চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনে ঘুম পায় না তো?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:10 অপরাহ্ন 02, অক্টোবর 2018
in লাইফস্টাইল, স্বাস্থ্য
A A
আলঝেইমার

রাতে ঘুম কম হলে মাঝে মাঝে দিনে ঘুম পেতেই পারে। কিন্তু প্রতিদিনই একই সমস্যা। অফিসে গেলেই ঘুম পায়। বাড়িতে থাকলেও সারাদিন ঘুম পায়। রাতে পর্যাপ্ত ঘুমালেও দিনের বেলা ঝিমুনি আসে। যদি এমন সমস্যা আপনার নিত্য সঙ্গী হয়ে থাকে, তাহলে আপনি আলঝেইমার রোগের ঝুঁকিতে আছেন।

জোনস হপকিংস ইউনিভার্সিটির একটি রিসার্চে দেখা গেছে যে, যাদের সারাদিন ঘুম পায়, তাদের মস্তিষ্কে এক বছরে অন্যদের তুলনায় তিনগুণ বেশি বিটা-এমিলয়েড প্রোটিন তৈরি হয়। বেটা এমিলয়েড প্রোটিনের কারণে আলঝেইমার রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়।

আলঝেইমার
যাদের সারাদিন ঘুম পায়, তারা অন্যদের তুলনায় ২.৭৫ গুন বেশি আলঝেইমার রোগের ঝুঁকিতে আছেন।

এটি একটি দীর্ঘ মেয়াদী রিসার্চ। ১৯৫৮ সাল থেকে কয়েক হাজার স্বেচ্ছাসেবী এই রিসার্চে অংশ নিয়েছেন। অংশগ্রহণকারীদের বয়স বাড়ার বিভিন্ন সময়ে তারা কতক্ষণ ঘুমিয়েছেন, ঘুম ঘুম ভাব ছিল কিনা, দিনে ঘুমিয়েছেন কিনা, ইত্যাদি জরিপ সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করা হয়েছে। ১৬ বছর জরিপ চালানোর পরে মস্তিষ্কে জমে যাওয়া বিটা-এমিলয়েডের পরিমাণ জানার জন্য অনেকের ব্রেইন স্ক্যানও করা হয়েছে। জরিপে অংশ নেয়া এবং ব্রেইন স্ক্যান করা ১২৩ জন অংশগ্রহণকারীকে চূড়ান্ত ভাবে নির্বাচন করা হয়েছে। দেখা গেছে, যাদের সারাদিন ঘুম পায়, তারা অন্যদের তুলনায় ২.৭৫ গুন বেশি আলঝেইমার রোগের ঝুঁকিতে আছেন।

দিনের বেলা ঘুম পাওয়ার সঙ্গে আলঝেইমার রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করেছেন গবেষকরা। রাতে ঘুম কম হলে কিংবা দিনের বেলা ঝিমুনি পেলে মস্তিষ্কে বিটা-এমিলয়েড তৈরি হয়। বিটা-এমিলয়েড এর কারণে ঘুমের সমস্যা তৈরি হয়। এই প্রোটিনই আলজেইমারস রোগের স্থায়ী প্ল্যাক গঠন করে বলে জানিয়েছেন প্রধান গবেষক এবং জোনস হপকিংস ইউনিভার্সিটির মেন্টাল হেলথ বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাডাম পি. স্পিরা।

আগের রাতে ঘুম কম হলে পরের দিন ঘুম পেতেই পারে। কিন্তু প্রতিদিনই যদি ঘুম ঘুম ভাব থাকে, তাহলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত বলে জানিয়েছেন গবেষকরা। কারণ, বিষয়টি অবহেলা করলে ভবিষ্যতে মস্তিষ্কে বড় ধরণের ক্ষতি হয়ে যেতে পারে। রিডার্স ডাইজেস্ট

Tags: আলঝেইমারঘুমমস্তিষ্ক
Previous Post

ধর্ষণ বিতর্কে রোনালদোর পাশে জর্জিনা

Next Post

পাতানো নির্বাচন করতেই সরকার গণহারে মামলা দিচ্ছে: বিএনপি

Next Post

পাতানো নির্বাচন করতেই সরকার গণহারে মামলা দিচ্ছে: বিএনপি

ইগলু আইসক্রিম

ইগলু আইসক্রিম ‘মােস্ট ট্রাস্টেড গ্লোবাল ব্র্যান্ডস’ নির্বাচিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT