চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণ বিতর্কে রোনালদোর পাশে জর্জিনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:54 অপরাহ্ন 02, অক্টোবর 2018
in ফুটবল, স্পোর্টস
A A

এক মার্কিন নারীর ধর্ষণ অভিযোগ নিয়ে চলতি বিতর্কের মাঝে ক্রিস্টিয়ানো রোনালদোর পাশে দাঁড়িয়েছেন বান্ধবী জর্জিনা রদ্রিগেজ। সিআর সেভেনকে সমর্থন করে ভালোবাসার বার্তা দিয়েছেন তার বান্ধবী।

ধর্ষণকাণ্ডে বেশ বিপাকে রোনালদো। ইনস্টাগ্রামে সমর্থকদের জানিয়েছেন, তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা। মার্কিন মডেলের করা ধর্ষণের অভিযোগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে সিআর সেভেন সংক্ষেপে বলেন, ‘এটা ফেক নিউজ। মানুষ বিখ্যাত হতে চান, শিরোনামে আসতে চান। আর সে জন্যেই আমার নাম ব্যবহার করা হচ্ছে। লোকেরা আমার নাম নিয়ে নিজেদের প্রচার চালাচ্ছে। কিন্তু এসব আমাদের সামলাতেই হয়, এসব নিয়েও আমি সুখী।’

ইনস্টাগ্রামে দেয়া বার্তায় জর্জিনা লিখেছেন, ‘তুমি সবসময়ই সমস্ত বাধা অতিক্রম করেছ। চলার পথে দেখিয়েছে তুমি কতটা শক্তিশালী ও দুর্দান্ত। আই লাভ ইউ।’

রোনালদো যতই অস্বীকার করুন, মার্কিন মডেলের আদালতে পেশ করা নথিতে অস্বস্তি কিছুটা হলেও বাড়বে পর্তুগাল অধিনায়কের। আদালতে নথি পেশ করে মার্কিন মডেল ক্যাথরিন মায়োরগা দাবি করেছেন, রোনালদোর বিরুদ্ধে তার কাছে পোক্ত প্রমাণ রয়েছে। ঠিক কীভাবে ধর্ষণ হয়েছে তারও বর্ণনা দিয়েছেন মার্কিন মডেল।

মডেলের দাবি, ২০০৯ সালে লাস ভেগাসের একটি অ্যাপার্টমেন্টে তাকে নিয়ে যান রোনালদো। মায়োরগা যখন পোশাক বদলাচ্ছিলেন তখন হঠাৎ পিছন থেকে তাকে জাপটে ধরেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা।

মায়োরগার দাবি, বারবার তিনি আপত্তি জানিয়েছিলেন। তা সত্ত্বেও জোর করে সঙ্গম করেন সিআর সেভেন। মার্কিন মডেল আদালতে যে নথি পেশ করেছিলেন সেই নথি অনুযায়ী, ধর্ষণের পর নাকি তার কাছে ক্ষমাও চেয়েছিলেন রোনালদো। তিনি বলেন, আমি দুঃখিত, আমি এমনিতে অভদ্র নই, ৯৯ শতাংশ ভদ্র।

ওই নারীর দাবি, এরপর রোনালদোর চোখেমুখে অপরাধবোধ ফুটে উঠেছিল। বারবার ক্ষমা চেয়ে নিয়েছিলেন সিআর সেভেন। এমনকি নতজানু হয়ে এই ঘটনা প্রকাশ্যে না আনার জন্য অনুরোধও করেন জুভেন্টাস তারকা।

ক্যাথরিনের দাবি, সেসময় শারীরিক সম্পর্কের জন্য মোটা অঙ্কের অর্থ দিয়েছিলেন রোনালদো। সেসময় ওই মডেলের সঙ্গে রোনালদো বেশ কিছু ছবিও ভাইরাল হয়।

কিন্তু ক্যাথরিনের আইনজীবী দাবি করেছেন, যে আর্থিক চুক্তি হয়েছিল তার শর্তপূরণ করা হয়নি। তাছাড়া তার মক্কেলের সেই শারীরিক সম্পর্কের জন্য প্রচুর শারীরিক সমস্যার সৃষ্টি হয়েছে। আর সে কারণেই তারা আদালতের দ্বারস্থ হচ্ছেন।

জার্মান ম্যাগাজিন ডের স্পিগেল ক্যাথরিনের বয়ানের একটি ভিডিও প্রকাশ করে এই অভিযোগের বিষয়টি প্রকাশ্যে এনেছে। যদিও সব অভিযোগই অস্বীকার করেছেন রোনালদো। এমনকি যে সংবাদমাধ্যম এই খবর প্রথম প্রকাশ করে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপেরও সিদ্ধান্ত নিয়েছেন।

Tags: ক্রিস্টিয়ানো রোনালদোজর্জিনা রদ্রিগেজলিড স্পোর্টস
Previous Post

সিয়েরা লিওনে সামরিক বাহিনীর ট্রাক উল্টে নিহত ১৩

Next Post

দিনে ঘুম পায় না তো?

Next Post
আলঝেইমার

দিনে ঘুম পায় না তো?

পাতানো নির্বাচন করতেই সরকার গণহারে মামলা দিচ্ছে: বিএনপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT