চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়া কাপে খেলছেন সাকিব, দলে মিঠুন-শান্ত-আরিফুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:51 অপরাহ্ন 30, আগস্ট 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

সেপ্টেম্বরে আরব আমিরাতে বসতে যাওয়া এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘এ’ দলের হয়ে পারফর্ম করা মোহাম্মদ মিঠুন জায়গা পেয়েছেন।

আঙুলে অস্ত্রোপচার করা নিয়ে দ্বিধায় থাকা সাকিব আল হাসান এশিয়া কাপে খেলবেন। বিশ্বসেরা অলরাউন্ডারকে শুরু থেকেই দলে পাচ্ছে টাইগাররা। তিনি টুর্নামেন্টের পর আঙুলে অস্ত্রোপচার করাবেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। হজ পালন শেষে ফেরা সাকিব ৬ সেপ্টেম্বর ক্যাম্পে যোগ দেবেন।

উদ্বোধনীতে তামিমের সঙ্গী হতে পারেন মিঠুন। আরেক ওপেনার লিটন দাসও স্কোয়াডে আছেন। সঙ্গে সম্ভাবনাময় ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত খেলতে যাচ্ছেন এশিয়া শ্রেষ্ঠত্বের লড়াইয়ে।

তবে দলে জায়গা হয়নি নানা বিতর্কিতকাণ্ডে সমালোচনার মুখে থাকা সাব্বির রহমানের। তার জায়গায় অলরাউন্ডার আরিফুল হকের উপর আস্থা রেখেছেন নির্বাচকরা।

নির্বাচকদের ওয়ানডের ভাবনায় থাকা মুমিনুল হকও প্রাথমিক দল থেকে মূল দলে জায়গা করে নিতে পারেননি। তিনি দীর্ঘদিন থেকে রঙিন পোশাকে বিবেচনায় নেই। পেয়েছেন টেস্ট স্পেশালিস্টের তকমা। সম্প্রতি মুমিনুলকে ওয়ানডে ও টি-টুয়েন্টির জন্যও বিবেচনার কথা বলেছিলেন নির্বাচকরা। এ দলের ওয়ানডে অধিনায়ক বানিয়ে আয়ারল্যান্ডে পাঠালে ১৩৩ বলে ১৮২ এবং ৪৬ রানের দুটি ইনিংস খেলে ওয়ানডেতে ফেরার আওয়াজটা জোরেশোরেই দিয়ে রেখেছিলেন এ বাঁহাতি ব্যাটসম্যানও।

১৫ সেপ্টেম্বর আমিরাতে বসবে এশিয়া কাপের আসর। উদ্বোধনী দিনেই শ্রীলঙ্কার বিপক্ষে নামবে বাংলাদেশ।

এশিয়া কাপের বাংলাদেশ দল
মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি।

Tags: এশিয়া কাপ-২০১৮সেমি লিড
Previous Post

ইভিএমে এক চাপে ৫ ভোট ও এক মিনিটে হ্যাকিংয়ের শঙ্কায় বিএনপি

Next Post

দ্রুতগতির চার্জ ও বৈচিত্র্যময় রঙের অপো এফ৯ বাংলাদেশে

Next Post

দ্রুতগতির চার্জ ও বৈচিত্র্যময় রঙের অপো এফ৯ বাংলাদেশে

দ্বিতীয় রাউন্ডেই বাদ মারে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT