চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়া সেরা হয়ে বিশ্বকাপের আগে দুনিয়াকে কাতারের বার্তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:40 পূর্বাহ্ন 02, ফেব্রুয়ারি 2019
in ফুটবল, স্পোর্টস
A A

২০২২ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব ছোট কাতারের কাঁধে। তার আগে এশিয়া ফুটবলে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে ফুটবল মানচিত্রে নিজেদের অবস্থান মজবুত করেছে মধ্যপ্রাচ্যের এই দেশটি। জাপানকে হারিয়ে সপ্তদশ এশিয়ান কাপ চ্যাম্পিয়ন হল আগামী বিশ্বকাপের আয়োজক দেশ। শুক্রবার আবু ধাবিতে জাপানকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের জন্য এশিয়া সেরা হয় কাতার।

চারবারের এশিয়া সেরা জাপানের বিরুদ্ধে মাঠে নেমেছিল কাতার। ফিফা র‍্যাঙ্কিংয়ে ৪৩ ধাপ পিছিয়ে থেকেও প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার পথে ইয়োশিদা, নাগামোতোদের টেক্কা দিয়েছেন আলমোয়েজ আলি, আকরাম হাসানরা।

শীর্ষে থেকে গ্রুপপর্ব শেষ করা দুই দলই পুরো টুর্নামেন্টে ছিল অপ্রতিরোধ্য। পঞ্চমবার এশিয়া সেরার লক্ষ্যে ভিয়েতনামকে শেষ চারের লড়াইয়ে একমাত্র গোলে হারায় সামুরাই ব্লু ব্রিগেড। অন্যদিকে আয়োজক সংযুক্ত আরব আমিররাতকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ২০২২ বিশ্বকাপ ফুটবলের আয়োজকরা।

তবে হাইভোল্টেজ ফাইনালে এদিন শুরু থেকেই পিছু হটতে থাকে জাপান। ম্যাচের ১২ মিনিটে টুর্নামেন্টের নবম গোল করে নজির গড়েন কাতারের আলমোয়েজ আলি। ১৯৯৬ এশিয়া সেরার টুর্নামেন্টে ইরানের আলি দায়েইয়ের করা আট গোলের রেকর্ড ভেঙে নতুন নজির স্থাপন করেন কাতারের এই স্ট্রাইকার। আকরাম হাসান আফিফের ক্রস নিজের দখলে নিয়ে বক্সের মধ্যে বাইসাইকেল কিকে বল জালে জড়িয়ে দেন আলি।

২৭ মিনিটে সামুরাই ব্লু ব্রিগেডকে আবার পেছনে ফেলে ফাইনালে আরও একবার এগিয়ে যায় কাতার। দ্বিতীয়বারের জন্য দলকে এগিয়ে দেন আবদেল আজিজ হাতিম। বিরতির পর ম্যাচে ফিরে আসে জাপান। ৬৯ মিনিটে তাওকামি মিনামিনোর গোলে ম্যাচে ব্যবধান কমায় সূর্য উদয়ের দেশ। ফাইনালে এসে টুর্নামেন্টের প্রথম গোল হজম করে ফেলিক্স সানচেজের দল।

কিন্তু ৮৩ মিনিটে বক্সের মধ্যে হ্যান্ডবল করে জাপানের হার নিশ্চিত করেন অধিনায়ক ইয়োশিদা। ভিএআরের সাহায্য নিয়ে রেফারি কাতারকে পেনাল্টি দিকে স্পটকিক থেকে গোল করতে কোনওরকম ভুল করেননি আকরাম হাসান আফিফ। আর তৃতীয় গোলের সাথে সাথেই প্রথমবার কাতারের এশিয়া সেরার খেতাব নিশ্চিত হয় কাতারের।

গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সাউথ কোরিয়াকে ৬-০ গোলে হারায় কাতার। ওই ম্যাচে একাই চার গোল করেছিলেন নতুন রেকর্ডের মালিক আলমোয়েজ আলি। সাত ম্যাচে ১৯ গোলে টুর্নামেন্ট শেষ করে কাতার।

Tags: এশিয়া কাপ ফুটবলকাতারলিড স্পোর্টস
Previous Post

‘ব্যাটম্যান’ হয়ে পর্দায় আসছেন নিক?

Next Post

দ্বিতীয় টেস্টেও এগিয়ে উইন্ডিজ

Next Post

দ্বিতীয় টেস্টেও এগিয়ে উইন্ডিজ

বিজিবি

নতুন কর্মস্থলে যোগ দেয়া হলো না তাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT