চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্রুতগতির চার্জ ও বৈচিত্র্যময় রঙের অপো এফ৯ বাংলাদেশে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:59 অপরাহ্ন 30, আগস্ট 2018
in তথ্যপ্রযুক্তি
A A

বাংলাদেশের বাজারে অপো’র এফ সিরিজের সর্বশেষ সংযোজন ভিওওসি ফ্ল্যাশ চার্জিং এবং গ্র্যাডিয়েন্ট কালার ডিজাইনের এফ৯ হাজির হয়েছে।

ভিওওসি ফ্ল্যাশ চার্জিংয়ে মাত্র ৫ মিনিটের চার্জে ২ ঘণ্টা পর্যন্ত কথা বলা যাবে এবং গ্র্যাডিয়েন্ট কালার ডিজাইন দেশের স্মার্টফোন শিল্পের জগতে একেবারে নতুন বলে দাবি করে অপো। সানরাইজ রেড, টোয়াইলাইট ব্লু এবং স্টারি পার্পল রঙে ৩১ অগাস্ট থেকে স্মার্টফোনটির দু’টি ভার্সন বাংলাদেশে সব অপো আউটলেটে পাওয়া যাবে।

৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রমের এফ৯ ভার্সনের দাম ২৮ হাজার ৯৯০ টাকা। ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম ভার্সনে অপো এফ নাইনের আরেকটি সংস্করণ পাওয়া যাবে ৩১ হাজার ৯৯০ টাকায়। অপো এফ৯ কিনলে গ্রামীণফোন গ্রাহকরা বিনামূল্যে পাবেন ৫ জিবি মোবাইল ডেটা।

আজ রাজধানীর একটি হোটেলে এফ৯ এর আনুষ্ঠানিক পর্দা উন্মোচন অনুষ্ঠানে এসব কথা জানায় অপো।

অনুষ্ঠানে অপো জানায়, ইন্ডাস্ট্রিতে প্রথমবারের মতো ৬ দশমিক ৩ ইঞ্চি ‘ওয়াটারড্রপ স্ক্রিন’ ডিজাইন, ২৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সমৃদ্ধ এই ফোনে রয়েছে নচ ডিসপ্লে।

এছাড়া ৬.৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লের এই ফোনে অক্টাকোর সিপিইউ ব্যবহার করা হয়েছে। এতে ব্যাকআপের জন্য ৩৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে।

বাংলাদেশে এফ৯ নিয়ে আসা প্রসঙ্গে অপো বাংলাদেশ-এর ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, ‘অপো এফ৯ এখন বাংলাদেশে। বাংলাদেশের বাজারে এফ৯, অপো পরিবারের সেরা স্মার্টফোন সংস্করণ হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস এবং আশা করছি, আমাদের সম্মানিত গ্রাহকরা স্মার্টফোন ব্যবহারের সেরা অভিজ্ঞতা অর্জন করবেন।’

উন্মোচন অনুষ্ঠানে এফ ৯ হাতে মঞ্চে আসেন বাংলাদেশে অপো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর ক্রিকেটার তাসকিন আহমেদ।

Tags: অপোঅপো স্মার্টফোনএফ নাইন
Previous Post

এশিয়া কাপে খেলছেন সাকিব, দলে মিঠুন-শান্ত-আরিফুল

Next Post

দ্বিতীয় রাউন্ডেই বাদ মারে

Next Post

দ্বিতীয় রাউন্ডেই বাদ মারে

সন্ত্রাসবাদ এই অঞ্চলের প্রধান শত্রু: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT