডকে তার বিখ্যাত গতির জন্য ‘সাদা বিদ্যুৎ’ ডাকা হতো। দুর্দান্ত গতির বল ব্যাটসম্যান ল্যাম্ব স্বচ্ছন্দে খেলছিলেন। একটা বল কাভার ড্রাইভ খেলে সোজা বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিলেন। বোলার ডোনাল্ড পরের বল করার আগে ল্যাম্বকে রাগানোর জন্য বলল- ‘ল্যাম্বি, ড্রাইভ করতে চাইলে একটা গাড়ি ভাড়া করো গে যাও।’
ল্যাম্ব এ কথা পাত্তা দিলেন না। উল্টো পরের বলেই পুনরায় চমৎকার আরেকটা কাভার ড্রাইভ করে বোলারকে বললেন- ‘যাও, এবার গাড়িটা পার্ক করে এসো।’

গাঙ্গুলিকে পাইলটের জবাব:
বাংলাদেশের অভিষেক টেস্ট। খালেদ মাসুদ পাইলট শেষের দিকে অনেকক্ষণ ধরে ব্যাট করছেন। স্বভাবসুলভ বল খাচ্ছিলেন বেশি, রান করছিলেন কম। ঠেকিয়ে ঠেকিয়ে খেলা দেখে ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি সৌরভের তো ধৈর্যচ্যুত হয়ে পাইলটকে বললেন, “তোমাকে এমন বিরক্তিকর খেলা কে শিখিয়েছে,বল তো?”
পাইলট সাথে সাথে জবাব দিলেন, “কে আবার? তোমাদের ঐ গাভাস্কার দাদা। যিনি ওয়ানডেতে পুরো ৬০ ওভার খেলে ৩৪ রানে অপরাজিত ছিলেন!”

অস্ট্রেলিয়ার কোচ ও ক্রিকেটার মুখোমুখি আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পুঁচকে শচীনের ব্যাটে জবাব:
১৯৮৯ সাল।লিটল মাস্টার সচীন টেন্ডুলকারের বয়স মাত্র ১৭ বছর। টেস্ট ম্যাচে ব্যাট করতে নেমেছেন পাকিস্তানের বিপক্ষে। গ্যালারিতে পাকিস্তানের সমর্থকের হাতে দেখা গেল একটা প্ল্যাকার্ড। তাতে লেখা, ‘দুধ খাওয়া বাচ্চা…ঘরে গিয়ে দুধ খাও..।’

শচীন খেলছেন দুর্দান্ত। মুশতাক আহমেদের এক ওভারে দুইটি ছক্কা মারলেন। এরপর বলে আসলেন তখনকার সেরা স্পিনার আব্দুল কাদির। কাদির টেন্ডুলকারকে চ্যালেঞ্জ জানিয়ে বললেন, ‘পিচ্চি তুমি বাচ্চা বোলারকে(মুশতাক আহমদ) কেন মারছ? পারলে আমার বলে মারো ।’

টেন্ডুলকার নিশ্চুপ।কিন্তু ফলাফল দেখা গেল ওভার শেষে ৬,০,৪,৬,৬,৬। চার ছক্কাসহ কাদিরের ওই ওভারে পুঁচকে শচিন নিয়েছেন ২৮ রান!

স্টিভ ওয়া’র জ্ঞান দান:
স্টিভ ওয়াহ’র জীবনের শেষ টেস্ট। সিরিজ ১-১ এ সমতা। এই টেস্টে জিতলেই সিরিজ জয়। অস্ট্রেলিয়া পরাজয়ের দ্বারপ্রান্তে। অজি দল চাইছে ম্যাচ ড্র করতে। স্টিভ ওয়াহ খুব দেখে শুনে খেলছেন। যাতে টেনে টুনে দিন শেষ করে ম্যাচটাকে ড্র করা যায়।উইকেটের পেছন থেকে পার্থিব প্যাটেল বললেন, ‘শেষবারের মতো আউট হওয়ার আগে তোমার বিখ্যাত স্লগ সুইপ খেলে নাও।’
জবাবে স্টিভ ওয়াহ বললেন, ‘সম্মান দেখিয়ে কথা বলো। যখন আমার প্রথম টেস্ট খেলতে নামি, তুমি তখন ডায়াপার পরতে।’

ক্রিকেট ম্যাচে দুই খেলোয়াড়ের মধ্যে ঝগড়া ও স্লেজিং. Channel i News - চ্যানেল আই নিউজ

পন্টিংয়ের জবাব:
শন পোলকের বলে নাস্তানাবুদ হচ্ছেন রিকি পন্টিং। কিছুতেই খেলতে পারছেন না।বল হাতে রিকি পন্টিংয়ের দিকে এগিয়ে গেলেন পোলক। বাঁকা হাসি দিয়ে বললেন, ‘তুমি ক্রিকেট বল চেনো তো? এটা লাল, গোলাকার, ওজন পাঁচ আউন্সের কাছাকাছি।’
পরের বলেই ছক্কা হাঁকালেন পন্টিং।যেমন তেমন ছক্কা না। একেবারে মাঠের বাইরে বল। ছক্কা মেরে পোলকের দিকে এগিয়ে গেলেন পন্টিং। শান্ত স্বরে বললেন, ‘তুমি তো জানো বলটা দেখতে কেমন। যাও, খুঁজে নিয়ে এসো।’

আপনাকেউ ক্যাচ ধরে ফেলতাম:
ইংল্যান্ড দলের বিখ্যাত উইকেটরক্ষক ফ্রেড প্রাইস একদিন দুর্দান্ত খেললেন। সাত সাতটি ক্যাচ লুফে নিয়ে সবাইকে তাক লাগিয়ে দিলেন। খেলা শেষে এক ভদ্রমহিলা এলেন তার কাছে। বললেন, ‘আপনার উইকেটকিপিং দেখে আমি দারুণ উত্তেজিত হয়ে পড়েছিলাম। আরেকটু হলে বোধহয় গ্যালারি থেকে পড়েই যেতাম।’
প্রাইস উত্তরে বললেন, ‘পড়ে গেলেও ভয়ের কিছু ছিল না। আজ আমি যে ফর্মে আছি, আপনাকেও নিশ্চয়ই ক্যাচ ধরে ফেলতাম।’

ব্যাটসম্যানের স্ত্রীর ফোন:
১৯৫৮ সালের মার্চ মাস। দক্ষিণ আফ্রিকার হোউইকে খেলা চলছে। ব্যাটসম্যান মাত্র ব্যাট করতে নেমেছেন। হঠাৎ ড্রেসিংরুমের ফোন বেজে উঠল। ফোন করেছেন ব্যাটসম্যানের স্ত্রী। তাকে বলা হলো যে আপনার স্বামী ব্যাট করতে নেমেছেন। দয়া করে একটু পরে ফোন করুন। ‘না, খুব জরুরী।’ বললেন স্ত্রী। নিরুপায় হয়ে খেলা বন্ধ রাখতে হলো। তাড়াতাড়ি ড্রেসিংরুমে ফিরে ফোন ধরলেন ঐ ব্যাটসম্যান। টেনশন লাগছে তার। না জানি কোন দুঃসংবাদ অপেক্ষা করছে। ফোন ধরে স্ত্রীকে বললেন, “হ্যালো। কি হয়েছে?”
স্ত্রী বললেন, “বাথরুমের সাবানটা কিছুতেই খুঁজে পাচ্ছি না। কোথায় রেখেছো?”

বইয়ের শেলফের সামনে মূর্তি ও বই, শান্তিপূর্ণ অভ্যন্তরীণ পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

দর্শক সৌরভকে না, শচীনকে দেখতে আসে:
ভারতের মাটিতে ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ হচ্ছে! শচীন-গাঙ্গুলী ব্যাটিং করছেন অনেকক্ষণ ধরে।
একসময় শেন ওয়ার্ন বল করতে এলেন। সৌরভ গাঙ্গুলী বেশ কয়েকটা বল টাইটভাবে ডিফেন্স করলেন। ওয়ার্ন সামনে হেঁটে গিয়ে গাঙ্গুলীকে বললেন, ‘শোনো, এই বিপুল সমর্থক পয়সা কেটে মাঠে এসেছেন শচীনের সুপার শটগুলা দেখার জন্য, তোমার ডিফেন্স করা দেখতে নয়!’এর পর পরই শেন ওয়ার্নের দ্বারা স্ট্যাম্পড আউট হয়ে গেলেন সৌরভ গাঙ্গুলি।

Tags: ক্রিকেটস্যাটায়ারস্লেজিং
Previous Post

ধানক্ষেতেই সন্তান প্রসব করলেন রোহিঙ্গা মা

Next Post

স্যান্ডউইচ খেয়ে এক শিশুর মৃত্যু

Next Post
একটি শিশু পোজ দিচ্ছে, পোষাক পরা এবং হাসছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

স্যান্ডউইচ খেয়ে এক শিশুর মৃত্যু

লিপস্টিক

এবার খাওয়া যাবে লিপস্টিক!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT