চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় টেস্টেও এগিয়ে উইন্ডিজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:29 পূর্বাহ্ন 02, ফেব্রুয়ারি 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

রেকর্ড ব্যবধানে প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষেও ভালো জায়গায় ওয়েস্ট ইন্ডিজ। বার্বাডোজে প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৭৭ রানে শেষ হয়েছিল ইংল্যান্ডের ইনিংস। দ্বিতীয় টেস্টেও অব্যাহত ক্যারিবিয়ান পেসারদের দাপট।

অ্যান্টিগায় দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের ১৮৭ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে ২৭২। অর্থাৎ দ্বিতীয় দিনের শেষে গুরুত্বপূর্ণ ৮৫ রানে লিড পেয়েছে হোল্ডারের দল।

নিজেরা অল্পতে আটকে যাওয়ার পর ক্যাচ নষ্টের প্রদর্শনী না করলে ওয়েস্ট ইন্ডিজকেও অল্প রানে বেঁধে রাখতে পারত ইংল্যান্ড। সফরকারী দলের তিন-তিনটি ক্যাচ মিস দ্বিতীয় টেস্টেও এগিয়ে দিতে সাহায্য করে ক্যারিবিয়ানদের। কোনও ব্যাটসম্যান অর্ধশতরানের গন্ডি না পেরোলেও প্রথম দুটি উইকেটে মূল্যবান পার্টনারশিপ ও দিনের শেষে চলতি সপ্তম উইকেটে অবিভক্ত ৫০ রানের জুটি ব্যাকফুটে ঠেলে দেয় ইংল্যান্ডকে।

১৮৭ রানের জবাবে ওপেনিং পার্টনারশিপে গুরুত্বপূর্ণ ৭০ রান তোলেন দুই ক্যারিবিয়ান ওপেনার। ৪৭ রানে ক্যাম্পবেল আউট হওয়ার পর হোপের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৬৩ রান যোগ করে ব্যক্তিগত ৪৯ রানে ফেরেন ব্র্যাথওয়েট। এরপর ৪৪ রানে আউট হন সাই হোপ, মাত্র ৪ রানে চেসকে সাজঘরে ফেরান ব্রড।

প্রথম টেস্টে মাঠে বাইরে থাকা ব্রডই সবচেয়ে উজ্জ্বল ইংলিশ বোলিং বিভাগে। ব্রডের ৩ উইকেটের পাশাপাশি মূল্যবান দু’টি উইকেট নেন স্পিনার মঈন আলি।

এর আগে দিনের শুরুতে একাধিকবার সুযোগ দিয়েও জীবন ফিরে পান ক্যারিবিয়ান ওপেনার জন ক্যাম্পবেল। ইংলিশ বোলারদের হতাশা বাড়িয়ে মূল্যবান ৪৭ রান আসে তার ব্যাট থেকে। এরপর দিনের শেষে ব্রাভো-হোল্ডারের অবিভক্ত ৫০ রানের পার্টনারশিপ হতাশা আরও বাড়িয়ে দেয় অ্যান্ডারসন-ব্রডদের।

চার ঘন্টা ক্রিজে থেকে দিনের শেষে ৩৩ রানে অপরাজিত ব্রাভো। দিনের শেষে অধিনায়ক অপরাজিত রয়েছেন ১৯ রানে।

Tags: লিড স্পোর্টস
Previous Post

এশিয়া সেরা হয়ে বিশ্বকাপের আগে দুনিয়াকে কাতারের বার্তা

Next Post

নতুন কর্মস্থলে যোগ দেয়া হলো না তাদের

Next Post
বিজিবি

নতুন কর্মস্থলে যোগ দেয়া হলো না তাদের

অবশেষে টি-টুয়েন্টিতে থামল পাকিস্তান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT